যাবত জনমে কি হৈল মরমে। পীরিতি হইল কাল। অন্তর বাহিরে পশিয়া রহিল কেমতে হইবে ভাল।। সই,বল না উপায় মোরে। গঞ্জনা সহিতে নারি আর চিতে মরম কহিনু তোরে।। ননদী-বচনে জ্বলিছে পরাণে আপাদমস্তক চুল। কলঙ্কের ডালি মাথায় করিয়া পাথারে ভাসাব কুল।। ভাসিয়ে যায় ঘুচে সে দায় না বলে ছাড়য়ে লোকে। চণ্ডীদাস কয় না করিহ ভয় কি করিবে […]
keyboard_arrow_right