ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • দুহুঁ দুহুঁ নয়নে নয়নে যব লাগল
    দুহুঁ দুহুঁ নয়নে নয়নে যব লাগল জাগল মনমথ রাজ। বদন ফিরাওলি অঞ্চলে ঢাকলি রাধা অতিভয় লাজ।। (আজু) কাননে কাম কলা রস রঙ্গ। কত কত চাটু করত নব নাগর ধনী না দেখাওত অঙ্গ।।ধ্রু।। অঞ্চল গহত করে কর বারত কঙ্কণ ঘন ঘন সান। পরশত চরণ মানাওত সহচরী লোচন ইঙ্গিত জান।। ঘোঙ্গট খোলি বদন বিধু অলকনি কুণ্ডল ঝলকনি […] keyboard_arrow_right
  • দুহুঁ দুহুঁ পিরীতি আরতি নাহি টুটে
    দুহুঁ দুহুঁ পিরীতি আরতি নাহি টুটে। পরশে পরম কত কত সুখ উঠে।। নাচয়ে গৌরাঙ্গ মোর গদাধররসে। গদাধর নাচে পুন গৌরাঙ্গবিলাসে।। প্রকৃতি পুরুষ কিবা জানকী শ্রীরাম। রাধাকানু এই কিবা রতি দেব কাম।। অনন্ত অনঙ্গ জিনি অঙ্গের বলনি। উপমা মহিমাসীমা কি বলিতে জানি।। মুখে চাঁদ কি বর্ণিব নিতি জীয়ে মরে। কর-পদে পদ্ম কিবা হিমভরে ঝরে।। প্রেমকীর্ত্তন সুখ […] keyboard_arrow_right
  • দুহুঁ নব-যৌবন নব নব প্রেম
    দুহুঁ নব-যৌবন নব নব প্রেম। সজল-জলদ কানু রাই কাঁচা হেম।। দুহুঁ-মুখ হেরইতে দোহারি আনন্দ। কানু-মুখ পঙ্কজ রাই-মুখ চন্দ।। কত রস-আমোদে নব নব রঙ্গ। ঢল ঢল লোচন পুলকল অঙ্গ।। মন্দ পবন বহে রসময় কুঞ্জ। কুসুমিত কাননে মধুকর গুঞ্জ।। কত সুখ কেলি-কলপ-তরু-মূল। রতন সিংহাসনে কালিন্দি-কূল।। চৌদিগে রঙ্গিণি সঙ্গিনি ধায়। বলরাম দাস হেরি আনন্দে গায়।। keyboard_arrow_right
  • দুঁহু বাহে মধুর মুরলী
    দুঁহু বাহে মধুর মুরলী। অপরূপ দুঁহু রসকেলি।। এক রন্ধ্রে দুজনে বাজায়। রাধাকৃষ্ণ নাম উঠে তায়।। রাই কহে — “শুন নাগর কান। পূরল মনের অভিমান।। সাধ ছিল শিখিতে মুরলী। তাহাও শিখালে বনমালী।।” কানু কহে– “আর কি শিখিবে। নিশ্চয় কহিবে তুমি এবে।।” হাসি ধনী ধরণে না যায়। দীন ক্ষীণ চণ্ডীদাস গায়।। keyboard_arrow_right
  • দুঁহু বাহে মধুর মুরলী
    দুঁহু বাহে মধুর মুরলী। অপরূপ দুঁহু রস-কেলি।। এক রন্ধ্রে দুজনে বাজায়। রাধাকৃষ্ণ নাম উঠে তায়।। রাই কহে শুন নাগর কান। পূরল মনের অভিমান।। সাধ ছিল শিখিতে মূরলী। তাহাও শিখালে বনমালী।। কানু কহে আর কি শিখিবে। নিশ্চয় কহিবে তুমি এবে।। হাসি ধনী ধরণে না যায়। দীন ক্ষীণ চণ্ডীদাস গায়।। keyboard_arrow_right
  • দুহুঁ মুখ দরশনে দুহুঁ ভেল ভোর
    দুহুঁ মুখ দরশনে দুহুঁ ভেল ভোর। দুহুঁক নয়নে বহে আনন্দ লোর।। দুহুঁ তনু পুলকিত গদ গদ ভাষ। ঈষদবলোকনে লহু লহু হাস।। অপরূপ রাধামাধব রঙ্গ। মান বিরামে ভেল এক সঙ্গ।। ললিতা বিশাখা আদি যত সখীগণ। আনন্দে মগন ভেল দেখি দুহুঁ জন।। নিকুঞ্জের মাঝে দুহুঁ কেলিবিলাস। দূরহি নেহারত নরোত্তম দাস।। keyboard_arrow_right
  • দুহুঁক বদনশশি ঝামর হইল
    দুহুঁক বদনশশি ঝামর হইল। দুহুঁ অবলম্বনে দুহুঁ সে রহিল। হোর দেখ রাই কানু অলস বিভঙ্গী। কৈছনে রহত দুহুঁ প্রতি তনু সঙ্গী।। অধরে অধর রহু চিবুকে চিবুক। ভুজে ভুজ বল্লরি বূকহি বুক।। জঘনে জঘনে রহু বসন নিধান। পদ পঙ্কজ যুগ কোন সন্ধান।। অতিহু নিরুপম বরণ মিশান। দুহুঁ ভেল এক নিসংশয় মান।। সপনকি জাগর একহি ধার। কৃষ্ণকান্ত […] keyboard_arrow_right
  • দুহুঁক বেয়াকুল হেরি সব সহচরি
    দুহুঁক বেয়াকুল হেরি সব সহচরি বহু পরবোধলি তায়। কত পরিহাস-বচনে পুন দুহুঁ জনে বিরহ করয়ে অন্তরায়।। দেখ দেখ অপরুপ সখি সুচতুর। রভস-সরোবরে দুহুঁক ডুবায়ই আপন মনোরথ পূর।। দুহু-মুখ দুহঁ জন চুম্বই পুন পুন দুহুঁ দোহাঁ কোরে আগরি। তেজল সরম ভরম ধনি বিছুরল গেহ-গমন পুন ভোরি।। সহচরিগণ সব মনহি বিচারই কৈছে লেয়ব দুহুঁ বাসে। তৈখনে নয়ন-যুগল […] keyboard_arrow_right
  • দুহুঁপ্রেম গুরু ভেল শিষ্য তনুমন
    দুহুঁপ্রেম গুরু ভেল শিষ্য তনুমন। শিখায় দোঁহারে নৃত্য অতি মনোরম।। চাপল্য ঔৎসুক্য হর্ষ ভাব অলঙ্কার। দুহুঁমন শিষ্য পরে ভূষণের ভার।। সুজৃম্ভাদি উদ্ভাস্বর সুদীপ্ত সাত্ত্বিক। এই সব ভাব ভূষা রাধার অধিক।। অযত্নজ শোভা আদি সপ্ত অলংকার। স্বভাবজ বিলাসাদি দশ পরকার।। ভাবাদি অঙ্গজ তিন মৌগ্ধ্য চকিত। দ্বাবিংশতি অলঙ্কার রাধাঙ্গ ভূষিত।। নানা ভাবে বিভূষিত কহনে না যায়। এ […] keyboard_arrow_right
  • দূত-মুখে শুনি কংস ভয় মানি
    দূত-মুখে শুনি কংস ভয় মানি চিন্তিত হইল ভারি। সেই সে অষ্টম গর্ভে জনমিআ এই সে করিব গাড়।। কিসে নষ্ট হএ চিন্তিত উপাএ ধরণী ধরিআ বসি। মনে মনে গুণে না দেখে নয়ানে হেনক মরমে বাসি।। পাত্র-মিত্র-গণ আসিয়াছে আন বসিলা অসুর কংসে। “সেই রাতি কালে অষ্টম গর্ভেতে জন্মিল নন্দের বংশে।। জন্মিল দৈবকীর ওদর ভিতরে আমারে ভাণ্ডিল এহ। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ