ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কোথায় রে সাজিয়েছ
    “কোথায় রে সাজিয়েছ। কাহার জনম সফল করিতে এ বেশ বনায়েছে।।” চাঁদমুখ চেয়ে যশোদা জননী পড়ে মুরছিত হয়ে। “কেমনে বাঁচিব তিলেক না জীব দেখহ বেকত হয়ে।। কিসের কারণে এ ঘর-করণে আগুনি ভেজায়ে দিয়া। তোমার বিহনে মরিব সঘনে যাব সে বাহির হয়া।। কেবল নয়ন- তারার পুতলি তোমা না দেখিলে মরি। যখন দেখিয়ে ও চাঁদ বদন তবে সে […] keyboard_arrow_right
  • কোথায় আছিল গোরা এমন সুন্দর
    কোথায় আছিল গোরা এমন সুন্দর। ও রূপে মুগধ কৈল নদীয়া নগর।। বান্ধিয়া চিকণ কেশ দিয়া নানা ফুলে। রঙ্গণ মালতী যূথী বান্ধুলী বকুলে।। মধু-লোভে মধুকর তাহে কত উড়ে। ও রূপ দেখিতে প্রাণ নাহি রহে ধড়ে।। মণি-মুকুতার হার ঝলমল বুকে। প্রতি অঙ্গে আভরণ বিজুরী চমকে।। কুঙ্কুম লেপিত অঙ্গ চন্দন মিশালে। আজানুলম্বিত ভুজ বনমালা গলে।। মন্থর চলনি গতি […] keyboard_arrow_right
  • কোথারে সাজিয়েছ
    কোথারে সাজিয়েছ। কাহার জনম সফল করিতে এ বেশ বনায়েছ।। চাঁদমুখ চেয়ে যশোদা জননী পড়ে মূরছিত হয়ে। কেমনে বাঁচিব তিলেক না জীব দেখহ বেকত হয়ে।। কিসের কারণে এ ঘর করণে আগুনি ভেজায়ে দিয়া। তোমার বিহনে মরিব সঘনে যাব সে বাহির হয়া।। কেবল নয়ান তারার পুতলি তোমা না দেখিলে মরি। যখন দেখিয়ে ও চাঁদ-বদন তবে সে চেতন […] keyboard_arrow_right
  • কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু
    কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু আজি কেন চান্দ-মুখের শুনি নাই বেণু।। ক্ষীর সর ননী দিলাম আঁচলে বান্ধিয়া। বুঝি কিছু খাও নাই শুখাঞাছে হিয়া।। মলিন হৈয়াছে মুখ রবির কিরণে। না জানি ফিরিলা কোন গহন কাননে।। নব তৃণাঙ্কুর কত ভুকিল চরণে। এক-দিঠি হৈয়া রাণী চাহে চরণ পানে।। না বুঝি ধাইয়াছ কত ধেনুর পাছে। এ দাস বলাই […] keyboard_arrow_right
  • কোন বিধাতা মুরতি করিআ
    কোন বিধাতা মুরতি করিআ কেনে বা সিজ্জিল নারি। মোনের আনন্দে পাই তবে ধৈরজ ধরাইতে নারি।। বিধি, কি আর বলিব তোরে। পরষ রতন রিদয়ে রাখিতে কেনে বিরম্বিল মোরে।। এ রূপ জৈবন মোহন মোনহর করিলা গোআল জাতি। কুলের ধরম করম ছারিলাম হইআ কুলবতি সতি।। অবলা অখলা কুলবতি বালা জে জনে পিরিতি করে। চণ্ডিদাষে কহে মরমে লাগিলে সে […] keyboard_arrow_right
  • কোন সখা বলে শুন রসময়ী
    কোন সখা বলে– “শুন রসময়ী আজু সে বিষম বড়ি। মাঝ রাজপথে হেদে আচম্বিতে কেমনে যাইব এড়ি।। এত দিন মোরা করি আনাগোনা জগাত নাহিক শুনি। কেবা সিরজিল জগাত বলিয়া আমরা নাহিক জানি।।” বড়াই কহিছে– “ভয় দেখাইছে এ বড় বিষম দানী। এ দধি দুধের নহে সে কাঙ্গাল ঐছন যাদুয়া মণি।। যার ঘরে আছে দুধের সাগর নন্দঘোষ যার […] keyboard_arrow_right
  • কোন সখী করে বেশের বন্ধনে
    কোন সখী করে বেশের বন্ধনে পদ আভরণ করে । করের কঙ্কণ নূপুর বলিয়া আপন চরণে পরে।। কেহ পরে এক নয়ানে অঞ্জন কুণ্ডল পরল এক। ভালের সিন্দুর চিবুকে পড়ল দেখ হয় পরতেক।। গলে গজমতি হার মনোহর পরিছে নিতম্ব মাঝে। বাহু আভরণ যে ছিল ভূষণ তাহাই করেতে সাজে।। আপন বেশ পরিপাটি করিয়া সকল জনে। হরষ হইয়া রাধারে […] keyboard_arrow_right
  • কোন্‌ বিধি সিরজিল কুলবতী নারী
    কোন্‌ বিধি সিরজিল কুলবতী নারী। সদা পরাধিনী ঘরে রহে একেশ্বরী।। ধিক্‌ রহু হেন জন হয়ে প্রেম করে। বৃথা সে জীবন রাখে তখনি না মরে।। বড় ডাকে কথাটি কহিতে যে না পারে। পর পুরুষেতে রতি ঘটে কেন তারে।। এ ছার জীবনের মুই ঘুচাইনু আশ। চণ্ডীদাস কহে কেন ভাবহ উদাস।। keyboard_arrow_right
  • কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী
    কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী দর দর বহে প্রেম-বারি। ধরিয়া গোপাল-করে কাতর হইয়া বলে দুই বাহু ধরিয়া পসারি।। শ্রীমুখমঙ্গল দেখি তাহাতে নয়ন রাখি পড়ে রাণী মুরছিত হয়ে। যশোদা রোহিণী কাঁদে স্থির নাহিক বান্ধে গোপী রহে চাঁদমুখ চেয়ে।। গোপের রমণীগণ সবে হৈয়া একমন ধূলায় ধূসর কলেবর। “কে অরা করিবে খেলা হইয়া বালক মেলা কারে দিব […] keyboard_arrow_right
  • কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী
    কোলে লয়ে যাদুমণি বদন চুম্বয়ে রাণী দর দর বহে প্রেমবারি। ধরিয়া গোপাল করে কাতর হইয়া বলে দুই বাহু ধরিয়া পসারি।। শ্রীমুখমণ্ডল দেখি তাহাতে নয়ন রাখি পড়ে রাণী মূরছিত হয়ে। যশোদা রোহিণী কাঁদে স্থির নাহিক বান্ধে গোপী রহে চাঁদমুখ চেয়ে।। গোপের রমণীগণ সবে হৈয়া একমন ধূলায় ধূসর কলেবর। কে আর করিবে খেলা হইয়া বালক মেলা কারে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ