ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • তৈখনে দেখল আর অপরূপ
    তৈখনে দেখল আর অপরূপ তমাল তরুর গাছে। সে গাছে কতেক চাঁদ ফলিয়াছে দেখি অদভুত সাজে।। কোথা হতে এল এত শশধর অরুণ সেখানে কেনে। ময়ূর ফণীতে একত্র দেখিয়ে কি হেতু ইহার সনে।। সখীর বচন শুনিয়া তখন কহেন কোন বা সখী। ও নব তমাল ও নব কিশোরী তাহাতে বেড়িয়া থাকি।। ফুলে ফুলে এক দেখ পরতেক ভুজঙ্গ না […] keyboard_arrow_right
  • তৈল হরিদ্রা আর কুঙ্কুম কস্তূরি
    তৈল হরিদ্রা আর কুঙ্কুম কস্তূরি। গোরা অঙ্গে লেপন করে নব নব নারী।। সুবাসিত জল আনি কলসি পূরিয়া। সুগন্ধি চন্দন আনি তাহে মিশাইয়া।। জয় জয় ধ্বনি দিয়া ঢালে গোরাগায়। শ্রীঅঙ্গ মুছাঞা কেহ বসন পরায়।। সিনান মণ্ডপে দেখ গোরা নটরায়। মনের হরিষে বাসুদেব ঘোষ গায়।। keyboard_arrow_right
  • তোড়ইতে কুসুম চলল যব রাই
    তোড়ইতে কুসুম চলল যব রাই। নাগর বাহু পসারল তথি যাই।। সুবদনি গরবিনি হিয়ে অভিলাষ। ঝূটহি কাঁদল তাহে মৃদু হাস।। অসূয়াদি ভাবে ভরল সব অঙ্গ। জলদ অরুণ দিঠি কতহুঁ বিভঙ্গ।। হেরয়ে কোই জনি ভয় ভেল তায়। ভাঙ-বিভঙ্গ রোখে পুন চায়।। ইহ কিলকিঞ্চিত-ভূষিত গোরি। কানু পটাঞ্চলে ধরই বিভোরি।। পদ আধ চলই চলই নাহি পার। ইহ যদুনন্দন কহ […] keyboard_arrow_right
  • তোদের দোঁহর দৈবের ঠাম
    তোদের দোঁহর দৈবের ঠাম। নিতি নিতি তোরা কলহ করিবি কত না সাধিব হাম।। নিতি নিতি তোদের এমতি করিয়ে কথাতে কথাতে দ্বন্দ্ব। সে বলে–“রাই রসিক নহে” তু বলিস–“উহ মন্দ।।” সে হেন নাগর গুণের সাগর জগৎ-দুর্ল্লভ লেহা। তু হেন নাগরী প্রেমের আগরি কেন বাড়াইলি লেহা।। নিতি নিতি তোরা এমতি করিবি ইথে কি পরাণ রয়। চণ্ডীদাস কহে– অবলা-পরাণে […] keyboard_arrow_right
  • তোদের দোঁহের দৈবের ঠাম
    তোদের দোঁহের দৈবের ঠাম। নিতি নিতি তোরা কলহ করিবি কত না সাধিব হাম।। নিতি নিতি তোদের এমতি করিয়ে কথাতে কথাতে দ্বন্দ্ব। সে বলে রাই রসিক নহে তু বলিস উহ মন্দ।। সে হেন নাগর গুণের সাগর জগৎদুর্ল্লভ লেহা। তু হেন নাগরী প্রেমের আগরি কেন বাড়াইলি লেহা।। নিতি নিতি তোরা এমতি করিবি ইথে কি পরাণ রয়। চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • তোমরা কে বট ধনি পরিচয় দেহ আগে জানি
    তোমরা কে বট ধনি পরিচয় দেহ আগে জানি। এ হেন বিনোদ সাজে কোথা যাবে কোন কাজে বল বল বলগো তা শুনি।। কমল বদনখানি চরণ কমল জিনি কমল লোচনী কমলিনি। জীবন যৌবন ভরা তাহে মাথে পসরা হাঁটিয়া এসেছ ধন্য মানি।। এনা বেশে কিবা আশে যাইবা কাহার বাসে বিজয় করিয়া বিনোদিনি। মোর ভাগ্যে হেন হবে নায়ে পদ […] keyboard_arrow_right
  • তোমার পীরিতি কি জানি জজিতে
    “তোমার পীরিতি কি জানি জজিতে অবলা কুলের বালা। সুজন দেখিয়া পীরিতি করিলুঁ পরিণামে এত জ্বালা।। অবলা জনার দোষ না লইবে তিলে কত হয় দোষ। তুমি দয়া করি কৃপা না ছাড়িহ মোরে না করিহ রোষ।। তুমি সে পুরুষ- ভূষণ শকতি সকলি সহিতে হয়। কূলের কামিনী লেহ বাড়াইয়া ছাড়িতে উচিত নয়।। তিলেক না দেখি ও চাঁদবদন মরমে […] keyboard_arrow_right
  • তোমার পীরিতি কি জানি ভকতি
    তোমার পীরিতি কি জানি ভকতি অবলা কুলের বালা। সুজন দেখিয়া পীরিতি করিনু পরিণামে হল জ্বালা।। অবলা জনের দোষ না লইবে তিলে কত হয়ে দোষ। তুমি দয়া করি কৃপা না ছাড়িহ মোরে না করিহ রোষ।। তুমি সে পুরুষ- ভূষণ শকতি সকল সহিতে হয়। কুলের কামিনী লেহ বাড়াইয়া ছাড়িতে উচিত নয়।। তিলেক না দেখি ও চাঁদবদনে মরমে […] keyboard_arrow_right
  • তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ-রায়
    তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ-রায়। তোমা বিনে মোর চিতে কিছুই না ভায়।। শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি। ভরমে তোমার রূপ ধরণীতে লেখি।। গুরুজন মাঝে যদি থাকিয়ে বসিয়া। পরসঙ্গে নাম শুনি দরবয়ে হিয়া।। পুলকে পূরয়ে অঙ্গ আঁখে ঝরে জল। তাহা নিবারিতে আমি হইয়ে বিকল।। নিশি দিশি তোমার বঁধু পাসরিতে নারি। চণ্ডীদাস কহে হিয়া রাখ […] keyboard_arrow_right
  • তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়
    তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়। তোমা বিনে মোর চিতে কিছুই না ভায়।। শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি। ভরমে তোমার রূপ ধরণীতে লেখি।। গুরুজনমাঝে যদি থাকিয়ে বসিয়া। পরসঙ্গে নাম শুনি দরবয়ে হিয়া।। পুলকে পূরয়ে অঙ্গ আঁখে ভরে জল। তাহা নিবারিতে আমি হইয়ে বিকল।। নিশি দিশি তোমায় বঁধু পাসরিতে নারি। চণ্ডীদাস কহে হিয়া রাখ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ