বৃন্দা-বিপিনহিঁ সব দ্বিজ-কূল। কূজয়ে চৌদিশে হোই আকুল।। শারি শুক তহিঁ কোকিল মেলি। কপোত ফুকারত অলিকুল কেলি।। মউর-মউরি-ধ্বনি শুনিতে রসাল। বানরি-রব তহিঁ অতি সুবিশাল।। ঐছন শবদ ভেল বন মাহ। জাগল দুহুঁ জন নাগরি নাহ।। আলসে দুহুঁ-তনু দুহুঁ নাহি তেজে। শুতি রহল পুন কিশলয়-শেজে।। পুনহি ফুকারই শারি সুকীর। ঐছন যৈছে সুধা-রস গীর।। কব বলরাম শুনব তহি শ্রবণে। […]
keyboard_arrow_right