ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • মনোহর কুঞ্জে রাই যাইঞা প্রবেশিল
    মনোহর কুঞ্জে রাই যাইঞা প্রবেশিল। সব সখী লইঞা ধনী পালঙ্কে বসিল।। কুঞ্জেতে রহিল রাই শ্যামের আবেশে। মাণিকের দীপাবলী জ্বলে চৌপাশে।। কান্তে মিলিবারে ধনী হইল উল্লাসে। নানা পুষ্পমালা তবে শয্যাতে বিলাসে।। নানা বেশভুষা রাই সখীর সহিতে। কান্ত আগমন ভাবি রহিল সুচিতে।। এ ঠারু এখানে অভিসারিকা হইলাক শেষ। এ অন্তে বাসকসজ্জা কহে চণ্ডীদাস।। keyboard_arrow_right
  • মন্দ মন্দ গতি চলন চাতুরী
    মন্দ মন্দ গতি চলন চাতুরী কুঞ্জর-গমনে চলি। যেমন কুঞ্জর চলন সুন্দর এ দুই চলন ভালি।। মদন-মোহন নবঘন শ্যাম ফিরাএ আপন বেশ। কান্ধে লই বীণা নবঘন শ্যাম পরিমলে ভুলে দেশ।। চলিতে চরণে বাজয়ে সুতানে বাজন নূপুর পায়। ফুলের সৌরভে অলিকুল যত যূথে যূথে সব ধায়।। দূরে হতে রাই দেখি নব রামা বিস্মিত হইলা চিতে। “কোন নব […] keyboard_arrow_right
  • মন্দ মন্দ গতি চলন-চাতুরী
    মন্দ মন্দ গতি চলন-চাতুরী কুঞ্জর-গমনে চলি। যেমন কুঞ্জর চলন সুন্দর এ দুই চলন ভালি।। মদনমোহন নবঘন-শ্যাম ফিরায়ে আপন বেশ। কাঁধে লই বীণা নবঘন-শ্যাম পরিমলে ভুলে দেশ।। চলিতে চরণে বাজয়ে সুতানে বাজল নূপুর পায়। ফুলের সৌরভে অলিকূল যত যূথে যূথে সব ধায়।। দূর হৈতে রাই দেখি নবরামা বিস্মিত হইলা চিতে। কোন নবরামা কাঁধে যন্ত্র করি আমারে […] keyboard_arrow_right
  • মন্দির চলব জানি অতি কাতর
    মন্দির চলব জানি অতি কাতর আকুল জলধি-তরঙ্গ। কত কত চুম্বন কতহুঁ আলিঙ্গন দূবর ভেল দুহুঁ অঙ্গ।। সখি হে কিয়ে বিধি লাগল বাদে। কণ্ঠ কণ্ঠ গহি সব সখি রোয়ত হেরইতে দুহুঁক বিষাদে।। সোঙরি বিচ্ছেদ খেদ দুহুঁ আকুল দুহুঁ রহু কোরে অগোরি। দুহুঁক নয়ন-নিরে দুহুঁ তনু ভীগই রোয়ই মুখে-মুখ জোরি।। এ মুখ-দরশন বিনে তনু জারব কহি কহি […] keyboard_arrow_right
  • ময়ূর ময়ূরী নাচে ফিরি ফিরি
    ময়ূর ময়ূরী নাচে ফিরি ফিরি আসিয়া মাধবীতলে। দেখিয়া কুপিত হইল বেকত তারে ধনী কিছু বলে।। “হেথা কেন তোরা নাচ হয়া ভোরা দিতে সে শোচনা সারা । ঝাট করি যাও যেখানে রসিক নাগর-শেখর তোরা।। নিকুঞ্জ-ভবনে যাহ সেইখানে এখানে নাচহ কেনে। হেথা কিবা সুখ সুখের বিচার ভাবিয়া দেখহ মনে।। তুমি না ধরিতে শ্যামল বরণ তবে সে হইত […] keyboard_arrow_right
  • ময়ূর ময়ূরী নাচে ফিরি ফিরি
    ময়ূর ময়ূরী নাচে ফিরি ফিরি আসিয়া মাধবী-তলে। দেখিয়া কুপিত হইল বেকত তারে ধনী কিছু বলে।। হেথা কেন তোরা নাচে হয়ে ভোরা দিতে সে শোচনা সারা। ঝাট চলি যাও যেখানে রসিক নাগর শেখর তোরা।। নিকুঞ্জ-ভবনে যাহ সেইখানে এখানে নাচহ কেনে। হেথা কিবা সুখ সুখের বিচার ভাবিয়া দেখহ মনে।। তুমি না ধরিতে শ্যামল বরণ তবে সে হইতে […] keyboard_arrow_right
  • মরম কহিতে ধরম না রয়
    মরম কহিতে ধরম না রয় নাহি বেদবিধি রস। সতী যে হইবে আগুনি খাইবে না হবে অন্যের বশ।। যে জন যুবতী কুলবতী সতী সুশীল সুমতি যার। হৃদয়-মাঝারে নায়ক লুকায়ে ভবনদী হয় পার।। কুলটা হইবে কুল না ছাড়িবে কলঙ্কে ভাসিবে নিতি। পাইয়া কাম রতি হবে অন্য পতি তাহাতে বলাব সতী।। স্নান না করিব জল না ছুইব এলাইয়া […] keyboard_arrow_right
  • মরম কহিলু মো পুন ঠেকিলু
    মরম কহিলু মো পুন ঠেকিলু সে জনার পিরিতি-ফান্দে। রাতি দিন চিতে ভাবিতে ভাবিতে তারে সে পরাণ কান্দে।। বুকে বুকে মুখে চৌখে লাগিয়া থাকে তমু মোরে সতত হারায়। ও বুক চিরিয়া হিয়া মাঝারে আমারে রাখিতে চায়।। হার নহোঁ পিয়া গলায় পরয়ে চন্দন নহোঁ মাখে গায়। অনেক যতনে রতন পাইয়া থুইতে সোয়াস্ত না পায়।। কর্পূর তাম্বুল আপনি […] keyboard_arrow_right
  • মরম-সজনি, কহি এক বাণী
    “মরম-সজনি, কহি এক বাণী কোথা না পীরিতি থাকে। সেখানে যাইব তারে নিরখিব দেখি না কে তারে রাখে।। যত আছে তাপ বিরহ-সন্তাপ করিব নিঠুরপনা। লাগালি পাইলে সুধিব সকল পরিচিতে হবে জানা।।” রাধার সক্রোধ পীরিতি উপরে কহেন মরম-সখি।– “কোথা না পাইবে তার দরশন শুনহ কমলমুখি।।” পীরিতির কথা শুনিল শ্রবণে কহিতে বিষম মানি। বেদের বচন ব্যাসের রচন চণ্ডিদাস […] keyboard_arrow_right
  • মরি মরি না লো শ্যামরূপের বালাই লৈয়া
    মরি মরি না লো শ্যামরূপের বালাই লৈয়া। কোন বিধি নিরমিল কত সুধা দিয়া।। শরদ বিধুবর ফুল্ল পুষ্কর সুন্দরানন মণ্ডলে। রত্ন মণিময় রবি সমোদিত গণ্ডে নৃত্যতি কূণ্ডলে।। চারু চন্দ্রিম চূড়া চিক্কণ চঞ্চরীগণ আবৃতে। চমকিত হিয়া মোর ও রূপ দেখিতে।। সজল জলধর তিমির পুঞ্জর ইন্দ্রনীল মনোরমে। বন্ধুকাধর রঙ্গ সিন্দূর নিন্দি বিম্বুক বিভ্রমে।। লোচনাঞ্চল বিমল চঞ্চল বিষমবাণ-সহোদরে। শ্যাম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ