ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • দেখ দেখ অপরুপ গৌর-চরিত
    দেখ দেখ অপরুপ গৌর-চরিত সো গোকুল-পতি অব পরকাশল পুনকিয়ে বামন-রীত।। নিরখি প্রতাপ প্রতাপরুদ্র বলি তনু মন সরবস দেল। জগাই মাধাই আদি অসুরগণ চরণ প্রবণ নিজ কেল।। যছু পদ সহ অদ্বৈত-ভগীরথ ভকতি-গঙ্গ-পরবাহ। নিত্যানন্দ গিরিশ দেই অনল বাম-হিমাচল মাহ।। যছু অবগাহনে অখিল ভকতগণে বিলসই প্রেম-আনন্দ। পামর পতিত পরম পদ পায়ল বঞ্চিত বলরাম মন্দ।। keyboard_arrow_right
  • দেখ দেখ অপরূপ
    দেখ দেখ অপরূপ। এ নব কুঞ্জর শোভিছে সুন্দর বড় আনন্দের কূপ।। নিকুঞ্জ-ভবনে বিলাসি সঘনে লহরী মদন অতি। মদন দংশল হিয়ার মাঝারে হেরিয়া ধবল রাতি।। গমন মোহিত গোপিনী মোহিতে তেজিয়া কুঞ্জের বাস। বিন্ধল মদন ধানুড়ী ধনুক ছাড়িয়া নাগর পাশ।। পরের রমণী নিশিতে গমন জানিয়া নাগর রায়। * * * * * * * * keyboard_arrow_right
  • দেখ দেখ অপরূপ
    দেখ দেখ অপরূপ। এ নর-কুঞ্জর শোভিছে সুন্দর বড় আনন্দের কূপ।। নিকুঞ্জ-ভবনে বিলাসি সঘনে লহরী মদন ভাতি ।। মদন দংশল হিয়ার মাঝার হেরিয়া ধবল রাতি।। যখন মোহিত গোপিনী মোহিতে তেজিয়া কুঞ্জের বাস। বিন্ধল মদন ধানুকী ধনুক ছাড়িয়া নাগর-পাশ।। পরের রমণী নিশিতে গমন জানিয়া নাগর রায়। * * * * * * * * * * * […] keyboard_arrow_right
  • দেখ দেখ অপরূপ গৌরাঙ্গবিলাস
    দেখ দেখ অপরূপ গৌরাঙ্গবিলাস। পুন গিরিধারণ পূরব লীলাক্রম নবদ্বীপে করিলা প্রকাশ।।ধ্রু।। শুদ্ধ ভক্তি গোবর্দ্ধন পূজা কর জগ-জন এই বিধি দিলা কলি মাঝে। শ্রবণাদি নব অঙ্গ কল্পতরুময় শৃঙ্গ পঞ্চরস ফল তাহে সাজে।। পুলকঅঙ্কুর শোভা অশ্রুজল মনোলোভা মন্দ বায়ু বেপথু সুন্দর। নিজেন্দ্রিয় উপচারে সেব সেই গিরিবরে প্রেমমণি পাবে ইষ্টবর।। দেখিয়া লোকের গতি কলিযুগ সুরপতি কোপে তনু কম্পিত […] keyboard_arrow_right
  • দেখ দেখ গোরানট রঙ্গ
    দেখ দেখ গোরানট রঙ্গ। কীর্ত্তন মঙ্গল মহারাস মণ্ডল উপজিল পুরবপ্রসঙ্গ।।ধ্রু।। নাচে পহু নিত্যানন্দ ঠাকুর অদ্বৈতচন্দ্র শ্রীনিবাস মুকুন্দ মুরারি। রামানন্দ বক্রেশ্বর আর যত সহচর প্রেমসিন্ধু আনন্দলহরী।। ঠাকুর পণ্ডিত গায় গোবিন্দ আনন্দে বায় নাচে গোরা গদাধর সঙ্গে। দ্রিমিকি দ্রিমিকি ধৈয়া তা থৈয়া তা থৈয়া থৈয়া বাজত মোহন মৃদঙ্গে।। যত যত অবতারে সুখময় সুখ-সারে এই মোর নবদ্বীপনাথে। যার […] keyboard_arrow_right
  • দেখ দেখ ঝুলত গৌর কিশোর
    দেখ দেখ ঝুলত গৌর কিশোর। সুরধুনীতীর গদাধর সঙ্গহি চাঁদনী রজনি উজোর।। শাঙন মাস গগনে ঘন গরজন ললপিত দামিনি মাল। বরিখত বারি পবন মৃদু মন্দহি গঙ্গাতরঙ্গ বিশাল।। বিবিধ সুরঙ্গ রচিত তহিঁ দোলন খচিত বিবিধ ফুলদাম। বটতরুডালে ডোর করি বন্ধন মালতিগুচ্ছ সুঠাম।। বৈঠল গৌর বামে প্রিয় গদাধর ঝুলন রঙ্গরসে ভাস। সহচর মেলি ঝুলায়ত মৃদু মৃদু দোলা ধরি […] keyboard_arrow_right
  • দেখ দেখ নন্দ রায় কি আনন্দ শোভা পায়
    দেখ দেখ নন্দ রায় কি আনন্দ শোভা পায় বিধু যেন ঢল ঢল দেখ যমুনায়। নব নীল ঘন চাঁদ মনমথ জিনি কাঁদ অমিয়া-সাগর সুখসায়রে ভাসায়।। দেখিয়া আনন্দ বড়ি নন্দ ঘোষ রূপ হেরি ধরণে নাহিক মেন যায়। কোলে লয়ে নন্দরাণী ও মোর যাদুয়ামণি চুম্বন করিয়া কাঁদে মায়।। এ বেশে কেমনে বনে যাইবে ধেনুর সনে পদযুগ অতি সে […] keyboard_arrow_right
  • দেখ দেখ সখি চাহিয়া দু আঁখি
    দেখ দেখ সখি চাহিয়া দু আঁখি কিশোর-কিশোরী-শোভা। যেমন ঘনেতে বিজরি বেঢ়ল কি দেখি বরণ আভা।। সখীগণ কহে হেন মনে লয়ে মেঘ আসি কিবা নামে। গগন হইতে আসি আচম্বিতে কলপ-তরুর ঠামে।। কোন সখী কহে এই ঘন নহে ও দেখি শ্যামের দেহা। বিজরি বলিয়া দেখিলে ভালিয়া ও রূপ কিশোরী সেহা।। যার অপরূপ দেখিনু স্বরূপ কহিলে কি জানি […] keyboard_arrow_right
  • দেখ দেখ সখি চাহিয়া দু আঁখি
    দেখ দেখ সখি চাহিয়া দু আঁখি কিশোর-কিশোরী-শোভা। যেমন ঘনেতে বিজরি বেঢ়ল কি দেখি বরণ-আভা।। সখীগণ কহে– “হেন মনে লয়ে মেঘ আসি কিবা নামে। গগন হইতে আসি আচম্বিতে কলপ -তরুর ঠামে।।” কোন সখী কহে– “এই ঘন নহে ও দেখি শ্যামের দেহা। বিজরি বলিয়া দেখিলে ভালিয়া ওরূপ কিশোরী সেহা।। যার অপরূপ দেখিনু স্বরূপ কহিলে কি জানি কি […] keyboard_arrow_right
  • দেখ দেখ সুন্দর শচীনন্দনা
    দেখ দেখ সুন্দর শচীনন্দনা। আজানুলম্বিত বাহু সুবলনা।। ময়মত্ত হাতীভাতি গতি চলনা। কিয়ে মালতীমালা গোরাঅঙ্গে দোলনা।। শরদচাঁদ জিনি সুন্দরবয়না। প্রেম আনন্দবারি পূরিত নয়না।। সহচর লই সঙ্গে অনুখন খেলনা। নবদ্বীপ মাঝে গোরা হরি হরি বলনা।। অভয় চরণারবিন্দে মকরন্দ লোভনা। কহয়ে শঙ্কর ঘোষ অখিললোক তারণা।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ