ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • গোপীগণ-কুচ-কুঙ্কুমে রঞ্জিত
    গোপীগণ-কুচ- কুঙ্কুমে রঞ্জিত অরুণ বসন শোভে অঙ্গে। কাঞ্চন-নিন্দিত কান্তি কলেবর রাই পরশ-রস-রঙ্গে।। দেখ দেখ অপরূপ গৌর-বিলাস। লাখ যুবতি-রতি যো গুরু লম্পট সো অব করল সন্ন্যাস।। যো ব্রজ-বধুগণ দৃঢ় ভূজ-বন্ধন অবিরত রহত অগোর। সো তনু পুলকে পুরিত অব ঢর ঢর নয়নে গলয়ে প্রেম-লোর।। যো নটবর ঘন- শ্যাম-কলেবর বৃন্দা-বিপিন-বিহারী। কহয়ে বলরাম নটবর সো অব অকিঞ্চন ঘরে ঘরে […] keyboard_arrow_right
  • গোবিন্দ মাধব শ্রীনিবাস রামানন্দে
    গোবিন্দ মাধব শ্রীনিবাস রামানন্দে। মুরারি মুকুন্দ মেলি গায় নিজ-বৃন্দে।। শুনিয়া পুরব-গুণ উনমত হৈয়া। কীর্ত্তন-আনন্দে পহু পড়ে মুরছিয়া।। কিয়ে অপরূপ কথা কহনে না যায়। গোলোকের নাথ হৈয়া ধুলায় লোটায়।। ভাবে গরগর চিত গদাধর দেখি। কান্দিয়া আকুল পহু ছলছল আঁখি।। শ্রীপাদ বলিয়া পহু ভূমে পড়ি কান্দে। বুঝিয়া মরম-কথা কান্দে নিত্যানন্দে।। দেখিয়া ত্রিবিধ লোক কান্দে গোরা-রসে। এ সুখে […] keyboard_arrow_right
  • গোবিন্দ-বচন শুনি কহে কিছু শূলপাণি
    গোবিন্দ-বচন শুনি কহে কিছু শূলপাণি কহে কিছু দেব ভগবান্‌। “তোমার অপার লীলা যার গুণ পশুশিলা তরু পুলকিত ইহা জান।। তোমার পীরিতি বহুমূল। এমন পীরিতিখানি কখন নাহিক শুনি এবে সে জানিল এতদূর।। এমন সম্পদ-সুখ বিহি ভেল বৈমুখ মনে ছিল রাখিব গোপনে । তাহার কারণ মোরা করিল অনেক ধারা এমন বলিয়া কেবা জানে।। আপনে গোলোক -হরি তাহা […] keyboard_arrow_right
  • গোরা অভিষেক কথা অদ্ভুত কথন
    গোরা অভিষেক কথা অদ্ভুত কথন। শুনিয়া পণ্ডিত ঘরে ধায় ভক্তগণ।। ধাওয়াধাই করি আসি নাচে কুতূহলে। দুবাহু তুলিয়া জয় গোরাচাঁদ বলে।। চাঁদ নাচে সূয্য নাচে নাচে তারাগণ। ব্রহ্মা নাচে বায়ু নাচে সহস্র লোচন।। অরুণ বরুণ নাচে সব সুরগণ। পাতালে বাসুকি নাচে নাচে নাগগণ।। স্বর্গ নাচে মর্ত্ত্য নাচে নাচয়ে পাতাল। পরম আনন্দে নাচে দশ দিক্‌পালে।। আনন্দে ভকতগণ […] keyboard_arrow_right
  • গোরা নাচে প্রেম বিনোদিয়া
    গোরা নাচে প্রেম বিনোদিয়া। অখিল ভুবনপতি বিহরে নদীয়া।। দিগ্বিদিগ না জানে গোরা নাচিতে নাচিতে চান্দমুখে হরি বোলে কান্দিতে কান্দিতে।। গোলোকের প্রেমধন জীবে বিলাইয়া। সংকীর্ত্তনে নাচে গোরা হরি বোল বলিয়া।। প্রেমে গর গর অঙ্গ মুখে মৃদু হাস। সে রসে বঞ্চিত ভেল বলরাম দাস।। keyboard_arrow_right
  • গোরা পহুঁ না ভজিয়া মলুঁ
    গোরা পহুঁ না ভজিয়া মলুঁ। আপনার করমদোষে আপনি ডুবিলুঁ।। অধনে যতন করি ধন তেয়াগিলুঁ। প্রেমরতন মণি হেলায় হারাইলুঁ।। বিষয় বিষম বিষ সতত খাইলুঁ। গৌরকীর্ত্তনরসে মগন না হৈলুঁ।। সৎসঙ্গ ছাড়িয়া কৈলুঁ অসতে বিলাস। তে কারণে করমবন্ধন লাগে ফাঁস।। এমন গৌরাঙ্গের গুণে না কান্দিল মন। মনুষ্যদুর্ল্লভ জন্ম হৈল অকারণ।। কেনে বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া। বল্লভদাসিয়া […] keyboard_arrow_right
  • গোরা মোর পাতকী উদ্বারে করুণায়ে
    গোরা মোর পাতকী উদ্বারে করুণায়ে। বেদমুখে শুনি আমি পাতকী উদ্ধার তুমি উদ্ধারিয়া রাখ নিজ পায়ে।। কোক শোকময় বিষয় বিষম বড় পড়িয়া রহিনু মায়া জালে। না দেখো করুণ জন তারে কর নিবেদন উদ্ধার পাইব কত কালে।। শরীরের মাঝে যত তারা হইল বৈরীমত কেহ কারো নিষেধ না মানে। দেখিয়া যম রঘুবর বড়ই নাগয়ে ডর হরি কথা না […] keyboard_arrow_right
  • গোরাগুণে আছিলা ঠাকুর শ্রীনিবাস
    গোরাগুণে আছিলা ঠাকুর শ্রীনিবাস। নরোত্তম রামচন্দ্র গোবিন্দদাস।। একুই কালে কোথা গেল দেখিতে না পাই। থাকুক দেখিবার কাজ শুনিতে না পাই।। যে করিল জগজনে করুণা প্রচুর। হেন প্রভু কোথা গেলা আচার্য্য ঠাকুর।। রাধাকৃষ্ণ লীলাগুণ যে কৈল অপার। কোথা গেলা শ্রীআচার্য্য ঠাকুর আমার।। হৃদয় মাঝারে মোর রহি গেল শেল। জীতে আর প্রভু সঙ্গে দরশ না ভেল।। এ […] keyboard_arrow_right
  • গোলোকের নাথ হৈয়া দেশে দেশে ভরমিয়া
    গোলোকের নাথ হৈয়া দেশে দেশে ভরমিয়া পাত্রাপাত্র না কৈলা বিচার। অযাচিত প্রেমধন দান কৈলা জনে জন জগতেরে করল উদ্ধার।। গোরা গোসাঞি করুণাসাগর অবতার। কেবল আনন্দ ধাম দিয়া হরেকৃষ্ণ নাম পতিতেরে করল নিস্তার।। অধম দুর্গত দেখি হৈয়া সকরুণ আঁখি মরি মরি বলি করে কোলে। হিয়ার উপরে তুলি লোটায় ধরণী ধূলি নদী বহে নয়ানের জলে।। তৃণ ধরি […] keyboard_arrow_right
  • গৌড় দেশে রাঢ় ভোমে শ্রীখণ্ড নামে গ্রামে
    গৌড় দেশে রাঢ় ভোমে শ্রীখণ্ড নামে গ্রামে মধুমতী প্রকাশ যাহায়। শ্রীমুকুন্দ দাস সঙ্গে শ্রীরঘুনন্দন রঙ্গে ভক্তিতত্ত্ব জগতে লওয়ায়।। শুনি মধুমতী নাম নিত্যানন্দ বলরাম সপার্ষদে দিল দরশন। দেখি অবধৌত চন্দ্র হইয়া পরমানন্দ নতি করি বন্দিলা চরণ।। কহে নিত্যানন্দ রাম শুনি মধুমতী নাম আসিয়াছি তৃষিত হইয়া। এত শুনি নরহরি নিকটেতে জল হরি সেই জল ভাজনে ভরিয়া।। আনিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ