ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • পোষ-তুষার তুষানলে ডারল
    পোষ-তুষার তুষানলে ডারল জীবন নায়রি নাহ। সুধির সমীর সুধাকর-শীকর- পরশ গরল অবগাহ।। অহনিশি ডহ ডহ পিয়া জিউ থির নহ দুঃসহ বিরহক দাহ। উঠত বৈঠত শোয়ত রোয়ত কতয়ে করব নিরবাহ।। keyboard_arrow_right
  • প্রকট শ্রীখণ্ডবাস নাম শ্রীমুকুন্দ দাস
    প্রকট শ্রীখণ্ডবাস নাম শ্রীমুকুন্দ দাস ঘরে সেবা গোপীনাথ জানি। গেলা কোন কার্য্যান্তরে সেবা করিবার তরে শ্রীরঘুনন্দনে ডাকি আনি।। ঘরে আছে কৃষ্ণসেবা যত্ন করি খাওয়াইবা এত বলি মুকুন্দ চলিলা। পিতার আদেশ পাঞা সেবার সামগ্রী লৈয়া গোপীনাথের সমুখে আইলা।। শ্রীরঘুনন্দন অতি বয়ঃক্রম শিশুমতি খাও বলে কান্দিতে কান্দিতে। কৃষ্ণ সে প্রেমের বশে না রাখিয়া অবশেষে সকল খাইলা অলক্ষিতে।। […] keyboard_arrow_right
  • প্রকাশ হইলা গৌরচন্দ্র
    প্রকাশ হইলা গৌরচন্দ্র। দশদিকে বাড়িল আনন্দ।। রূপ কোটি মদন জিনিয়া। হাসে নিজ কীর্ত্তন শুনিয়া।। অতি সুমধুর মুখ আঁখি। মহারাজচিহ্ন সব দেখি।। শ্রীচরণে ধ্বজবজ্র শোহে। সব অঙ্গে জগমন মোহে।। দুর গেল সকল আপদ। ব্যক্ত হৈল সকল সম্পদ।। শ্রীচৈতন্যনিত্যানন্দ জান। বৃন্দাবন তছু পদে গান।। keyboard_arrow_right
  • প্রথম প্রহর নিশি সুস্বপন দেখি বসি
    প্রথম প্রহর নিশি সুস্বপন দেখি বসি সব কথা কহিয়ে তোমারে। বসিয়া কদম্বতলে সে কানু করেছে কোলে চুম্ব দিয়া বদন উপরে।। অঙ্গে দিয়া চন্দন বলে মধুর বচন আর বায় বাঁশী সুমধুরে। চাহিলেন সুরতি নাহি দিল পাপমতি দেখিল কৃষ্ণ দৌজি প্রহরে।। তৃতীয় প্রহর নিশি মুই কৃষ্ণ কোলে বসি নেহারিলু সে চাঁদবদনে। ঈষৎ হাসন করি প্রাণ মোর নিল […] keyboard_arrow_right
  • প্রথম প্রহর নিশি সুস্বপন দেখি বসি
    প্রথম প্রহর নিশি সুস্বপন দেখি বসি সব কথা কহিয়ে তোমারে। বসিয়া কদম্বতলে সে কানু করেছে কোলে চুম্ব দিয়া বদন-উপরে।। অঙ্গে দিয়া চন্দন বলে মধুর বচন আর বায় বাঁশী সুমধুরে। চাহিলেন সুরতি নাহি দিল পাপমতি দেখিল কৃষ্ণ দৌজি প্রহরে।। তৃতীয় প্রহর নিশি মুই কৃষ্ণ-কোলে বসি নেহারিনু সে চাঁদ-বদনে। ঈষৎ হাসন করি প্রাণ মোর নিল হরি বিয়াকুল […] keyboard_arrow_right
  • প্রথমে জননী-কোলে স্তন-পান-কুতূহলে
    প্রথমে জননী-কোলে স্তন-পান-কুতূহলে অজ্ঞান আছিলুঁ মতি-হীন। তবে ত বালক-সঙ্গে খেলাইলুঁ নানা রঙ্গে এমতি গোঙাইলুঁ কত দিন।। দ্বিতীয়-সময় কাল বিকার ইন্দ্রিয়-জাল পাপ পুণ্য কিছুই না ভায়। ভোগ-বিলাস নারী এ সব কৌতুক করি তাহা দেখি হাসে যম-রায়।। তৃতীয়-সময় কালে বন্ধন সে হাতে গলে পুত্র কলত্রে গৃহ-বাস। আশা বাঢ়ে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে হরি-পদে না করিলু […] keyboard_arrow_right
  • প্রথমে জননীকোলে স্তনপান কুতূহলে
    প্রথমে জননীকোলে স্তনপান কুতূহলে অজ্ঞান আছিলুঁ মতিহীন। তবে ত বালক সঙ্গে খেলাইলুঁ নানা রঙ্গে এমতি গোঙাইলুঁ কত দিন।। দ্বিতীয় সময় কাল বিকার ইন্দ্রিয়জাল পাপ পুণ্য কিছুই না ভায়। ভোগবিলাস নারী এ সব কৌতুক করি তাহা দেখি হাসে যমরায়।। তৃতীয় সময় কালে বন্ধন সে হাতে গলে পুত্র কলত্রে গৃহবাস। আশা বাঢ়ে দিনে দিনে ত্যাগ নাহি হয় […] keyboard_arrow_right
  • প্রথমে বন্দিয়া গাই গৌরাঙ্গ গোসাঞি
    প্রথমে বন্দিয়া গাই গৌরাঙ্গ গোসাঞি। অদ্বৈত নিত্যানন্দ বিনু আর কেহ নাঞি।। করুণ নয়নকোণে একবার দেখ। আপন জনের জন করি মোরে লেখ।। দায় ধরি দয়া করি তারে হেন নাঞি। পরিহরে পতিত দেখিয়া সব ঠাঞি।। যেবা জন পণ করি লইল শরণ। স্বপনে নয়নে মনে নাহি দরশন।। দয়াময় কথা কয় হেন কেহ আছে। মুঞি পাপী নিবেদিয়ে কহে পহুঁর […] keyboard_arrow_right
  • প্রবর্ত্ত দেহের সাধন করিলে কোন বরণ হব
    প্রবর্ত্ত দেহের সাধন করিলে কোন বরণ হব। কোন কর্ম্ম যাজন করিলে কোন বৃন্দাবনে যাব।। নব বৃন্দাবন নব নাম হয় সকল আনন্দময়। কোন বৃন্দাবনে ঈশ্বরে মানুষে মিলিত হইয়া রয়।। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরু-লতা চারি পাশে। কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শ্রীরূপমঞ্জরী সাথে।। কোন বৃন্দাবনে রস উপজয়ে সুধার জনম তায়। কোন বৃন্দাবনে বিকসিত পদ্ম ভ্রমরা পশিছে তায়।। […] keyboard_arrow_right
  • প্রবর্ত্ত সাধিতে বস্তু অনায়াসে উঠে
    প্রবর্ত্ত সাধিতে বস্তু অনায়াসে উঠে। নামাইতে বস্তু সাধক বিষম সঙ্কটে।। নামান আনন্দ মন করিয়ে নির্দ্ধারি। পৌষ মাঘ মাসের শিশির কুম্ভে ভরি।। সেই পূর্ণকুম্ভ যৈছে সবে পাতে ঢালি। সর্ব্বাঙ্গে মস্তকে পাদ করয়ে শীতলি।। তৈছে সাধকের সেই সন্ধানের কার্য্য। তারণ্যামৃতধারা তার নাম কৈল ধার্য্য।। লাবণ্যামৃতধারা কহি সিদ্ধে সঙ্কেতে। কারুণ্যামৃত স্নান কহি প্রবর্ত্ত দশাতে।। সংক্ষেপে কহিল তিন স্নানের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ