প্রভুর নিশ্বাষে রূপসী জন্মিল তাহার শুনহ বানি। দেব সুরপুরে পুষ্পমাল্যগন্ধে বরণ করিল আনি।। দেব শূলপানি আনি চক্রপাণি থাপিল তাহার হাথে। “ইহার পোষণ করিবে জতন দিলাঙ তোমার হাথে।। জখন সপ্তম বালক ধরিব সেই সে অসুর কংস । মায়ের বেদন বড় উপজিব করিব বালক ধ্বংস।। এ সব আগেতে উৎপাত হইব, অষ্টম গর্ভের কালে। এই সে রূপসী কাত্যায়নী […]
keyboard_arrow_right