ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • দক্ষিণ নয়নে নাচিল যখন
    দক্ষিণ নয়নে নাচিল যখন দেখিল বিপদ দশা। দিয়া সে দেবতা দেবীরে পূজিতে দেখল আপদ ভাসা।। দেবতা উপরে দিয়া ফুলদল দেয়াশী জুড়ল কর। দেহ মাতা দেবি দরিয়া হইয়া ঘরে রহে দামোদর।। দেবী সে না দিল মাথার সে ফুল তাহাতে জানল মনে। দিব বহু দুখ দুখের সাগরে ফেলাব নাগর কানে।। দেখিয়া দয়াল গুণের সাগর দর দর দুটি […] keyboard_arrow_right
  • দক্ষিণ নয়ান মোর নাচে আচম্বিতে
    দক্ষিণ নয়ান মোর নাচে আচম্বিতে। গা মোর আলাঞা পড়ে সুখ নাহি চিতে।। চাঁদ পানে চাহিতে পরাণ চমকয়। প্রিয়-সখীর প্রিয় বোল গায় নাহি সয়।। ফুল-শেজে শুতিলে সদাই কাঁটা বাজে। কত না পাইব দুখ লম্পটের কাজে।। এখন আসিয়া যদি দেয় দরশন। মিটয়ে মনের সাধ জুড়ায় নয়ন।। দেখি আর দণ্ড দুই রহি প্রতি আশে। চন্দ্রশেখর-পহু আসে কিনা আসে।। keyboard_arrow_right
  • দধি ভারে ভারে আনি গোপবরে
    দধি ভারে ভারে আনি গোপবরে হলিদ্রা ফেনাএ তাঅ। আনন্দ করিআ নন্দঘোস আনি দিছেন সভার গায়।। এ দধি-হলিদ্রা পিচক ভরিআ ভিজল জতেক জনে। জেমত নদীর সিনান করএ তেমত হইল মেনে।। গোকুল-নগরে দধি-হলিদ্রাএ ভাসল নগর গলি। উঠ ডুবু করে জতেক নগরে কহিছে ভালিরে ভালি।। নানা উ[প]চার বিবিধ সাকর মিঠাই পুরিছে চিনি। দিআ সব জনে অখিল ভরিআ চিনিচাঁপাকলা […] keyboard_arrow_right
  • দধি-মন্থ-ধ্বনি শুনইতে নীলমণি
    দধি-মন্থ-ধ্বনি শুনইতে নীলমণি আওল সঙ্গে বলরাম। যশোমতী হেরি মুখ পাওল মরমে সুখ চুম্বয়ে চান্দ-বয়ান।। কহে শুন যাদুমণি তোরে দিব ক্ষীর-ননী খাইয়া নাচহ মোর আগে। নবনী-লোভিত হরি মায়ের বদন হেরি কর পাতি নবনীত মাগে।। রাণা দিল পূরি কর খাইতে রঙ্গিমাধব অতি সুশোভিত ভেল তায়। খাইতে খাইতে নাচে কটিতে কিঙ্কিণী বাজে হেরি হরষিত ভেল মায়।। নন্দ-দুলাল নাচে […] keyboard_arrow_right
  • দরশনে উনমুখী দরশন সুখে সুখী
    দরশনে উনমুখী দরশন সুখে সুখী আঁখি মোর নাহি জানে আন। যাঁহা যাঁহা পড়ে দিঠি তাঁহা অনিমিখে ছুটি সে রূপমাধুরী করে পান।। মধুর হইতে সুমধুর মধুর অমিয়াপূর মধুর মধুর মৃদু হাস। চঞ্চল কুণ্ডল আভা ঝলমল মুখশোভা দেখিতে লোচন অভিলাষ।। কহিতে রূপের কথা মরমে পরম ব্যথা লাখে বিধি না দিলে বয়ান। দেখে আঁখি কহে মুখ তাতে কি […] keyboard_arrow_right
  • দলিত-নলিন-সম মলিন বদন-ছবি
    দলিত-নলিন-সম মলিন বদন-ছবি অধরহি খণ্ড বিখণ্ড। মীটল উজ্জ্বল চন্দন কজ্জল মরদল অরকত গণ্ড।। এ সখি তুহুঁ অতি নিকরুণ-দেহ হিয় চক্রী কুচ-ভর দেই মরদলি শিরিষ-কুসুম-তনু এহ।। নিল-উতপল-দল-কোমল উর-থল ফারলি নখ-শর হানি। ইথে অতি বেদন মুদি রহু লোচন কিয়ে ভেল গদ গদ বাণী।। মনমথ-ভূপতি-ভীত নাহি মানলি সখিগণ গৌরব ছোড়ি। চিত্রা-বচনে লাজে ধনি নত-মুখি হেরি বলরাম সুখে ভোরি।। keyboard_arrow_right
  • দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে
    দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে বুক বাহিয়া পড়ে ধারা। না থাকিব তোমার ঘরে অপযশ দেহ মোরে মা হইয়া বলে ননি-চোরা।। ধরিয়া যুগল করে বাঁধিয়া ছান্দন-ডোরে বাঁধে রাণী নবনী লাগিয়া। আহীরী রমণী হাসে দাঁড়াইয়া চারি পাশে হয় নয় দেখ সুধাইয়া।। অন্যের ছা্ওয়াল যত তারা ননি খায় কত মা হইয়া কেবা বান্ধে করে। যে বল সে […] keyboard_arrow_right
  • দিবস রজনী গুণি গুণি গুণি
    দিবস রজনী গুণি গুণি গুণি কি হৈল অন্তরে ব্যথা। খলের বচনে পাতিয়া শ্রবণে খাইনু আপন মাথা।। কে বলে পীরিতি ভাল গো সখি কে বলে পীরিতি ভাল। সে ছার পীরিতি ভাবিতে ভাবিতে সোনার বরণ কাল।। বিষের গাগরি ক্ষীর মুখে ভরি কেবা আনি দিল আগে। করিনু আহার না করি বিচার এ বধ কাহারে লাগে।। নীর-লোভে মৃগী আনন্দে […] keyboard_arrow_right
  • দিবস রজনী দিন গুণি গুণি
    দিবস রজনী দিন গুণি গুণি কি হৈল দারুণ ব্যথা। খলের বচনে পাতিয়া শ্রবণে খাইলু আপন মাথা।। শুন শুন দূতি কি কহ মো প্রতি বচন না লাগে ভাল। সে ছার পীরিতি ভাবিতে ভাবিতে সোণার বরণ কাল।। বিষের গাগরি ক্ষীরে মুখে ভরি কেবা আনি দিল আগে। করিলু আহার না করি বিচার এ বধ কাহারে লাগে।। নীর-লোভে মৃগী […] keyboard_arrow_right
  • দিল মায়া-ডোর তবে জগত-ইস্বর
    দিল মায়া-ডোর তবে জগত-ইস্বর। … … … দেখিল গোচর। ব্রহ্ম-জ্ঞান ছিল তবে হইল পুত্র তার। ‘বাছা বাছা’ বলি রানি হইল স্বভাব।। … … … সুন্দরি। গৃহে নিজে কার্জ্য রানি করেন গোহারি।। আপনার পুত্র বলি জানিল … …। … … … জানিল হৃদএ।। কতি গেল ব্রহ্মজ্ঞান ধ্যান আচরনে। কে বোলআমার পু(ত্র) … …. ।। … … […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ