ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • নাঞি জানি নাঞি সুনি মনে পাই তাপ
    নাঞি জানি নাঞি সুনি মনে পাই তাপ। পরবস পিরিতি আন্ধিআ ঘরে সাপ।। শুন ল সৈ বড়ই পিরিতি বিসম। না পাই মরমজন কহিএ মরম ।। গৃহে গুরু-গঞ্জন কুবচন জ্বা [লা]। কতনা সহিব দুখ পরাধিন বালা।। পিরিতি বেআধি যদি অন্তরে সামাইল ওসধ খাইতে জদি প্রাণ জদি গেল।। চণ্ডিদাস বলে পিরিতি বিসম। জিঅন্তে জেমন করে নেউক সমন।। keyboard_arrow_right
  • নাতি নাকি আস যাও রাধা সনে কথা কও
    “নাতি নাকি আস যাও রাধা সনে কথা কও শুনিয়াছিলাম পরের মুখে। মনে করি কোন দিনে দেখা হবে নাতি সনে ভাল হল দেখিলাম তোকে।। চেটো নেটো যায় জলে তারে নাকি ধর ছলে এমন তোমার নাকি রীত। যারে তুমি ধর ছলে সেই আসি মোরে বলে নহিলে না হথু পরতীত।। সুজন কখন নও পর-নারী নিতে চাও ; এমনি […] keyboard_arrow_right
  • নানা অর্ঘ্য সহ জতেক রমণী
    নানা অর্ঘ্য সহ জতেক রমণী লইআ কাঞ্চন থালা। তাহাতে কাঞ্চন আর দূর্ব্বাধান আশীষ করেন তারা।। গোপের রমণী এ বৃদ্ধ ব্রাহ্মণী আশীষ করেন চিতে– “তোমার বালকে রাখুক দেবতা দশ দিক্পাল সুতে।। হরি নারায়ণ পরম কারণ অচ্যুত অনন্ত আদি। এ সব দেবতা রাখল তোমাএ এই সে আশীষ-বিধি।।” দেখিঞা বালকে এক দিঠে থাকে নঅন পালট নহে। দেখিআ সৌন্দর্য্য […] keyboard_arrow_right
  • নানা প্রকারে প্রভু মায়েরে বুঝায়
    নানা প্রকারে প্রভু মায়েরে বুঝায়। অদ্বৈত ঘরণি সীতা শচীরে বৈসায়।। শান্তিপুর ভরিয়া উঠিল জয়ধ্বনি। অদ্বৈত আগিনায় নাচে গৌর গুণমণি।। প্রেমে টলমল প্রভু স্থির নহে চিত। নিতাই ধরিয়া নাচে নিমাই পণ্ডিত।। অদ্বৈত পসারি বাহু ফেরে কাছে কাছে। আছাড় খাইয়া প্রভু ভূমে পড়ে পাছে।। চতুদিকে ভকতগণ বোলে হরি হরি। শান্তিপুর হইলা যেন নবদ্বীপ পুরি। প্রভু অদ্বৈত দুটি […] keyboard_arrow_right
  • নানাদ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ
    নানাদ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ কৃপা করি কর আগমন। তোমরা বৈষ্ণবগণ মোর এই নিবেদন দৃষ্টি করি কর সমাপন।। করি এত নিবেদন আনিল মোহান্তগণ কীর্ত্তনের করে অধিবাস। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে কালি হবে মহোৎসববিলাস।। শ্রীকৃষ্ণের লীলাগান করিবেন আস্বাদন পূরিবে সবার অভিলাষ। শ্রীকৃষ্ণচৈতন্যচন্দ্র সকল ভকতবৃন্দ গুণ গায় বৃন্দাবনদাস।। keyboard_arrow_right
  • নাপিতানী বলে –শুনগো সই
    নাপিতানী বলে –“শুনগো সই। কামালুঁ ইহার বেতন কই।। কহ তুমি যাই রাইয়ের কাছে। বেতন লাগি সে বসিয়া আছে।। যদি কহে তবে নিকটে যাই। যে ধন দেন তা সাক্ষাতে পাই ।।” শুনি সখি কহে রাইএর কাছে। “নাপিতানী বলি আছয়ে নাছে।।” রাই কহে –“ডাকি আনহ তায়। কতেক বেতন নাপিতানী চায়।।” সখী যাই তবে ডাকয়ে –“আইস ।” রাই […] keyboard_arrow_right
  • নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী
    নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী। কেমন নাপিতিনী তুমি হের এক দেখি।। অঙ্গের বসন ধরি পাড়িয়া ফেলে দূরে। রমণীর বেশ গেও রসিক গোচরে।। পড়িল কল্পিত কুচ ভ্রম গেও দূরে। সথীগণ চমকিত হেরিয়ে নাগরে।। কি ছার মানের লাগি রমণী সাজিল। এত বলি সুন্দরী বামে দাঁড়াইল।। মানজনিত দুখ দূরে পরিহরি। চণ্ডীদাস বলে দোঁহার প্রেমের বলিহারি।। keyboard_arrow_right
  • নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী
    নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী। কেমন নাপিতিনী তুমি হের এক দেখি।। অঙ্গের বসন ধরি পাড়িয়া ফেলে দূরে। রমণীর বেশ গেও রসিক গোচরে।। পড়িল কল্পিত কুচ ভ্রম গেল দূরে। সখীগণ সচকিত হেরিয়ে নাগরে।। কি ছার মানের লাগি রমণী সাজিল। এত বলি সুন্দরী, বামে দাঁড়াইল।। মানজনিত দুখ দূরে পরিহরি। চণ্ডীদাস বলে–দোঁহার প্রেমের বলিহারি।। keyboard_arrow_right
  • নামসুত্রাবাল বান্ধিল গলাতে
    নামসুত্রাবাল বান্ধিল গলাতে বিচার করিলা রাস্যে । জে নামে জে উঠে রাখিল সত্তরে জে নামে জে বর্ন্ন আসে।। প্রথমে উঠিল দেব দামুদর দ্বিতিয়ে এ ঋসিকেস। ত্রিতিয় হইল কেসব বলিয়া এ নাম রাখিল সেস।। মাধব বলিয়া চতুর্থে উঠল দৈত্যারি বলিয়া নাম। পঞ্চমে উঠিল পুণ্ডরিকাক্ষ নাম সুন অনুপাম।। সষ্টমে হইল গোবিন্দ বলিয়া সপ্তমে গড়ুরদ্ধজ। অষ্টমে হইল পিতাম্বর […] keyboard_arrow_right
  • নামিয়া আসিয়া বসিল হাসিয়া
    নামিয়া আসিয়া বসিল হাসিয়া কহে যে- “বেতন দেও।” বেতনের কালে হাত দিয়া গালে সকল যুবতী কয়।। “সই, বাজিকরে নিবে কি। যত কিছু দিয়ে কিছুই না লয়ে বলে –“আমার যোগ্য কি ।।ধ্রু।। এই মনে করি দেহ কুচগিরি আর তব মুখ সুধা। আর এক হয় মোর মনে লয় তাহা মোরে দেহ জুদা।।” সুন্দরীর গণে বুঝিল মরমে– “ইহার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ