ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • দেখিলা নাগর নাগরী সকল
    দেখিলা নাগর নাগরী সকল দিয়া সে রসের ভারা। যেমন কুসুম মধুর সরসে অলিকুল পিয়ে তারা।। খতে খতে খতে লাখ শত শত রমণী একেক রয়। কানু সে লুবধ ভ্রমর যেমন মধুপানে অতিশয়।। মধুর সে মাতি যেন মত্ত হাতী অঙ্কুশ নাহিক মানে। সবারে তুষিয়া নাগর রসিয়া করুণ বাঁশীর গানে।। মধুরসস্বরে বাঁশীর আরতি এ কথা না জানে মায়।। […] keyboard_arrow_right
  • দেখিলে কলঙ্কিনীর মুখ কলঙ্ক হইবে
    দেখিলে কলঙ্কিনীর মুখ কলঙ্ক হইবে। এ জনার মুখ আর দেখিতে না হবে।। ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া। দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া।। কাল-মাণিকের মালা গাঁথি নিজ গলে। কানু-গুণ-যশ কাণে পরিব কুণ্ডলে ।। কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব। কানুর কলঙ্ক-ছাই অঙ্গেতে লেপিব ।। চণ্ডীদাসে কহে কেন হইলা উদাস। মরণের সাথী যেই সে কি ছাড়ে পাশ।। keyboard_arrow_right
  • দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে
    দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে। এ জনার মুখ আর দেখিতে না হবে।। ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া। দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া।। কাল-মাণিকের মালা গাঁথি নিজ গলে। কানু-গুণ-যশ কাণে পরিব কুণ্ডলে।। কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব। কানুর কলঙ্গ-ছাই অঙ্গেতে লেপিব।। চণ্ডীদাস কহে কেন হইলা উদাস। মরণের সাথী যেই সে কি ছাড়ে পাশ।। keyboard_arrow_right
  • দেবগণ জত হয়া এক ভিত
    দেবগণ জত হয়া এক ভিত করুণ বদনে চায়। “কি হ’ ল্য কি হ’ল্য দিয়া সে না দিল এককথা কহিব কায়।।” হেনক সমএ নারদ আইল দেবতা-সমাঝ জথা। বেথিত দেখিঞা পুছল কারণ– “কি হেতু সুনিএ কথা।। করুণ নয়ন কিসের কারণ কহ দেখি সুনি তাই। কেনে বা দুখিত দেখিএ অন্তর কহ দেখি মোর ঠাঞি।।” সব দেবগণ কহিতে লাগল […] keyboard_arrow_right
  • দেবী আরাধন করল জতন
    দেবী আরাধন করল জতন চঢ়ায়ে মাথার ফুল। “কহ কহ দেবি, নিশ্চয় বচন যদি হবে অনুকূল।। মথুরা নগরে দূর পরবাসে গেছেন নাগর-হরি। যদি বা তুরিত গমন করব সে নব চতুর-ধারী।। সমুখ সমহ ? যদি ফুল দেহ তবে সে জানব ভালি। তবে সে জানব গোকুল-নগরে আয়ব সো বনমালী ।। এ সব রচন করত যতন চঢ়ায়ে মাথায়ে ফুল। […] keyboard_arrow_right
  • দেয়াশিনী – বেশে মহলে প্রবেশে
    দেয়াশিনী – বেশে মহলে প্রবেশে রাধিকা দেখিবার তরে। সুরক্ত চন্দন কপালে লেপন কুণ্ডল কাণেতে পরে।। সাজি ধরল বাম করে। পিন্ধি রাঙ্গা ধুতি সাজিল যুবতী রুদ্রাক্ষ জপয়ে করে।।ধ্রু।। কহে “জয় দেবী ব্রজপুর সেবী গোকুল-রক্ষক নিতি। গোপ গোয়ালিনী সুভগদায়িনী পূজ দেবী ভগবতী।।” আশীর্ব্বাদ শুনি গোপের রমণী আইলা তাহার কাছে। জিজ্ঞাসা করয়ে যত মনে লয়ে গোপেরা কেমন আছে।। […] keyboard_arrow_right
  • দেয়াশিনী-বেশে সাজি বিনোদ রায়
    দেয়াশিনী-বেশে সাজি বিনোদ রায়। ধীরে ধীরে করি চলে হরিষ অন্তর।। গোকুল-নগরে এই শবদ উঠিল। “একজন দেয়াশিনী ব্রজেতে আইল।।” তাহারে দেখিবার তরে লোকের গহন। সব ব্রজবাসী চলে হরষিত মন।। প্রণমিল দেয়াশিনীর চরণকমলে। বয়ান ভাসিল প্রেমে নয়ানের জলে।। দ্বিজ চণ্ডীদাসের মনে আনন্দ বাড়িল। কোথা হইতে আইলে তুমি এ ব্রজমণ্ডল।। keyboard_arrow_right
  • দেহ দরশন করহ ভোজন
    “দেহ দরশন করহ ভোজন শাঙলী ধবলী”–বলি। দুটি কর ভরি এ অন্ন-ব্যঞ্জন ডাকিছেন বনমালী।। “কোথা আছ তোরা দেখা দেহ মোরে হৃদয় পরাণ কাঁদে। তোমার বিহনে জানি এ পরাণে মোর বুক নাহি বাঁধে।।” কাঁদে যদুনাথ বুকে দিয়া হাত ফুকরি ফুকরি রোই। “তোমা না দেখিলে এই বনভিতে শাঙলী ধবলী গাই”– এ বোল বলিতে ফুকরি রোইতে নন্দের নন্দন কান। […] keyboard_arrow_right
  • দৈব যুকতি বিশেষ গতি
    দৈব যুকতি বিশেষ গতি যাহারে লাগয়ে তায়। আন আন জনে করিয়া যতনে প্রেমেতে গড়ায়ে দেয়।। সই,এমন কানুর রসে। জনম অবধি রহিবে পীরিতি বিচ্ছেদ না হবে শেষে।। যেই মনে ছিল তাহা না হইল সোঙরি পরাণ কাঁদে। লেহ দাবানলে মন যেন জ্বলে হরিণী পড়িল ফাঁদে।। পলাইতে চায় পথ নাহি পায় দেখি যে অনলময়। বনের মাঝারে ছট্‌ফট্‌ করে […] keyboard_arrow_right
  • দৈবকি * * * আর নাম কএ
    দৈবকি * * * আর নাম কএ । শ্রীপতি বলিয়া নাম হইল সদএ।। পুরূসত্তম নাম আর বনমালি। বলি ধ্বং * * * আর নাম ভালি।। কংসারাতি নাম হইল আনন্দে। কৃষ্ণ নাম অমৃতশ্রেনি উঠিল সানন্দে।। কৃষ্ণ * * * * * * তার বেবরন। পুর্ব্বকালে অবতারে লেখিল পুরান।। সুক্লপিত রক্তবর্ন্ন তিন অবতারে। কৃষ্ণ অবতা…………ব্যাস বরে।। এবে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ