নাগর টেরে টেরে হেরই রাই বয়ান।। ধ্রু।। যূথে যূথে গোপী লইয়া যশোদা-নন্দন। রাসক্রীড়া বৃন্দাবনে কৈলা আরম্ভন।। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। মধ্যে মধ্যে যশোদা-নন্দন বনমালী।। যোগমায়া আশ্রয় করিয়া নটবর। দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর।। গোপিকার কাঁধে বাহু হেলি কুতূহলে। আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে।। যূথে যূথে রমণী বিহরে বনমালী। রাসরস মহোৎসবে গোপীর […]
keyboard_arrow_right