নন্দ-নন্দন সঙ্গে শোহন নওল গোকুল-কামিনি। তপন-নন্দিনি তীরে ভালি বনি ভুবন-মোহন লাবণি।। তাতা থৈয়া থৈয়া বাজে পাখাওজ মুখুর কঙ্কণ কিঙ্কিণি। বিলসে গোবিন্দ প্রেম-আনন্দ সঙ্গে নব নব রঙ্গিণি।। চারু চিত্রিত দুহুঁক অম্বর পবনে অঞ্চল দোলনি। দুহুঁ কলেবর ভরল শ্রমজল মোতি মরকত হেম মণি।। উরহিঁ লোলনি বাজত কিঙ্কিণি নূপুর-ধ্বনি অনুষঙ্গিয়া। গীম-দোলনি নয়ন-নাচনি সঙ্গে রসবতি রঙ্গিয়া।। রসে মাধব বিবিধ […]
keyboard_arrow_right