ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • না জানি পীরিতি এমন বলিয়া
    না জানি পীরিতি এমন বলিয়া তবে কি বাড়ামু পা। পীরিতি বিচ্ছেদে জীবন না রহে এলায়ে পড়িছে গা।। কহ কি বুদ্ধি করিব দেখি। একে লোকলাজ এ পাপ পরাণ ঘরে থিরি নাহি থাকি।। আপনার বুড়া অঙ্গুলি বিনিয়া চলিতে নারি যে ধীরে। আমার করমে বিধির লিখন মিছা দোষ দিব কারে।। ভাবিতে গণিতে কানুর পীরিতি পরাণ হইল সারা। সঘনে […] keyboard_arrow_right
  • না জানে পীরিতি যারা নাহি পায় তাপ
    না জানে পীরিতি যারা নাহি পায় তাপ। পরবশ পীরিতি আঁধার ঘরে সাপ।। সই, পীরিতি বড়ই বিষম। না পাই মরমী জনা কহি যে মরম।। গৃহে গুরুগঞ্জন কুবচন-জ্বালা । কত বা সহিবে দুখ পরাধীন বালা।। পীরিতি বেয়াধি যদি অন্তরে সামাইল। ঔষধ খাইতে তবে পরাণ জারি গেল।। চণ্ডীদাস কহে প্রেম বড়ই বিষম। জীয়ন্তে মরণ করে লউক শমন।। keyboard_arrow_right
  • না জানে পীরিতি যারা নাহি পায় তাপ
    না জানে পীরিতি যারা নাহি পায় তাপ। পরবশ পীরিতি আঁধার ঘরে সাপ।। সই,পীরিতি বড়ই বিষম। না পাই মরমী জনা কহি যে মরম।। গৃহে গুরুগঞ্জন কুবচনজ্বালা। কত বা সহিবে দুখ পরাধীন বালা।। পীরিতি-বেয়াধি যদি অন্তরে সামাইল। ঔষধ খাইতে তবে পরাণ জারি গেল।। চণ্ডীদাস কহে প্রেম বড়ই বিষম। জীয়ন্তে মরণ করে লউক শমন।। keyboard_arrow_right
  • না বল না বল সখি না বল এমনে
    না বল না বল সখি না বল এমনে। পরাণ বাঁধিয়া আছি সে বঁধুর সনে।। ত্যজিলে কুল-শীল এ লোকলাজ। কি গুরুগৌরব গৃহের কাজ।। ত্যজিয়া সব লেহা পীরিতি কৈনু। যে হইবে বিরতি ভাবে ত্যজিয়া মৈনু।। যে চিতে দাঁড়ায়েছি সেই সে হয়। ক্ষেপিল বাণ যে রাখিল নয়।। ঠেকিল প্রেমফাঁদে সকলি নাশ। ভালে সে চণ্ডীদাস না করে আশ।। keyboard_arrow_right
  • না বল না বল সখি না বল এমনে
    না বল না বল সখি না বল এমনে। পরাণ বাঁধিয়া আছি সে বঁধুর সনে।। ত্যজিলে কুল-শীল এ লোকলাজ। কি গুরু-গৌরব গৃহের কাজ।। ত্যজিয়া সব লেহা পীরিতি কৈনু । যে হইবে বিরতি ভাবে ত্যজিয়া মৈনু।। যে চিতে দাঁড়ায়েছি সেই সে হয় । ক্ষেপিল বাণ যে রাখিল নয়।। ঠেকিল প্রেমফাঁদে সকলি নাশ। ভালে সে চণ্ডীদাস না করে […] keyboard_arrow_right
  • না ভাঙ্গিল মন দেখি চতুর নাগর
    না ভাঙ্গিল মন দেখি চতুর নাগর। বিশাখারে ডাকি কহে বচন উত্তর।। “শুনহ আমার কথা বিশাখা সুন্দরি। আমারে সাজায়ে দেহ নবীন এ নারী।।” চূড়া ধড়া তেয়াগিয়া কাঁচলি পরিল। নাপিতিনী-বেশ ধরি নাগর দাঁড়াইল।। ‘জয় রাধে শ্রীরাধে’ বলি করিল গমন। রাইএর মন্দিরে আসি দিল দরশন।। “কি লাগিয়ে ধুলায় পড়ে বিনোদিনী রাই। এস এস তুয়া পদে যাবক পরাই।।” চরণমুকুরে […] keyboard_arrow_right
  • না ভাঙ্গিল মান দেখি চতুর নাগর
    না ভাঙ্গিল মান দেখি চতুর নাগর। বিশাখারে ডাকি কহে বচন উত্তর।। শুনহ আমার কথা বিশাখা সুন্দরি। আমারে সাজায়ে দেহ নবীন এক নারী।। চূড়া ধড়া তেয়াগিয়া কাঁচলি পরিল। নাপিতিনী-বেশ ধরি নাগর দাঁড়াইল।। জয় রাধে শ্রীরাধে বলি করিল গমন। রাইএর মন্দিরে আসি দিল দরশন।। কি লাগিয়ে ধূলায় পড়ে বিনোদিনী রাই। এস এস তুয়া পদে যাবক পরাই।। চরণমুকুরে […] keyboard_arrow_right
  • না যাইহ ওরে বাপ মায়েরে ছাড়িয়া
    না যাইহ ওরে বাপ মায়েরে ছাড়িয়া। পাপিনী আছে যে সবে তোর মুখ চাইয়া। কমলনয়ন তোমার শ্রীচন্দ্রবদন। অধর সুন্দর কুন্দ মুকুতা দশন।। অমিয়া বরিখে যেন সুন্দর বচন। না দেখি বাঁচিব কিসে গজেন্দ্রগমন।। অদ্বৈত শ্রীবাসাদি যত অনুচর। নিত্যানন্দ আছে তোর প্রাণের সোসর।। পরম বান্ধব গদাধর আদি সঙ্গে। গৃহে থাকি সংকীর্ত্তন কর তুমি রঙ্গে।। ধর্ম্ম বুঝাইতে বাপ তব […] keyboard_arrow_right
  • নাগর অতি বেগে দোলা ঝুলায়
    নাগর অতি বেগে দোলা ঝুলায়। অথির রাই সখি নিষেধয়ে তায়।। ধনি বিগলিতবেণী। শিথিল রাই কুচকঞ্চুক উঢ়নী।। মণিঅভরণ খসই। উড়য়ে বসন হেরি নাগর হসই।। শ্রমজলে তনু ভরই। কনয়াকমল কিয়ে মকরন্দ ঝরই।। এ অতি অপরূপ শোভা। এ উদ্ধবদাস ভণ কানুমনলোভা।। keyboard_arrow_right
  • নাগর আপনি হৈলা বণিকিনী
    নাগর আপনি হৈলা বণিকিনী কৌতুক করিব মনে। চুয়া যে চন্দন আমলা বর্ত্তন যতন করিয়া আনে।। কেশর যাবক কস্তূরী দ্রাবক আনিল বেণার জড়। সোন্ধা সুকুঙ্কুম কর্পূর চন্দন আনিল মুথা-শিকড় ।। থালিতে করিয়া আনিল ভরিয়া উপরে বসন দিয়া। মিছামিছি করি ফেরে বাড়ী বাড়ী ভানুর দুয়ারে গিয়া।। “চুয়া কে লইবে ফুকরি কহয়ে আইল দাসী যে তবে। “মোদের মহলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ