ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • নিবেদন শুন শুন বিনোদ নাগর
    নিবেদন শুন শুন বিনোদ নাগর । তোমারে ভজিয়া মোর কলঙ্ক সাগর।। পর্ব্বতসমান কুলশীল তোয়াগিয়া। ঘরের বাহির হইলাম তোমার লাগিয়া।। নব রে নব রে নব নবঘনশ্যাম। তোমার পিরীতিখানি অতি অনুপাম।। কি দিব কি দিব বঁধু মনে করি আমি। যে ধন তোমারে দিব সেই ধন তুমি।। তুমি আমার প্রাণবঁধু আমি হে তোমার । তোমার ধন তোমারে দিতে […] keyboard_arrow_right
  • নিভৃত নিকুঞ্জে শেজ বিছাইয়া
    নিভৃত নিকুঞ্জে শেজ বিছাইয়া শুতিয়া আছিলুঁ একা। উরে হেলা দিয়া সে বন্ধু কালিয়া সপনে পাইলুঁ দেখা।। সখি সুখের নাহিক ওর। রসের আবেশে বান্ধি ভুজপাশে যতনে লইলুঁ কোর।।ধ্রু।। পীন পয়োধরে হিয়ার মাঝারে। কনক ভূখণে থুল্য। হাসিয়া হাসিয়া মধুর ভাষিয়া বয়ানে বয়ান দিল।। অঙ্গমোড়া দিতে বিধি জাগাইল মনে না পূরল আশ। সুখ দূরে গেল আনল হইল পোড়ল […] keyboard_arrow_right
  • নিভৃতনিকুঞ্জগৃহং গতয়া নিশি রহসি নিলীয় বসন্তম্
    নিভৃতনিকুঞ্জগৃহং গতয়া নিশি রহসি নিলীয় বসন্তম্। চকিতবিলোকিত-সকলদিশা রতিরভসরসেন হসন্তম্।। সখি হে কেশিমথনমুদারম্। রময় ময়া সহ মদনমনোরথভাবিতয়া সবিকারম্।।ধ্রু।। প্রথম-সমাগম-লজ্জিতয়া পটুচাটুশতৈরনুকূলম্। মৃদুমধুরস্মিতভাষিতয়া শিথিলীকৃতজঘনদুকূলম্।। কিশলয়শয়ননিবেশিতয়া চিরমুরসি মমৈব শয়ানম্। কৃতপরিরম্ভণচুম্বনয়া পরিরভ্য কৃতাধরপানম্।। অলসনিমীলিতলোচনয়া পুলকাবলিললিতকপোলম্। শ্রমজলসকলকলেবরয়া বরমদনমদাদতিলোলম্।। কোকিলকলরবকূজিতয়া জিতমনসিজতন্ত্রবিচারম্। শ্লথকুসুমাকুলকুন্তলয়া নখলিখিতঘনস্তনভারম্।। চরণরণিতমণিনূপুরয়া পরিপূরিতসুরতবিতানম্। মুখরবিশৃঙ্খলমেখলয়া সকচগ্রহচুম্বনদানম্।। রতিসুখসময়রসালসয়া দরমুকুলিতনয়নসরোজম্। নিঃসহনিপতিততনুলতায়া মধুসূদনমুদিতমনোজম্।। শ্রীজয়দেবভণিতমিদমতিশয়মধুরিপুনিধুবনশীলম্। সুখমুৎকণ্ঠিতগোপবধূকথিতং বিতনোতু সলীলম্।। keyboard_arrow_right
  • নিভৃতে সুবল কথা কানাইরে কহে
    নিভৃতে সুবল কথা কানাইরে কহে। গিরিতটে ধেনু বৎস কভু ভাল নহে।। রাইরের সরসীকূল ইহার নিকটে। কি জানি বা কোন শিশু তাহাঁ যাই উঠে।। এতেক যুগতি কথা বুঝিয়া কানাই। কহে সভে চল যমুনার তীরে যাই।। দেখিব কেমন শোভা যমুনার তীর। অঞ্জলি পূরিয়া খাব সুশীতল নীর।। এতেক বচন কহি রাখলের সাথে। গোধন চালাঞা দিল যমুনার পথে।। কহয়ে […] keyboard_arrow_right
  • নিমগন দুহুঁ জন রতি-রণ-রঙ্গে
    নিমগন দুহুঁ জন রতি-রণ-রঙ্গে। থির দামিনি নব জলধর সঙ্গে।। কুসুম-শেজ পর রাধা কান। দুহুঁ মন মনসিজ পেশল জান।। ঘন ঘন চুম্বই চকিত নয়ান। কুচযুগপর খরতর নখ হান।। কুঞ্জহি দুহুঁ জন নিধুবন-কেলি। জ্ঞানদাস চিতে আনন্দ ভেলি।। keyboard_arrow_right
  • নিরমল কুলশীল কাঞ্চন গোরি
    নিরমল কুলশীল কাঞ্চন গোরি। পাণ্ডুর কয়ল বিরহজ্বর তোরি।। অনুখন খল খল নিগদই রাই। নিশিদিশি রোয়ই সখিমুখ চাই।। শুন শুন গোকুলমঙ্গল শ্যাম। কথি লাগি তাক হৃদয়ে ভেলি বাম।। তুয়া রূপ জগজন লোচন শোহ। একলি তাক নয়নমনমোহ।। রসবতি নিরখয়ে নয়ন পসারি। সোঙারিতে তাক নয়নে ঝরু বারি।। আন ধনি বিছুরি করত আন কাম। তাকর মনহি না ভাওত আন।। […] keyboard_arrow_right
  • নিরমল হেম জলদ জিনি দেহ
    নিরমল হেম জলদ জিনি দেহ। বরিখয়ে সঘনে মধুর নবনেহ।। পেখহ অপরূপ গৌরকিশোর। সুর নরনারী নয়নমন চোর।।ধ্রু।। গায়ত ভকতবৃন্দ তহি মাঝ। রাজত জনু উড়ুগণে উড়ুরাজ।। পৈঠত শ্রবণে বরজ পরসঙ্গ। ধরই না থেহ উলসে ভরু অঙ্গ।। সুঘটন নটনে ঘটই দিঠিলোর। লহু লহু হাসি পতিতে দেই কোর।। বিতরত দুলহ প্রেম মহী ভাসি। নরহরি পহুঁ কি করুণা পরকাশি।। keyboard_arrow_right
  • নিরাকার ভাসছে রে সে ফুল
    নিরাকার ভাসছে রে সে ফুল। বিধি, বিষ্ণু, হর আদি, পুরন্দর, তাদের সে ফুল হয় মাতৃফুল।। কি বলিব সেই ফুলের গুণবিচার পঞ্চমুখে সীমা দিতে নারে হর, যারে বলি মূলাধার, সেই ত অধর, ফুলের সঙ্গে ধরা তার সমতুল।। মিলে মূলবস্তু ফুলের সাধনে, বেদের অগোচর কেহ নাহি জানে, সেই ফুলের নগর আছে কোন্‌ স্থানে সাধুজনা ভেবে করছেন উল।। […] keyboard_arrow_right
  • নিল মোর নাগর কে হরিআ
    নিল মোর নাগর কে হরিআ। কিরূপে রহিমু ঘরে কালারে না দেখিআ।। ধু জীবেরজীবন নাগরমোর সে বন্ধুআ। জুগল নআন কালা মোর ভাল বন্ধুআ।। বল বুদ্ধি জ্ঞান নাগর এরঙ্গ রঙ্গিআ। রসের রসিআ নাগর কে নিল ভাঁড়িআ।। হেন জদি জানি নাগর জাইবে ছাড়িআ। মনৌঅরে কহে হৈতুম তার সঙ্গে সঙ্গিআ।। keyboard_arrow_right
  • নিশাচর ঘরে গেল অরুণ উদয় ভেল
    নিশাচর ঘরে গেল অরুণ উদয় ভেল তারাপতি কাঁতি মলিন। কুমুদ মুদিত ভেল পদুম প্রকাশল পরবশ পড়ল কঠিন।। দেখিয়া দোহাঁর রীতে বৃন্দা বিকল চিতে আদেশিলা কোকিল কোকিলি। তারা সভে গান করে ভ্রমর ঝঙ্কার পূরে কেকাকেকী করয়ে বিকুলি।। কক্খটী উঠায় তান কি করহ রাধাকান শেজ তেজি করহ পয়ান। রাইরে না দেখি ঘরে জটিলা লগুড় করে বনে আসি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ