তুয়া মুখ-ভরমে সুধাকর হেরইতে হানল মনমথ শেল। কোকিল-কুহু-রবে উহু করি সুন্দরি ততহি অচেতন ভেল মাধব-সো ধনি কুঞ্জ-কুটীরে। তুহারি বিলম্ব-গমনে উতকণ্ঠিতা পড়ি রহু যমুনা-তীরে।।ধ্রু।। তুয়া লাগি কিশলয়-শেজ বিছাওল জারল কপুরক বাতি। তুহুঁ অতি নিঠুর সময়ে না মীললি কাহে বাঢ়াওলি রাতি।। যে ভেল সো ভেল তুরিতহু চল অব বহুত বচনে কাজ নাই। চন্দ্রশেখর কহে আগুসরি পেখহ কুঞ্জে […]
keyboard_arrow_right