ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • রাই কানু নিকুঞ্জ মন্দিরে
    রাই কানু নিকুঞ্জ মন্দিরে। বসিলেন বেদীর উপরে।। হেম মণি খচিত তাহাতে। বিবিধ কুসুম চারি ভিতে।। সখীগণ চৌদিগে বেড়িয়া। বসিয়াছে দুহুঁ মুখ চাইয়া।। কুণ্ডের পুরবে সেই কুঞ্জ। যাহা বেড়ি মধুকর গুঞ্জ।। মলয়পবন বহে তায়। তরুপর শারী শুক গায়।। রাই কানু সে শোভা দেখয়ে। হেরি মধুসূদন ভূলয়ে।। keyboard_arrow_right
  • রাই কানু পিরীতির বালাই লৈয়া মরি
    রাই কানু পিরীতির বালাই লৈয়া মরি। ক্ষণে করে আলিঙ্গন ক্ষণে মুখচুম্বন ক্ষণে রাখে হিয়ার উপরি।। আউলায়্যা চাঁচর কেশ করে বহুবিধ বেশ সিন্দূর চন্দন দেই ভালে। মুখচাঁদে দেখি ঘাম আকুল হইয়া শ্যাম মোছায়ই বসন অঞ্চলে।। দাসীগণ করে হৈতে চামর লইয়া হাতে আপনে করয়ে মৃদু বায়। দেখি রাইমুখশশী সুধা ঝরে রাশি রাশি হেরি নাগর অনিমিখে চায়।। ঐছন […] keyboard_arrow_right
  • রাই তুমি সে আমার গতি
    রাই, তুমি সে আমার গতি। তোমার কারণে রসতত্ত্ব লাগি গোকুলে আমার স্থিতি।। নিশি দিশি বসি গীত আলাপনে মুরলী লইয়া করে। যমুনা-সিনানে তোমার কারণে বসি থাকি তার তীরে।। তোমার রূপের মাধুরী দেখিতে কদম্ব-তলাতে থাকি। শুনহ কিশোরি চারি দেখি হেরি যেমত চাতক পাখী।। তব রূপ গুণ মধুর মাধুরী সদাই ভাবনা মোর। করি অনুমান সদা করি গান তব […] keyboard_arrow_right
  • রাই তুরিতে শ্যামেরে দেখ গিয়া
    রাই, তুরিতে শ্যামেরে দেখ গিয়া। যেন মরকত মণি ধূলায় লোটায়া।। কোথা না পড়িল চূড়া মালতীর মালা। কোথা না পড়ল সেই নূপুর বলয়া।। কোথা না পড়ল পীত ধড়ার অঞ্চল। কোথা না পড়ল নব মঞ্জরীর দল।। নিকুঞ্জে পড়িয়া অঙ্গ ধূলায় ধূসর। রাধা রাধা বলি কাঁদে করি উচ্চস্বর।। মধুর মুরলী যার অতি প্রিয় সুধা। সে কোথা পড়ল তার […] keyboard_arrow_right
  • রাই তোমার মহিমা বড়ি
    রাই, তোমার মহিমা বড়ি। গোলোক তেজিয়া রহিতে নারিনু আইল তথায় ছাড়ি।। রসতত্ত্বখানি আন অবতারে বুঝিতে নারিয়াছি। তাহার কারণে নন্দের ভবনে জনম লভিয়াছি।। বর্ণ বর্ণ ভেদ রস চারু বেদ ভেদ আছে নয় রস। চারু সে পল্লব ছয় ছয় গুণ ইহা কি আনের বশ।। নবর্ত্তক (?) রতি আঠার প্রকার পাঁচ গুণ তার হয়। তর তম করি রসিক […] keyboard_arrow_right
  • রাই নয়ান মেলিয়া কেন চাহ না
    রাই নয়ান মেলিয়া কেন চাহ না। তুমি মোর রতন জীবন ধন যৌবন মদন দহন শর সহ না। তুয়াক রূপরাশি পরশ সরসীরুহ অধীন জনেরে কেন দেহ না। তুয়া মুখ চান্দ অধরে অমৃত যুত হাসি বিকসি কেন কহ না।। দূরহি হুতাশনে মদনে জনু ভজলি পরশ নহিলে তনু রহ না। লেহ মোর খত লিখি দমোদর রহু সাখি তুয়া […] keyboard_arrow_right
  • রাই বড় সে দেখিল বিপরীত
    রাই, বড় সে দেখিল বিপরীত। সে নব নাগর কান তোমারে কেবল মন দেখিল সদয় অতি চিত।। বিরহ-বেদন-শরে ভেল তনু জরে জরে আন কহিতে নাহি আন। শুনিতে তোমার রীত পুলক মানয়ে চিত লোরে আঁখি হরল গেয়ান।। শ্রবণ পরশি শুনে তোমার মাধুরী গুণে মোহিত হইল কলেবর। কেবল তোমার নাম নিরবধি জপে শ্যাম কাঁপে দুটি অধর সুন্দর।। শুনিয়া […] keyboard_arrow_right
  • রাই বলে শুন এগো প্রাণ সহচরি
    রাই বলে শুন এগো প্রাণ সহচরি। আজ এক অপরূপ রীতি গো তোমারি।। খরতর নিঃশ্বাসত বহিছে সত্বরে। সত্য কহ কপট না রাখিয় অন্তরে ।। দূতী কহে শুন রাধে আসিবার তরে। সেহি লাগি নিঃশ্বাস বহিছে খরতরে। অধরত শুখিয়াছে শুন গো দূতীকে।। দন্তে তৃণ লইয়া জত বিনয়ি কহিতে ।। কেমনেতে ভ্রষ্ট হৈছে তোমার অলকা। তোমার লাগি কৃষ্ণপদে পড়িল […] keyboard_arrow_right
  • রাই বলে শুন হেদে গো বেদনি
    রাই বলে–“শুন হেদে গো বেদনি, ঘাটের জানহ পথ।” বড়ায়েরে রাধা কহে রস-কথা– “বড় দেখি অনুরথ।। আর কত দূর আছে মধুপুর কহনা বেদনী বুড়ি। সহজ গমনে পথ নাহি চল চলিয়া যাইতে নারি।।” কানু-পরসঙ্গ অলপ ইঙ্গিতে সুধাই যতন করি। কহিতে কহিতে হইল মোহিত — “কহ কহ আগো বুড়ি।।” কহিছে বড়াই আপনি দড়াই— “মাঝেতে যমুনা এ । ও […] keyboard_arrow_right
  • রাই বলে শ্যামের আগে কি ধন মাগিব
    রাই বলে শ্যামের আগে কি ধন মাগিব। অনেক দিনের সাধ আছে মুরলী শিখিব।। মুরলীর এক রন্ধ্রে দোঁহে দিব ফুক। কি বোল বোলয়ে বাঁশী শুনিব কৌতুক।। মুরলী ধরিয়া ফুক দিল রাই কানু। রাধাকৃষ্ণ দুটি নাম বাজে ভিনু ভিনু।। সেবাচান্দ বলে এ কি রসের কৌতুকী। যেমন শ্যাম তেমনি বাঁশী তেমনই সুধামুখী।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ