বাসিত বিশদ বাস-গেহে বৈঠত বহ্নি-ভবন বলি উঠই । বরিহা-বিরচিত বীজন বিজইতে বিষধর-বিষ সম বলই।। বলানুজ বুঝলহোঁ বহুবিধ বোধি। বরবিধু-বয়নি বিনোদিনি বল্লবি বুড়ত বিরহ-পয়োধি।। বিগলিত-বলয় বাহু বিস-বল্লরি বিলপই বিপিন-বিতান। বিছুরল বেশ-বিলাস বিলাসিনি বহু বৈদগধি-বিধান।। ব্রজ বনিতা বসুধা-তলে বিলুঠই বিঘটিত বিমল শয়ান। বিরমিত বচন বিচারই বাউরি গোবিন্দদাস রস গান।।
keyboard_arrow_right