ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • নিসির সপন দেখল সঘন
    নিসির সপন দেখল সঘন বিস্মিত হইল বড়ি । দিয়া দরসন পুন সে গমন এ কথা বিসম বড়ি।। রাধার দরশ করল পরশ অতি সে মগন চীত। জেমত জলের বিম্বিক মিলায়ে তাহার তৈছন রিত।। উঠি সুনাগর গুণের সাগর চিন্তিত হইয়া রয়। কিবা দেখি আজি নিসির সপন কহিলে কি জানি হয়।। সপন গমন সত্য নহে কভু ইহাই দেখল […] keyboard_arrow_right
  • নিসেধ নিলজ বনমালি
    নিসেধ নিলজ বনমালি। রাখালে না ভজে চন্দ্রাবলি।। হেম ঘট দেখিয়া পাউ ডরে। চোরার মন শাত পাচ করে। মাকড়ের হাথে নারিকল। খাইতে করে সাধ ভাঙ্গিতে নাহি বল।। সাপের মাথায় মণি জ্বলে। তাহা কি লইতে পারে বলে।। বড়ু কহে বাসলির বরে। চান্দ কি ধরিতে পারে বলে।। keyboard_arrow_right
  • নীল কমল উতপল
    নীল কমল উতপল। রাই কানু মুখ ঝলমল।। নব ঘন উজোর বিজুরী। উছলয়ে দ্যুতি সুকুমারী।। দুহুঁ তনু ভুজলতা দিয়া। বান্ধি দোহে আছয়ে শুতিয়া।। নীল পীত বসন বদল। হেরি হিয়া হয়ে উতরল।। গলিত ভূষণ বেশ-ভার। টুটিয়াছে দুহুঁ হিয়ে হার।। সুকুসুম শেজে সুশয়ান। ধরি রহু বয়ানে বয়ান।। আঁখি মুন্দি নিন্দের আলিসে। শির ধরি বিচিত্র বালিসে।। প্রিয় সখী সুখে […] keyboard_arrow_right
  • নীলাচলে কবে মঝু নাথ
    নীলাচলে কবে মঝু নাথ। সহিত দেখিব জগন্নাথ।। রামরায় স্বরূপে লইয়া। নিজ-ভাব কহে উঘারিয়া।। মোর কি হইবে হেম দিনে। তাহা মুঞি শুনিব শ্রবণে।। পুন কিয়ে জগন্নাথ দেবে। গুণ্ডিচা-মন্দিরে চলি যাবে।। প্রভু মোর সাত সম্প্রদায়। করিবে কীর্ত্তন উচ্চ-রায়।। মহানৃত্য কীর্ত্তন-বিলাস। সাত ঠাঞি হইবে প্রকাশ।। মোর কি এমন দিন হব। সে সব কি নয়নে দেখিব।। সকল ভকতগণ মেলি। […] keyboard_arrow_right
  • নৃত্যগীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে
    নৃত্যগীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে। পরম আনন্দে পহুঁ আইলা সর্ব্ব পথে।। তবে শুভক্ষণে পহুঁ সকল মঙ্গলে। আইলেন গৃহে লক্ষ্মী কৃষ্ণ কুতূহলে।। তবে আই পতিব্রতাগণে সঙ্গে লৈঞা। পুত্রবধূ গৃহে আনিলেন হৃষ্ট হৈঞা।। গৃহে আসি বসিলেন লক্ষ্মী নারায়ণ। জয়ধ্বনিময় হৈল সকল ভবন।। কি আনন্দ হৈল সেই অকথ্য কথন। সে মহিমা কোন জনে করিবে বর্ণন।। শ্রীচৈতন্য নিত্যানন্দ চাঁদ […] keyboard_arrow_right
  • নেক লইঞা হরস হইয়া
    * নেক লইঞা হরস হইয়া পেয়াএ এ খির ননি। “মরি মরি তোর বালাই লইয়া” সদত কহিছে রানি।। “ভাগ্যে তোরে রাখিল গোসাঞি আমার তপের ফলে। তোমারে মারিতে কংসের আরতি আর কত হএ তোরে।। * দূরে ত্যজিয়া পাঠাএ সত্বরে এই সে ভাবনা মোর। দুষ্ট কংসাসুরে পাঠাএ অসুরে দেখিতে হইল ভোর।। * * মতি কিবা হএ গতি জা […] keyboard_arrow_right
  • নৌকা খানি মোর অতি জর জর
    নৌকা খানি মোর অতি জর জর বুঝিয়া চাপিতে হয়। শুন সভে কই দুই জন বই তিন জন নাহি সয়।। আগে কে চাপিবে চাপ আসি। নিতম্বমণ্ডল পীন পয়োধর দেখি বড় ভয় বাসি।।ধ্রু।। আমি জানি আগে তোমরা সকলে কাতরা অতি কৃপণা। দেহ আলিঙ্গন মুখমধুপান নাহি চাহি রূপাসোণা।। নন্দের কুমার কি নাহি আমার মণিকে বাসিয়ে কড়া। জগন্নাথ বোলে […] keyboard_arrow_right
  • পঞ্চবাণধারী পরমন্দকারী
    পঞ্চবাণধারী পরমন্দকারী তোরে বা বলিব কি। তোর আকর্ষণে পিরীতের ফাঁদে আমি সে ঠেকিয়াছি।। এত দিনে তোর মরম বুঝিলুঁ অনঙ্গ তোহারি নাম। অঙ্গ বা থাকিলে আর কি হইত কি জানি কি গুণগাম।। মনের মাঝারে পশিয়া নারীর সরম করিলি দূর। তার প্রতিফল হইবে তোমার কহিলুঁ বচন গূঢ়।। কালার পিরীতি লাগি তোর শরে কাতর হৈয়াছি আমি। কহয়ে উদ্ধব […] keyboard_arrow_right
  • পড়িয়ে চরণে অক্রূর সঘনে
    পড়িয়ে চরণে অক্রূর সঘনে করয়ে অনেক স্তুতি। “তুমি হিতকারী তুমি সে প্রলয় তুমি সে সবার গতি।। তুমি চরাচর তুমি দিবাকর আকাশমণ্ডল ছায়া। তুমি সনাতন পরম কারণ তুমি পূর্ণ পূর্ণকায়া।। ব্রহ্মা মহেশ্বর যে জন না পায়ে তোমার গুণের রীতি।” চণ্ডীদাস বলে– “আমি কি জানিব অতি হই মূঢ়মতি।।” keyboard_arrow_right
  • পড়িয়ে চরণে অক্রূর সঘনে
    পড়িয়ে চরণে অক্রূর সঘনে করয়ে অনেক স্তুতি। তুমি হিতকারী তুমি সে প্রলয় তুমি সে সবার গতি।। তুমি চরাচর তুমি দিবাকর আকাশমণ্ডল ছায়া। তুমি সনাতন পরম কারণ তুমি পূর্ণ পূর্ণ কায়া।। ব্রহ্মা মহেশ্বর যে জন না পায়ে তোমার গুণের রীতি। চণ্ডীদাস বলে আমি কি জানিব অতি হই মূঢ়মতি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ