বৃন্দাদেবী সময় জানিয়া। পাখিগণে কহে সম্বোধিয়া।। হের দেখ নিশি বহি গেল। দশ দিশ অরুণিত ভেল।। নিজ নিজ সুমধুর স্বরে। জাগাও শ্রীরাধিকা শ্যামেরে।। বৃন্দাদেবীর আদেশ পাইয়া। সবে মিলি কহে সম্বোধিয়া।। ওহে শ্যাম ব্রজেন্দ্রনন্দন। মোরা কিছু করি নিবেদন।। সুবদনি কর অবধান। নিশি গেল হৈয়াছে বিহান।। জাগো জাগো যুগলকিশোর। অরুণ কিরণ হেরি ঘোর।। কুমুদিনী তেজি অলি ধায়। আর […]
keyboard_arrow_right