ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • নিঠুর কালিয়া না গেল বলিয়া
    নিঠুর কালিয়া না গেল বলিয়া জানিলে যাইথু সাথে। গুরু-গরবিত বসতি আমার পরাণ লইয়া হাতে।। সই, কি আর বলিব তোরে। আপন অন্তর না করে বেকত তবে সে কহি যে তারে ।।ধ্রু।। মনের মরম যে জনা না জানে — মরম জানিবে কে। সেই সে জানয়ে মনের মরম এ রসে মজিল যে।। চোরের রমণী যেন অনাথিনী ফুকরি কাঁদিতে […] keyboard_arrow_right
  • নিতাই করিয়া আগে যায় শচী অনুরাগে
    নিতাই করিয়া আগে যায় শচী অনুরাগে সভে মেলি গেলা শান্তিপুরে। মুড়াইয়া মাথার কেশ ধর‍্যাছে সন্ন্যাসীর বেশ দেখিয়া সভার মন ঝুরে।। নদিয়ার ভোগ ছাড়ি মায়েরে অনথি করি কার বোলে করিলা সন্ন্যাস। কর জোড় করি আগে মায়ের চরণ জুগে পড়িলেন দণ্ডবৎ হইয়া।। দুই হাত তুলি বুকে চুম্ব দিলা চাঁদ-মুখে কান্দে শচী গলায় ধরিয়া। ইহার লাগিয়া কত পড়াইলাম […] keyboard_arrow_right
  • নিতাই চৈতন্য দোহেঁ বড় অবতার
    নিতাই চৈতন্য দোহেঁ বড় অবতার। এমন দয়াল দাতা না হইবে আর। ম্লেচ্ছ চণ্ডাল নিন্দুক পাষণ্ডাদি যত। করুণায় উদ্ধার করিলা কত কত।। হেন অবতারে মোর কিছুই না হৈল। হায়রে দারুণ প্রাণ কি সুখে রহিল।। যত যত অবতার হইল ভুবনে। হেন অবতার ভাই না হয় কখনে।। হেন প্রভুর পদদ্বন্দ্ব না করি ভজন। হাতে তুলি মুখে বিষ করিলুঁ […] keyboard_arrow_right
  • নিতি নিতি আসি বড়াই যমুনার কূলে
    নিতি নিতি আসি বড়াই যমুনার কূলে। আজি বিকাইল দধি মোর বিনা মূলে।। দধি দুগ্ধ বিকাইল পূরিল কামনা। বেয়াজে দানীর পায় বিকাইলাম আপনা।। শ্যামেরে সঁপিলাম মুঞি এ রূপ যৌবনে। আর কি করিবে গুরুজনের গঞ্জনে।। রামনারায়ণে কহে অভিনব প্রেম। চান্দে মিলায়ল যেন মরকত হেম।। keyboard_arrow_right
  • নিতিই নূতন পীরিতি দুজন
    নিতিই নূতন পীরিতি দুজন তিলে তিলে বাঢ়ি যায়। ঠাঁই নাহি পায় তথাপি বাঢ়য় পরিণামে নাহি থায়।। সখি হে, অদভুত দুঁহু প্রেম। এত দিন চাই অবধি না পাই, ইথে কি কষিল হেম।। ধ্রু।। উপমার গণ সব হৈল আন দেখিতে শুনিতে ধন্দ। এ কি অপরূপ তাহার স্বরূপ সবারে করিল অন্ধ।। চণ্ডীদাসে কহে দুঁহু সম নহে এখানে সে […] keyboard_arrow_right
  • নিতিই নূতন পীরিতি দুজন
    নিতিই নূতন পীরিতি দুজন তিলে তিলে বাড়ি যায়। ঠাঁই নাহি পায় তথাপি বাড়ায় পরিণামে নাহি ক্ষয়।। সখি হে অদভুত দুঁহু প্রেম। এত দিন ঠাঁই অবধি না পাই ইথে কি কষিল হেম।। উপমার গণ সব কৈল আন দেখিতে শুনিতে ধন্দ। এ কি অপরূপ তাহার স্বরূপ সবারে করিল অন্ধ।। চণ্ডীদাস কহে দুঁহু সম নহে এখানে সে বিপরীত। […] keyboard_arrow_right
  • নিত্যের আদেশে বাশুলী চলিল
    নিত্যের আদেশে বাশুলী চলিল সহজ জানাবার তরে। ভ্রমিতে ভ্রমিতে নান্নুর গ্রামেতে প্রবেশ যাইয়া করে।। বাশুলী আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়। সহজ ভজন করহ যাজন ইহা ছাড়া কিছু নয়।। ছাড়ি জপ তপ করহ আরোপ একতা করিয়া মনে। যাহা কহি আমি তাহা শুন তুমি শুনহ চৌষট্টি সনে।। বসুতে গ্রহেতে করিয়া একত্রে ভজহ তাহারে নিতি। বাণের সহিতে […] keyboard_arrow_right
  • নিন্দ চন্দন সব দূরে তেয়াগিয়া
    নিন্দ চন্দন সব দূরে তেয়াগিয়া। রাই ভাবে পুলকিত নয়ন মুদিয়া।। বদনের হাস ছিল সেহ দূর গেল। চড়ার মউরপাখা কতি না পড়িল।। চম্পক মালতি মালা পড়ে কোন খানে। করের মুরূলি খসে তাহা নাহি জানে।। পায়ের নপুর পড়ে পিতবাস ধড়া। না জানি কোথা গেল ভাঙ্গি বেস চূড়া।। সঘন নিশ্বাষ নাসা আঁখে পড়ে জল । রাইয়ের সে রূপ […] keyboard_arrow_right
  • নিন্দুক পাষণ্ডিগণ প্রেমে না মজিল
    নিন্দুক পাষণ্ডিগণ প্রেমে না মজিল। অযাচিত হরিনাম গ্রহণ না কৈল।। না ডুবিল শ্রীগৌরাঙ্গ প্রেমের বাদলে। তাদের জীবন যায় দেখিয়া বিফলে।। তাদের উদ্ধার হেতু প্রভুর সন্ন্যাস। ছাড়িলা যুবতী ভার্য্যা সুখের গৃহবাস।। বৃদ্ধা জননীর বুকে শোকশেল দিয়া। পরিলা কৌপীন ডোর শিখা মুড়াইয়া।। সর্ব্বজীবে সম দয়া দয়ার ঠাকুর। বঞ্চিত এ বৃন্দাবন বৈষ্ণবের কুকুর।। keyboard_arrow_right
  • নিন্দুক পাষণ্ডী আর নাস্তিক দুর্জ্জন
    নিন্দুক পাষণ্ডী আর নাস্তিক দুর্জ্জন। মদে মত্ত অধ্যাপক পড়ুয়ার গণ।। প্রভুর সন্ন্যাস শুনি কাঁদিয়া বিকলে। হায় হায় কি করিনু আমরা সকলে।। লইল হরির নাম জীব শত শত। কেবল মোদের হিয়া পাষাণের মত।। যদি মোরা নাম প্রেম করিতাম গ্রহণ। না করিত গৌরহরি শিখার মুণ্ডন।। হায় কেন হেন বুদ্ধি হৈল মো সবার। পতিতপাবনে কেন কৈনু অস্বীকার।। এইবার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ