ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • ধিক্ ধিক্‌ মাধব তোহারি সোহাগ
    ধিক্ ধিক্‌ মাধব তোহারি সোহাগ। জানলুঁ তোহারি যতহুঁ অনুরাগ।। ইহ মধু-যামিনি কামিনি গোরি। তোহারি অমীলনে বিরহে বিভোরি।। আওল তোহ মিলব করি আশ। কপট-প্রেম তুহুঁ ভেলি উদাস।। অব যদি না মিলহ বিরহিণি পাশ। নিচয়ে ছোড়হ তব তাকর আশ।। সো মানিনি তুহুঁ জানসি কান। পুন নাহি হেরব তোহারি বয়ান।। সো ধনি-সঙ্গ ছোড়ি রহ আন। এতহুঁ কি তাকর […] keyboard_arrow_right
  • ধিক্‌ রহু কুলবতী কুল তেয়াগিয়া
    ধিক্‌ রহু কুলবতী কুল তেয়াগিয়া। মরয়ে খলের সনে লেহ বাড়াইয়া।। চিকণ চাঁচর কেশ বেশ খোয়াইয়া। ধূলায় ধূসর কাঁদে নিশি পোহাইয়া।। জাতি কুলশীল দোষে আর গুরুজন। কাহারে না কহে সেই মরম বেদন।। কে তার মরমে আছে মরমে পশিয়া। মরম-বেদনা তার লইবে বাঁটিয়া।। চণ্ডীদাস কহে সেই বেদনা জানিয়া। পীরিতি বেয়াধি রহে মরমে লাগিয়া।। keyboard_arrow_right
  • ধিক্‌ রহু জীবনে যে পরাধীন জীয়ে
    ধিক্‌ রহু জীবনে যে পরাধীন জীয়ে। তাহার অধিক ধিক্‌ পরাধীন হয়ে।। এ পাপ কপালে বিহি এমতি লিখিল। সুধার সায়র মোর গরল হইল।। অমিয়া বলিয়া যদি ডুব দিনু তায়। গরল ভরিয়া যেন উঠিল হিয়ায়।। শীতল বলিয়া যদি পাষাণ করি কোলে। পীরিতি-অনল-তাপে পাষাণ সে জ্বলে।। ছায়া দেখি বসি যদি তরুলতা বনে। জ্বলিয়া উঠয়ে তনু লতা পাতা সনে।। […] keyboard_arrow_right
  • ধেনুগণ সব করি হাম্বা রব
    ধেনুগণ সব করি হাম্বা রব মথুরা মুখেতে ধায়। ধেনুর বাছুরি বিয়োগ পাইয়া সেহ দুধ নাহি খায়।। পুচ্ছ উচ্চ করি মায়ে পরিহরি মথুরা গমন দিগে। যথা সে রসিক নাগরশেখর সে দিক গমন ভাগে।। খগ মৃগগণ রোদন বেদন আহার নাহিক খায়। ডালে বসি খগ শ্যাম শ্যাম করি রাতি দিন নাম লয়।। মৃগগণ অতি চেয়ে আছে কতি নয়নে […] keyboard_arrow_right
  • ধেনুগণ সব করি হাম্বারব
    ধেনুগণ সব করি হাম্বারব মথুরা-মুখেতে ধায়। ধেনুর বাছুরি বিয়োগ পাইয়া সেহ দুধ নাহি খায়।। পুচ্ছ উচ্চকরি মায়ে পরিহরি মথুরা-গমন-দিগে। যথা সে রসিক নাগরশেখর সে দিক্‌ গমন ভাগে।। খগ মৃগগণ রোদন বেদন আহার নাহিক খায়। ডালে বসি খগ ‘শ্যাম শ্যাম’–করি রাতি দিন নাম লয়।। মৃগগণ অতি চেয়ে আছে কতি নয়নে বহয়ে লোর। কৃষ্ণের বিরহে পেয়ে অতি […] keyboard_arrow_right
  • নটন ছন্দ শ্যাম অঙ্গ
    নটন ছন্দ শ্যাম অঙ্গ অঙ্গে অঙ্গে অনঙ্গ রঙ্গ মণি আভরণ চমকি চালি তহিঁ ফিরায়ত বাঁশিয়া। গৌরিক গান অতি সুতান সঙ্গিনি মান তহিঁ মিশান অতিহুঁ সুভগ দেত তালি নটিনি গরব নাশিয়া।। নবকিশোর নটত ভোর কত বিমোহ নহত ওর তবহি অঙ্গ সঙ্কোচকারি তবহি অতি বিথারিয়া। নবিন নারি পুরত তারি নব সুতান কত সঞ্চারি তবহিঁ সূর সুখসোঁ গাই […] keyboard_arrow_right
  • নটবর গোরা রায় ভুবন মোহন
    নটবর গোরা রায় ভুবন মোহন। প্রেমের সাগর প্রভু পতিত পাবন।। প্রেমানন্দে নাচে গায় বলে হরি বোল। গৌর অঙ্গে দিছে ফাগু নাগরী সকল।। গোরা অঙ্গে ফাগু দিয়া বলি হরি হরি। প্রভু অঙ্গ নিরখয়ে যতেক নাগরী।। বদন হেরিয়া সবে আনন্দে মগন। পদধূলি আশা করে দীন অকিঞ্চন।। keyboard_arrow_right
  • নটবর নব কিশোর রায়
    নটবর নব কিশোর রায় রহিয়া রহিয়া যায় গো। ঠমকি ঠমকি চলত রঙ্গে ধূলি ধূসর শ্যাম-অঙ্গে হৈ হৈ হৈ ঘনয়ে বোলত মধুর মুরলী বায় গো।। নীল কমল বদন চান্দ ভাঙর ভঙ্গিম মদন ফান্দ কুটিল অলকা তিলক ভাল কলিত ললিত তায় গো। চূড়ে বরিহা গোকুলচন্দ কিবা পবন বায় মন্দ মন্দ মধুকর মন হয়ে বিভোর নিরখি নিরখি ধায় […] keyboard_arrow_right
  • নটবর রসিক রমণি-মনমোহন
    নটবর রসিক রমণি-মনমোহন কত শত বেশ বিলাস। শ্যাম বরণ পর গৌর কলেরব অখিল ভুবন পরকাশ।। দেখ দেখ অদভুত পহুক বিলাস। রঙ্গিণি-সঙ্গ-রঙ্গ-রস-রঙ্গিত হেন জন করিল সন্ন্যাস।। নায়রি-কুচ-তট-কুঙ্কুম-মণ্ডিত বসন বেশ ধরু সাধে। গোরিক থোরি বদন-বিধু চুম্বন হৃদয় গহন উনমাদে।। তাকর গাঢ় আলিঙ্গন সঙ্গমে পুলকিত অতি অবসাধে। মনসিজ-সমরে পরাভব অন্তরে তেঁ অতি করয়ে বিষাদে।। মকরত-বরণ রতন-মণি-ভূষণ তেজি অব […] keyboard_arrow_right
  • নন্দ আদি গোপ গোপী হইলা বিকল
    নন্দ আদি গোপ গোপী হইলা বিকল। দেখিয়া জানিলা কৃষ্ণ ইন্দ্র করে বল।। এতেক ভাবিয়া কৃষ্ণ নন্দের নন্দন। এক হস্তে তুলিয়া ধরিলা গোবর্দ্ধন।। কন্দুকের প্রায় গিরি ধরিয়া কৌতুকে। সভারে ডাকেন আর জননী জনকে।। আইস আইস সভে শিশু বৎসগণ লৈয়া। এই গর্ত্তে থাক আসি নির্ভয় হইয়া।। গোপগণ বলে কৃষ্ণ শুন হে বচন। হাত হৈতে তোমার যদি পড়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ