পদুমিনি পুন পরবোধও তোয়। পীতাম্বরপদ- পঙ্কজ পরিহরি পামরি পাঁতরে রোয়।। পুছইতে পহিলে পাণি পালটায়সি পরিজন পর করি মান। পিয়-পরিবাদ পরশি পরিহারসি পূরে পাহুন পাঁচ বাণ।। পিরিতিক পাঁতি পাঠে পরিহাসসি পহুঁ -পরিণতি নাহি মান। পাহুন-পুতলি পরখি পয়ে পেখলুঁ পর-পীড়ন নাহি জান।। পুরুষোত্তমক প্রেম-পরিরম্ভণ পুনবতি পাবই কোই। প্রাণ-পিয়ারি পদবি পরিপালহু গোবিন্দদাস কহ তোই।।
keyboard_arrow_right