ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • বিরলে বসিয়া আছিল শুতিয়া
    বিরলে বসিয়া আছিল শুতিয়া শুন গো পরাণ-সখি। নিশিতে আসিয়া দিল দরশন কমল-নয়ান-আঁখি।। পেয়ে বহু ধন অমূল্য রতন থুইতে নাহিক ঠাঁই। কোন্‌খানে থোব সে হেন সম্পদ্ মোর পরতীত নাই।। যত ছিল তাপ দূরে গেল পাপ বিরহ বেদনা যতি। রাখে পেয়ে ধন আমার তেমন ইহা না রাখিব কতি।। আজি নিশি দিন ভেল শুভক্ষণ বঁধুয়া মিলল কোলে। হাসি […] keyboard_arrow_right
  • বিরহ -কাতরা বিনোদিনী রাই
    “বিরহ -কাতরা বিনোদিনী রাই পরাণে বাঁচে না বাঁচে। নিদান দেখিয়া আসিনু হেথায় কহিনু তোমারি কাছে।। যদি দেখিবে তোমার প্যারী। চল এইক্ষণে রাধার শপথ আর না করিহ দেরি।। কালিন্দী-পুলিনে কমলের শেষে রাখিয়ে রাইএর দেহ। কোন সখী অঙ্গে লিখে শ্যামনাম নিশ্বাস হেরয়ে কেহ।। কেহ কেহ -‘তোর বন্ধুয়া আসিল’– সে কথা শুনিয়া কাণে। মেলিয়া নয়ন চৌদিশ নেহারে দেখিয়া […] keyboard_arrow_right
  • বিরহ-অনল তাপেতে মাধব
    বিরহ-অনল তাপেতে মাধব এদিকে সেদিকে চাহে। যত তরুগণ লতাদি কানন রাধা রূপ দিশে তাহে।। ঝিকারির (ঝিল্লী?) স্বন শুনিতে দ্বিগুণ জ্বলয়ে তাহার গায়। বোলে কিবা বিধু- বদনী সে ধনী তরাবার * * লা’য়।। যেদিকে নয়ন ফিরাইল কান সেদিকে রাইর রূপ। চিত্র প্রতিমার প্রীয় দৃষ্ট হয় রসময়ীর স্বরূপ।। ক্ষণেকে নাগর হইয়া সুস্থির মিলিল মাধবীতলা । ভ্রমরর ধ্বনি […] keyboard_arrow_right
  • বিরহ-কাতরা বিনোদিনী রাই
    বিরহ-কাতরা বিনোদিনী রাই পরাণে বাঁচে না বাঁচে। নিদান দেখিয়া আসিনু হেথায় কহিনু তোহারি কাছে।। যদি দেখিবে তোমার প্যারী। চল এই ক্ষণে রাধার শপথ আর না করিহ দেরি।। কালিন্দী পুলিনে কমলের শেষে রাখিয়ে রাইএর দেহ। কোন সখী অঙ্গে লিখে শ্যাম-নাম নিশ্বাস হেরয়ে কেহ।। কেহ কহে তোর বন্ধুয়া আসিল সে কথা শুনিয়া কাণে। মেলিয়া নয়ন চৌদিশ নেহারে […] keyboard_arrow_right
  • বিরহ-জ্বরের তাপে ছল ছল আঁখি
    বিরহ-জ্বরের তাপে ছল ছল আঁখি। রাইকে বেড়িয়া কান্দে কত শত সখী।। রাই মোর যেন কাঁচা সোনা। ভূমে পড়ি গড়ি যাইছে যেন চাঁদের কণা।। চমকি শ্যামের নামে রাই উঠে কত বেরি। ধূলায় লোটায় যেন সুগন্ধি কবরী।। কহিতে কহিতে চিতে হৈলা অচেতন। রাই মুরছিত কাঁদে আর সখীগণ।। কহে কবি চণ্ডীদাস বিরহ বেদন। এমন বিরহে কেমনে রহয়ে জীবন।। keyboard_arrow_right
  • বিরহ-জ্বরের তাপে ছল ছল আঁখি
    বিরহ-জ্বরের তাপে ছল ছল আঁখি। রাইকে বেড়িয়া কান্দে কত শত সখী।। রাই মোর যেন কাঁচা সোনা। ভূমে পড়ি গড়ি যাইছে যেন চাঁদের কণা।। চমকি শ্যামের নামে রাই উঠে কত বেরি। ধূলায় লোটায় যেন সুগন্ধ করবী।। কহিতে কহিতে চিতে হৈলা অচেতন। রাই মূরছিত কাঁদে আর সখীগণ।। কহে কবি চণ্ডীদাস বিরহ-বেদন । এমন বিরহে কেমনে রহয়ে জীবন।। keyboard_arrow_right
  • বিরহ-বেয়াধি-বেয়াকুল সো পহুঁ
    বিরহ-বেয়াধি- বেয়াকুল সো পহুঁ বরজল ধৈরজ লাজ। বাসর যামিনি বিলপি গোঙায়ই বসি বসি বিপিনক মাঝ।। বিধুমুখী বেদন কি কহব আজ। বিষম-বিশিখ-শর বরিখণে জরজর বিকল বরজ-যুবরাজ।। বহু বৈদগধি বিবিধ-গুণ-চাতুরি বিছুরল সবহুঁ মুরারি। বরিখক ঠামে বোল তোহে পাবই বাউর ভেল বন-মালি।। বেশ-বিলাস বিশেষহি বিরচল বিরমল ভোজন পান। বোলইতে বদনে বচন নহি নিকসই বলরাম কি কহব জান।। keyboard_arrow_right
  • বিরহিণি কি কহব নাহক দুখ
    বিরহিণি কি কহব নাহক দুখ। আধ তিল তুয়া বিনে জীবন শূন্য মানে তাহে কি মাথুর সুখ।। সদাই বিরলে বসি অবনত মুখ-শশী ঝর ঝর ঝরয়ে নয়ান। দুই হাত বুকে ধরি রাই রাই করি ঐছনে হরয়ে গেয়ান।। পুন চেতন পুন ঐছন মুরছন পুন পুন করয়ে ধিকার। গোকুল-নগরক পথিক হেরি কত করে ধরি করে পরিহার।। আওব কানু কহল […] keyboard_arrow_right
  • বিলসই শ্যাম সুধামুখি কাননে
    বিলসই শ্যাম সুধামুখি কাননে কেলীকৌতুকে মাতি। মধুপুর-জনিত যে দুখ উপজায়ল সো বিসরল প্রেম-ভাতি।। ভাল আলিঙ্গন চুম্বন ভাল। মরকত কনক-লতা জনু বেড়ল উজোর তরুণ-তমাল।।ধ্রু।। চুম্বনে বদন বদন রহু সঙ্ঘিত বরিখত তহিঁ প্রেম-নীর। নব-ঘন বেড়ই জনু সৌদামিনি দরশি রহল তহি থীর। নীল-সরোজ বরণ আধ কাঞ্চন হেরইতে দুহুঁ-মুখ-চন্দ। পিবইতে নয়নে সোই রূপ-মাধুরি তৃষিত-চাতক রাসানন্দ।। keyboard_arrow_right
  • বিশাখা সখীরে দেখি ঢুলু ঢুলু করে আঁখি
    বিশাখা সখীরে দেখি ঢুলু ঢুলু করে আঁখি বলিতে বচন নাহি স্ফুরে। অন্তরে আছয়ে ভয় কহিলে কি জানি হয় ধরিল তাহা দু-টি করে।। শুন ত নাগর ওহে কি কথা কহিবে মোহে কহ তুমি করিয়া নিশ্চয়। রাধা রাজ-নন্দিনী তাহার সঙ্গিনী আমি আমি যাব তাহারি আলায়।। এ কথা শুনিয়া হরি কহে কথা ধীরি ধীরি তাহার লাগিয়া প্রাণ ঝুরে। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ