ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু
    কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু। আজি কেন চান্দমুখের শুনি নাই বেণু।। ক্ষীর সর ননী দিলাম আঁচলে বান্ধিয়া। বুঝি কিছু খাও নাই শুখাঞাছে হিয়া।। মলিন হৈয়াছে মুখ রবির কিরণে। না জানি ফিরিলা কোন গহন কাননে।। নব তৃণাঙ্কুর কত ভুঁকিল চরণে। এক-দিঠি হৈয়া রাণী চাহে চরণ পানে।। না বুঝি ধাইয়াছ কত ধেনুর পাছে। এ দাস বলাই […] keyboard_arrow_right
  • কোন্‌ বিধি সিরজিল কুলবতী নারী
    কোন্‌ বিধি সিরজিল কুলবতী নারী। সদা পরাধীন ঘরে রহি একেশ্বরী।। ধিক্‌ রহু হেন জন হয়ে প্রেম করে। বৃথা সে জীবন রাখে তখনি সে মরে।। বড় ডাকে কথাটি কহিতে যে না পারে। পরপুরুষেতে রতি ঘটে কেন তারে।। এ ছার জীবনের মুই ঘুচাইনু আশ। চণ্ডীদাস কহে কেন ভাবহ উদাস।। keyboard_arrow_right
  • কৈছে সুরঙ্গিণি কয়লি পয়ান
    কৈছে সুরঙ্গিণি কয়লি পয়ান। যৈছন মোহন মুরলি বজান।। কৈছনে জানলি হাম ইহ ঠাম। অব তুহুঁ নহ কিয়ে অন্তরধাম।। বেশ পসারলি কৈছন রঙ্গে। মনহি মনোভব যৈথে তরঙ্গে।। তেঞি বুঝি মঝু পূরবি আশ। কোন সুরঙ্গিণি হোত উদাস।। তব অব বিরচহ নটন বিলাস। কামিনি করু কিয়ে আগে নিকাশ।। ঐছন নাগরি নাগর ভাষ। সহচরি-শ্রবণহি অমিয়া বিকাশ।। কৃষ্ণকান্ত কহ শুনি […] keyboard_arrow_right
  • কো কহুঁ আজুক আনন্দ ওর
    কো কহুঁ আজুক আনন্দ ওর। ফুলবনে দোলত গৌর কিশোর।। নিত্যানন্দ গদাধর সঙ্গে। শান্তিপুর-নাথ গাওই রঙ্গে।। সহচর ফাগু ফেলই গোরা গায়। ধায়ই শুনি নব লোক নদীয়ায়।। খোল করতাল ধ্বনি হরি হরি বোল। নয়নানন্দে আনন্দে বিভোর।। keyboard_arrow_right
  • কোকিল-কুহু-রবে সঙ্কেত করি নিজ
    কোকিল-কুহু-রবে সঙ্কেত করি নিজ ধীরে ধীরে আওল কান। অঙ্গনে কংস-বিপক্ষ উপস্থিত রাই নিজ-অন্তরে জান।। তুরিতহি কনক-কবাট ঘূচাইতে বলয়া-শঙ্খ-নিনাদে। খেনে ঘরে দারুণ গুরু-জন জাগল দুহু-জন পড়ল বিবাদে।। জরতী কহত ডাকি কো উহ নিকসই কহু কিয়ে বাহির ভেলি। হুঁ হুঁ করি ধনি পুন নিজ-মন্দিরে তৈছনে দেহলি দেলি। রাইক মন্দির–প্রাঙ্গণ-কোণহি এক বদরি-তরু আছে। চন্দ্রশেখর কহে রজনি পোহায়ল হরি […] keyboard_arrow_right
  • কোকিলার মুখেতে সুনিতে পাইলাম
    কোকিলার মুখেতে সুনিতে পাইলাম বন্ধুর সুখের কথা। মথুরা নাগরি পাএ নিল হরি পুন কি আসিবে এথা।। সই, পিরিতি জারা। কুল জে জাইবে পরান হারাবে জিওতে হইবে মরা।। আমি তো অবলা কুলবতি বালা আপনা বুঝিতে নারি। চণ্ডিদাস কহে সোনগো সুন্দরি পিরিতি হইল বৈরি।। keyboard_arrow_right
  • কোথা গেলে পাব রাম কৃষ্ণ দুই
    কোথা গেলে পাব রাম কৃষ্ণ দুই জগত-জীবন ধন। আর কি হেরব সবার গোচরে তথাই আছয়ে মন।। শুন নন্দ ঘোষ আমার বচন চল যাব সেই ঠাম। দু বাহু পসারি কোলেতে লইয়া দেখি ঘনশ্যাম।। এ ক্ষীর নবনী ছেনা দুগ্ধ চিনি দিব সে দোঁহার মুখে। তবে সে যাইব আদর আগুন হইব অতি সে সুখে।। দোঁহার বদন মোহন মদন […] keyboard_arrow_right
  • কোথা গেলে পাব রামকৃষ্ণ দুই
    “কোথা গেলে পাব রামকৃষ্ণ দুই জগত-জীবন ধন। আর কি হেরব সবার গোচর তথাই আছয়ে মন।। শুন নন্দঘোষ, আমার বচন চল যাব সেই ঠাম। দু বাহু পসারি কোলেতে লইয়া দেখি নবঘন শ্যাম।। এ ক্ষীর নবনী ছেনা দুগ্ধ চিনি দিব সে দোঁহার মুখে। তবে সে যাইব আদর আগুন হইব অতি সে সুখে।। দোঁহার বদন মোহন মদন চল […] keyboard_arrow_right
  • কোথা হতে এলে তুমি কোথায় তোমার ঘর
    কোথা হতে এলে তুমি কোথায় তোমার ঘর। কিসের পসরা তোমার মাথার উপর।। হেন ধনী কমলিনী কোথাকে গমন। মুনি জনার ধ্যান ভাঙ্গে দেখে ও চরণ।। না যাইও না যাইও ধনী বৈস তরুতলে। আইস কাছে বাজে পাছে চরণ কমলে।। চাঁচর চিকুরে বেণী দোলিছে কোমরে। ফণির ভরমে বেণী গিলিবে ময়ূরে।। করি কুম্ভ জিনি তার কুচ যুগ গিরি। গজের […] keyboard_arrow_right
  • কোথাকারে যাও রাধে আমারে ছাড়িয়ে
    কোথাকারে যাও রাধে আমারে ছাড়িয়ে। হইয়াছি পথের দানী তোমার লাগিয়ে।। ব্রহ্মা আদি দেব যত না পায় ধেয়ানে। সো হরি মিনতি করে নাহি শুন কাণে।। তোমার লাগিয়া হাম বৃন্দাবন কৈল। তুয়া গুণ গাইবারে মুরলী শিখিল।। বিরলে পাইয়াছি নাগল না দিব ছাড়িয়া। বলরাম দাসে কয় উলসিত হৈয়া।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ