ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • নাগর সখী-কর শিরোপর দেল
    নাগর সখী-কর শিরোপর দেল। কহইতে বচন অধির ভৈ গেল।। বদন হেরিয়া বুঝল সখী-বাণী। কহিল রমনীমণি হাম দিব আনি।। কানু আশোয়াশে করল পয়ান। চলল যুবতি করল অনুমান।। হাসি হেরি রাইক করল সম্ভাষ। কিয়ে লাগি সখী গমন মঝু পাশ।। বলরাম দাস কহে তোমার আরতি। যৌবন রতন দেহ কানায়ের প্রীতি।। keyboard_arrow_right
  • নাগরি নাগর অরুণ বসন ধর
    নাগরি নাগর অরুণ বসন ধর শ্রমভরে ঝর ঝর ঘাম। দুহু মুখইন্দু বিন্দু বিন্দু চূয়ত অরুণিত মুকুতা-দাম।। দুহুঁ মন আনন্দপুঞ্জে। বহুবিধ খেলি হেলি দুহুঁ দুহুঁ তনু বৈঠল নিরজন কুঞ্জে।।ধ্রু।। রতন সিংহাসন আসন মণিময় ফুলচয় রচিত সুঠান। সকল সখীগণ করতহিঁ সেবন সময়োচিত যত জান।। বারি ঝারি ভরি দেই গুণমঞ্জরি কোই সখি চামর ঢুলায়। সুরঙ্গ অধরে কোই তাম্বূল […] keyboard_arrow_right
  • নাগরি নাগর সব গুণ আগর
    নাগরি নাগর সব গুণ আগর আনন্দ সাগরে ভাসি। সুভগ বিলোচন ভাব সু-সূচন বয়নহি রঙ্গ তরঙ্গ পরকাশি।। সখি হে কিয়ে ইহ অপরূপ রঙ্গ। চাহনি ভাওনি অঙ্গ মোড়ায়নি গাওনি একহি সঙ্গ।। শ্যামর কায় নটনে হিলায়ত বাত ঘটিত বনমাল। চম্পক গোরি সুভঙ্গে সুকম্পই যৈছন বিজুরিক জাল।। চরণক চাল বিশাল মিশাওত শোভা বরণি না হোয়। এ কৃষ্ণকান্ত নিতান্ত নিধারল […] keyboard_arrow_right
  • নাচত গৌর সুনাগর-মণিয়া
    নাচত গৌর সুনাগর-মণিয়া। খঞ্জন-গঞ্জন পদযুগ-রঞ্জন রণরণি মঞ্জির মঞ্জুল-ধ্বনিয়া।। সহজই কাঞ্চন-কাঁতি কলেবর হেরইতে জগ-জন-মন-মোহনিয়া। তহি কত কোটি মদন-মন মুরছল অরুণ-কিরণ কিয়ে অম্বর বনিয়া।। ডগ মগ দেহ থেহ নাহি বান্ধই দুহুঁ দিঠি-মেহ সঘনে বরিখণিয়া। প্রেমক সায়রে ভুবন মজাওই লোচন-কোণে করুণ নিরখণিয়া।। ও রসে ভোর ওর নাহি পায়ই পতিত কোরে ধরি ভুবন বিয়াপি। কহ বলরাম লম্ফ ঘন হুঙ্কৃতি […] keyboard_arrow_right
  • নাচতরে নিতাই বরচাঁদ
    নাচতরে নিতাই বরচাঁদ। সিঞ্চই প্রেম- সুধা রস জগজনে অদভুত নটন সুছাঁদ।। পদতল-তাল খলিত মণি-মঞ্জরি চলতহি টলমল অঙ্গ। মেরু-শিখরে কিয়ে তনু অনুপামরে ঝলমল ভাব-তরঙ্গ।। রোয়ত হসত চলত গতি মন্থর হরি বলি মূরছি বিভোর। খেনে খেনে গৌর গৌর বলি ধাবই আনন্দে গরজত ঘোর।। পামর পঙ্গু অধম জড় আতুর দীন অবধি নাহি মান। অবিরত দুর্ল্লভ প্রেম রতন ধন […] keyboard_arrow_right
  • নাচয়ে গৌরাঙ্গ গদাধরমুখ চাঞা
    নাচয়ে গৌরাঙ্গ গদাধরমুখ চাঞা। অন্তরে পরশরস উথলিল হিয়া।। দুহুঁ মুখ নিরখিতে দুহুঁ ভেল ভোর। দুহুঁ ভেল রসনিধি অমিয়া চকোর।। বুকে বুকে মিলি দুহেঁ কয়লহি কোর। কাঁপি পুলক দুহুঁ ঝাঁপই লোর।। তনু মন বাণী দুহুঁ একই পরাণ। প্রতি অঙ্গে পিরীতি অমিয়া নিরমাণ।। পণ্ডিতে মণ্ডিত ভেল গোরা নটরাজ। দূর সঞে দেখে সব নাগরীসমাজ।। নদীয়া নাগরীগণ বুঝিল মরমে। […] keyboard_arrow_right
  • নাচে গোরা প্রেমে ভোরা
    নাচে গোরা প্রেমে ভোরা ক্ষণে বলে হরি হরি। ক্ষণে বৃন্দাবন করয়ে স্মরণ ক্ষণে ক্ষণে প্রাণেশ্বরী।। যাবকবরণ কটির বসন শোভা করে গোরা গায়। কখন কখন যমুনা বলিয়া সুরধুনীতীরে ধায়।। তাথই তাথই মৃদঙ্গ বাজই ঝনঝন করতাল। নয়নঅম্বুজে বহে সুরনদী গলে দোলে বনমাল।। আনন্দ-কন্দ গৌরচন্দ্র অকিঞ্চনে বড় দয়া। (দীন) কৃষ্ণদাস করত আশ ও পদপঙ্কজছায়া।। keyboard_arrow_right
  • নাচে নাচে নিতাই গৌর দ্বিজমনিয়া
    নাচে নাচে নিতাই গৌর দ্বিজমনিয়া। বামে প্রিয় গদাধর শ্রীবাস অদ্বৈতবর পারিষদ তারাগণ জিনিয়া।।ধ্রু।। বাজে খোল করতাল মধুর সঙ্গীত ভাল গগন ভরিল হরিধ্বনিয়া। চন্দন চর্চ্চিত গায় ফাগু বিন্দু বিন্দু তায় বনমালা দোলে ভাল বনিয়া।। গলে শুভ্র উপবীত রূপ কোটি কামজিত চরণে নূপুর রনরনিয়া। দুই ভাই নাচি যায় সহচরগণ গায় গদাধর অঙ্গে পড়ে ঢুলিয়া।। পূরুব রভসলীলা এবে […] keyboard_arrow_right
  • নাচে শচীর নন্দন দুলালিয়া
    নাচে শচীর নন্দন দুলালিয়া। সকল রসের সিন্ধু গদাধর প্রাণবন্ধু নিরবধি বিনোদ রঙ্গিয়া।।ধ্রু।। কস্তুরী তিলক মাঝে মোহন চূড়াটী সাজে অলকাবলিত বর শোভা। কনক বদনশশী অমিয়া মধুর হাসি নবীন নাগরী মনোলোভা।। গোরা গলে বনমালা অতি অপরূপ লীলা কনক অঙ্গুরী অঙ্গভুজে। পিয়ল বসন জোড়া অখিলমরমচোরা নয়নানন্দ পদাম্বুজে।। keyboard_arrow_right
  • নাচে হলধর সঙ্গে সহচর
    নাচে হলধর সঙ্গে সহচর আনন্দে বালক মেলিয়া। যেন ঘনাগমে নাচে শিখিগণে কামে উনমত হইয়া।। বলয়া কঙ্কণে নূপুর চরণে রনঝনঝন বাজই। করে কর ধরি করিঞা কুণ্ডলী হলধর হের নাচই।। শ্রীদাম সুদাম সুভদ্র অর্জ্জুন করে ধরে বনি তাল। বিশাল বৃষভ ভদ্র মহাবল কহে নাচে ভায়্যা ভাল।। তা দেখি বিপিনে মৃগপক্ষিগণে আনন্দে অবশ হৈঞা। গায়ত কোকিল শিখিকুল নাচে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ