ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া
    যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া। লইল হরের শিঙ্গা আপনি মাগিয়া।। সাজল রাখালবেশ রাধা বিনোদিনী। ললিতারে বলরাম, কানাই আপনি।। বলরামের হেলে শিঙ্গা বলে রাম কানু। মুরলী নহিলে কে ফিরাইবে ধেনু।। চণ্ডীদাস বলে–“যদি রাই বনমালী। সলিল আনিয়া পত্রে করহ মুরলী।।” keyboard_arrow_right
  • যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া
    যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া। লইল হরের শিঙ্গা আপনি মাগিয়া।। সাজল রাখাল বেশ রাধা বিনোদিনী। ললিতারে বলরাম কানাই আপনি।। বলরামের হেলে শিঙ্গা বলে রাম কানু। মুরলী নহিলে কে ফিরাইবে ধেনু।। চণ্ডীদাস বলে যদি রাই বনমালী। সলিল আনিয়া পত্রে করহ মুরলী।। keyboard_arrow_right
  • রঙ্গে হো হো হোরি
    রঙ্গে হো হো হোরি। খেলত নওল কিশোরী।। ধ্রু।। বাজত তাল রবাব পাখাওজ সখিগণ ঘন করতালি। কুঙ্কুম চন্দন আবির উড়ত ঘন বরিখন খন পিচকারি।। দুহুঁ দুহুঁ খেলন সমর প্রবন্ধহি দুহুঁ পর দুহুঁ পড়ু ভোরি। জিতলুঁ জিতলুঁ ঘন দুহুঁ জন গরজন সখিগণ ভন বরজোরি।। খেনে খেনে থকিত বদন দুহুঁ নিরখন যৈছন চাঁদ চকোরি। তহিঁ শিবরাম দাস মন […] keyboard_arrow_right
  • রজনি উজাগর লোচনে কাজর
    রজনি উজাগর লোচনে কাজর অধর ভেল তব শমরা। নীল সরোরুহ সিন্দূরে মিলায়ল মাণিকে বৈঠল যৈছে ভ্রমরা।। মাধব চলহ কপট অনুরাগি। সো পুণবতি তুহে যতনে আরাধল যো রহু তুয়া মনে লাগি।।ধ্রু।। যো মুখ হেরইতে খিন ভেল শশধর সো মুখ কাজরে মলিন। অরুণ নয়ান কপট অব রাখহ প্রতিঅঙ্গে রতিরণ চিন।। যত যত ভুবনে আছয়ে বর নাগরি তা […] keyboard_arrow_right
  • রজনিক শেষে অলসযুত দুহুঁ তনু
    রজনিক শেষে অলসযুত দুহুঁ তনু বৈঠল কুসুমিত শেজে। সকল সখীগণ বেঢ়ল চৌদিগে অঙ্গ অলস নাহি তেজে।। অপরূপ রাধামাধবরঙ্গ। থীর বিজুরি সঞে জনু নব-জলধর মোড়ই কতহুঁ বিভঙ্গ।।ধ্রু।। বদনহি আধ আধ বচনামৃত শুনইতে শ্রবণ জুড়ায়। রতনদীপ করে মঙ্গল আরতি ললিতা করতহিঁ তায়।। আর সখিগণ সময়োচিত রাগিণি সুস্বরে করতহি গান। উদ্ধবদাস পাশ রহি ইঙ্গিতে বাসিত বারি যোগান।। keyboard_arrow_right
  • রজনী বিলাস কহয়ে রাই
    রজনী বিলাস কহয়ে রাই। সব সখীগণ বদন চাই।। আঁখি ঢুলু ঢুলু অলস ভরে। ঢুলিয়া পড়িল সখীর কোড়ে।। নয়নের জলে ভাসয়ে বুক। দেখি সখী কহে কহনা দুখ।। ফুঁপায়ে ফুঁপায়ে কাঁদয়ে রাধা। কহে চণ্ডীদাস নাগর-ধান্দা।। keyboard_arrow_right
  • রজনী প্রভাতে উঠি নন্দের গৃহিণী
    রজনী প্রভাতে উঠি নন্দের গৃহিণী। দধির মন্থন করে তুলিতে নবনী।। নিদ্রাগত ছিল কৃষ্ণ শয়ন মন্দিরে। নিদ্রাভঙ্গ হইল বৈসে পালঙ্ক উপরে।। আমার হয়েছে ক্ষুধা শুন গো জননী। স্তন কিম্বা দেহ মোরে খাইতে নবনী।। মা মা বলিয়া তবে বাহিরে আইলা। কি খাব বলিয়া কৃষ্ণ কাঁদিতে লাগিলা।। দেহ দেহ ননী দেহ বলে বারম্বার। ক্ষুধায় ব্যাকুল প্রাণ হইল আমার।। […] keyboard_arrow_right
  • রজনী-বিলাস কহয়ে রাই
    রজনী-বিলাস কহয়ে রাই। সব সখীগণ বদন চাই।। আঁখি ঢুলু ঢুলু অলসভরে। ঢুলিয়ে পড়িল সখীর কোড়ে।। নয়নের জলে ভাসয়ে বূক। দেখি সখি কহে কহনা দুখ।। ফুঁপায়ে ফুঁপায়ে কাঁদয়ে রাধা। কহে চণ্ডীদাস নাগর ধান্দা।। keyboard_arrow_right
  • রতন আসনে বসিল দুঁহু
    রতন আসনে বসিল দুঁহু। লোক সম্ভাষয়ে হাসিয়া লহু।। আঁচরে বদন মুছয়ে দেবী। দাস দাসী কত চরণ সেবি।। শীতল সলিল করিল আগে। বিবিধ মিঠাই করি দু ভাগে।। মধুর বচনে মধুরে ডাকি। আগে খাওয়াইল কমল আঁখি।। সখাগণ মেলি ভোজন করে। রোহিণী যশোদা তাহাই হেরে।। যশোমতি করে উচিত রা। আনন্দে অস্থির না ধরে গা।। মুখ পাখালিল হেম কটোরি। […] keyboard_arrow_right
  • রতি সুখ শয়ন সাজি সহচরী মেলি
    রতি সুখ শয়ন সাজি সহচরী মেলি রাই রহলি নবকুঞ্জে। খনে খনে ভাবিনী মনহি বিচারত বিবিধ মনোরথপুঞ্জে।। রসময় নাগর কান। সঙ্কেত জানি দূতীবচনামৃতে সংভ্রমে কয়ল পয়ান।। রসময় আনন শশধরসুন্দর নয়নচকোরক বাস। অপরূপ সোই চপল ভেল কামিনী মুখপঙ্কজমধু আশ।। মনমথ মথই মনোরথ মন্দরে হরিমন জলধি বিথার। কহে হরিবল্লভ অব জানি উপজয়ে কেলি অমৃত রসসার।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ