ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • নিকুঞ্জ-মন্দিরে রাই প্রবেশিলা রঙ্গে
    নিকুঞ্জ-মন্দিরে রাই প্রবেশিলা রঙ্গে। আপনার বরণ দেখয়ে শ্যাম-অঙ্গে।। আন রমণী বলি নিবারল দীঠ। ফিরিয়া চলিলা ধনী শ্যাম করি পীঠ।। আকুল গোকুলচাঁদ পসারিয়া বাহু। শরদের চাঁদ যেন গরাসয়ে রাহু।। দরশে বিরস কেন কিয়ে অপরাধ। চান্দ বিনে চকোর না জিয়ে তিল আধ বলরাম দাস কহে শুন বিনোদিনি। শ্যাম-অঙ্গ কত কোটি দরপণ জিনি।। keyboard_arrow_right
  • নিকুঞ্জ-শোভিত কি রস-কেলি
    নিকুঞ্জ-শোভিত কি রস-কেলি এ মণিমণ্ডপ করিয়া মেলি রতন-মণ্ডিত পরেশ দোল স্তম্ভ সুচারু গঢ়ল ভাল রতন মন্দিরে শোভিতে। ঝঝর ঝলকে এ চারু পাশ মুকুতা দুসারি গাঁথনি সার গন্ধ মল্লিকা যাতি সুবাস কুঞ্জ-কুটীরে চৌদিকে ভাল সুগন্ধে আমোদে মোহিতে। চৌদিকে ভ্রমরা ভ্রমরী গান চকোর চকোরী পাওত তান হংস হংসী কর জোড়েতে ফিরত নিকুঞ্জ মাঝে মাঝে ঘুরি। মণ্ডলগণ সারিতে। […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ-সহর সব গোপীগণ
    নিকুঞ্জ-সহর সব গোপীগণ সাজাইল সারি-সারি। দুদিকে কুটীর আয়রি বান্ধল রসিক চতুর ধারী।। বাজার দুসারি যত ব্রজনারী সহরে বৈঠল তারা। চিত্রা দেবী ভেল রাজ কারবার ঐছন সবার ধারা।। সহর-কোটাল হইল রসাল এ নব -নাগর কান। রাজকর সাধে রসিক নাগর মনে ভেল অনুপাম।। কোটাল প্রহরী রসিক নাগরী সাধয়ে রসের দান। * * * * * * * […] keyboard_arrow_right
  • নিকুঞ্জে বসিয়া নাগর রসিয়া
    নিকুঞ্জে বসিয়া নাগর রসিয়া বড়ই হইলা দুখী। রাধার পীরিতি মনে হয় তথি হিয়াতে না হয় সুখী।। বাঁশী মুখে দিয়া ব্যথিত হইয়া পূরত সুস্বর বাণী। “রাধা রাধা বই আন নাহি কই তুরিতে গমন ধ্বনি।।” এই বাঁশী কয় মধুরস প্রায় ঘনে ঘনে কহে ‘রাই’। বাঁশীতে সকলি নিশান ব্যাকত ভাবিয়া অস্থির তাই।। শুনি পশু পাখী পুলকিত মানে বনের […] keyboard_arrow_right
  • নিকুঞ্জে বসিয়া নাগর রসিয়া
    নিকুঞ্জে বসিয়া নাগর রসিয়া বড়ই হইলা দুখী। রাধার পীরিতি মনে হয় তথি হিয়াতে না হয় সুখী।। বাঁশী মুখে দিয়া ব্যথিত হইয়া পূরত সুস্বর বাণী। রাধা রাধা বই আন নাহি কই ভুরিতে গমন ধ্বনি।। এই বাঁশী কয় মধুরস প্রায় ঘনে ঘনে কহে রাই। বাঁশীতে সকল নিশান বেকত ভরিয়া অমৃত তাই।। শুনি পশু পাখী পুলকিত মানে বনের […] keyboard_arrow_right
  • নিজ দেহ দিয়া ভজিতে পারে
    নিজ দেহ দিয়া ভজিতে পারে। সহজ পীরিতি বলিব তারে।। সহজে রসিক করয়ে প্রীত। রাগের ভজন এমন রীত।। এখানে সেখানে এক হইলে। সহজ পীরিতি না ছাড়ে মৈলে।। সহজ বুঝিয়ে যে হয় রত। তাহার মহিমা কহিব কত।। চণ্ডীদাস কহে সহজ রীত। বুঝিয়ে নাগরী করহ প্রীত।। keyboard_arrow_right
  • নিজ পতির বচন যেমন শেলের ঘা
    নিজ পতির বচন যেমন শেলের ঘা। তার আগে দাঁড়াইতে ভয়ে কাঁপে গা।। তাহে আর ননদিনী করে অপমান। তোমার পিরিতি লাগি রাখিয়াছি প্রাণ।। মোর দিব্য লাগে বন্ধু মোর দিব্য লাগে। চাঁদমুখ দেখি মরি দাঁড়াও মোর আগে।। এ তোমার ভুবন-মোহন রূপখানি। ভাবিতে ভাবিতে মোর দগধে পরাণি।। গুরু-ভয় লোক-লাজ নাহি পড়ে মনে। কাঠের পুতলী যেন থাকি রাতি দিনে।। […] keyboard_arrow_right
  • নিজ প্রতিবিম্ব রাই যব শূনল
    নিজ প্রতিবিম্ব রাই যব শূনল অবনত করু মুখ লাজে। নিরহেতু হেতু জানি হাম রোখলুঁ তেজলুঁ নাগররাজে।। এত কহি রাই চীরে মুখ ঝাঁপল বয়নে না নিকসয়ে বাণী। রসিক শিরোমণি কোরে আগোরল রাইক অন্তর জানি।। অপরূপ প্রেমক রীত। সবহুঁ সখীগণ চীত পুতলি যেন হেরত দুহুঁক চরীত।।ধ্রু।। শুন সভে হাসি মন্দির সঞে নিকসল দুহুঁ জন ভেল এক ঠাম। […] keyboard_arrow_right
  • নিজ বেশ ছাড়ি রসিক মুরারী
    নিজ বেশ ছাড়ি রসিক মুরারী বান্ধল বিনোদ চূড়া । নানা আভরণ অঙ্গের ভূষণ নানা মালতির বেঢ়া।। কনক বলয়া নানা রত্নমণি মাণিক তাহার মাঝে। বিনোদ নাগর বিনোদ বেশেতে নানা আভরণ সাজে।। মোহন মুরুলী ধরিয়া করেতে বায়ই নাগর রায়। শুনিতে সুস্বর মুরুলীর রব শ্রবণ পাতল তায়।। তরুয়া কদম্বে দাঁড়াই ত্রিভঙ্গে রসিক নাগর কান। গৃহ-কাজে নাহি মন মনোহর […] keyboard_arrow_right
  • নিঠুর কালিয়া না গেল বলিয়া
    নিঠুর কালিয়া না গেল বলিয়া জানিলে যাইত সাথে। গুরুগরবিত বসতি আমার পরাণ লইয়া হাতে।। সই, কি আর বলিব তোরে। আপন অন্তর না কর বেকত তবে সে কহি যে তোরে।। মনের মরম জানিবে কে। সেই সে জানে মনের মরম এ রসে মজিল যে।। চোরের মা যেন পোয়ের লাগিয়া ফুকরি কাঁদিতে নারে। কুলবতী হৈয়া পীরিতি করিলে এমতি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ