ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • গৌণরাস কহিল এবে কহি মহারাস
    গৌণরাস কহিল এবে কহি মহারাস শুনহ শ্রবণ পাতি। আগে কহিয়াছি পঞ্চ অধ্যায়ের ব্রহ্মরাত্রি হয় তথি।। * * * * keyboard_arrow_right
  • গৌর কিশোর পুরুব রসে গরগর
    গৌর কিশোর পুরুব রসে গরগর মনে ভেল গোঠবিহার। দাম শ্রীদাম সুবল বলি ডাকই নয়নে গলয়ে জলধার।। বেত্র বিষাণ বেণু লেই সাজহ যায়ব ভাণ্ডি সমীপ। গৌরীদাস সাজ করি তৈখনে গৌর নিকট উপনীত।। ভাইয়্যা অভিরাম বদন ঘন বাওই নূপুর চরণহি দেল। নিত্যানন্দ চন্দ্র পহুঁ আগুসরি ধবলি ধবলি ধনি কেল।। নদিয়ানগরলোক সব ধাওত হেরইতে গৌরক রঙ্গ। দাস জগন্নাথ […] keyboard_arrow_right
  • গৌর গোবিন্দগুণ শুন হে রসিক জন
    গৌর গোবিন্দগুণ শুন হে রসিক জন বিষ্ণুমহাবিষ্ণুপর পঁহু। যাঁর পদনখদ্যুতি পরম ব্রহ্মের স্থিতি সুরমুনি গণের প্রাণ তহুঁ।। অন্তরে বরণ ভিন্ন বাহিরে গৌরাঙ্গ চিহ্ন শ্রীরাধার অঙ্গকান্তি রাজে। শতদল কমল হেমকর্ণিকার মাঝে বিহরই চারি দ্বারী সাজে।। গোলোক বৈকুণ্ঠ আর শ্বেতদ্বীপ নামে সার আনন্দ অপার এক নাম। বাসুদেব সঙ্কর্ষণে প্রদুম্নাানিরুদ্ধ সনে চারি দিকে সাজে চারি ধাম।। ক্ষীরোদসাগরজলে ভুজঙ্গরাজের […] keyboard_arrow_right
  • গৌর বরণ হিরণ কিরণ
    গৌর বরণ হিরণ কিরণ অরুণ বসন তায়। রাতা উতপল নয়ন যুগল প্রেমধারা বহি যায়।। দেখ দেখ নবদ্বীপ রাজ। ভাবে বিভোর সদা গর গর মধুর ভকত মাঝ।।ধ্রু।। কহয়ে আবেশে পূরব বিলাসে মধুর রজনী কথা। অমিয়া ঝরণ ঐছন বচন হরল মনের বেথা।। শুনি হরষিত সকল ভকত প্রেমের সাগরে ভাসে। সে সব সোঙরি কান্দয়ে গুমরি দীন গোবর্দ্ধন দাসে।। keyboard_arrow_right
  • গৌর মনোহর নাগর-শেখর
    গৌর মনোহর নাগর-শেখর। হেরইতে মুরছই অসিম কুসুম-শর।। কাঞ্চন রুচিতর রুচিত কলেবর। মুখ হেরি রোয়ত শরদ-সুধাকর।। জিনি মদ-কুঞ্জর গতি অতি মন্থর। অধর সুধারস মধুর হসিত ঝর।। নিজ নাম মন্তর জপয়ে নিরন্তর। ভাবে অবশ তনু গরগর অন্তর।। হেরি গদাধর-মুখ অতি কাতর। রাই রাই করি পড়ই ধরণি পর।। লোচন-জলধর বরিখয়ে ঝরঝর। মরমে ভরল খর বিষম বিরহ-জর।। অতি রসে […] keyboard_arrow_right
  • গৌর লীলা দরশনে ইচ্ছা বড় হয় মনে
    গৌর লীলা দরশনে ইচ্ছা বড় হয় মনে ভাষায় লিখিয়া সব রাখি। মুঞি ত অতি অধম লিখিতে না জানি ক্রম কেমন করিয়া তাহা লিখি।। এ গ্রন্থ লিখিবে যে এখনো জন্মে নাই সে জন্মিতে বিলম্ব আছে বহু। ভাষায় রচনা হৈলে বুঝিবে লোক সকলে কবে বাঞ্ছা পুরাবেন পুহঁ।। গৌর গদাধর লীলা আদ্রব করয়ে শিলা কার সাধ্য করিবে বর্ণন। […] keyboard_arrow_right
  • গৌর সুন্দর পরম মনোহর
    গৌর সুন্দর পরম মনোহর শ্রীবাসপণ্ডিত গেহ। শোণ চম্পক কনক দরপণ নিন্দি সুন্দর দেহ।। বসিয়া গোরা পঁহু হাসিয়া লহু লহু কহয়ে পণ্ডিত ঠাম। তোহারি প্রেমরসে এ মোর পরকাশে দেখহ সো পহু হাম।। শুনিয়া পণ্ডিত অতিহুঁ হরষিত চরণতলে গড়ি যায়। করয়ে স্তুতি নতি প্রেমজলে ভাসি পুলকে পূরল গায়।। ভাগবতগণে আনিয়া তৈখনে পহুঁক করে অভিষেক। বারি ঘট ভরি […] keyboard_arrow_right
  • গৌর-বরণ মণি-আভরণ
    গৌর-বরণ মণি-আভরণ নাটুয়া-মোহন বেশ। দেখিতে দেখিতে ভুবন ভুলল টলিল সকল দেশ।। মলুঁ মলুঁ সোই দেখিয়া গৌর-ঠামে। বধিতে যুবতী গঢ়ল কি বিধি কামের উপরে কাম।। চাঁপা নাগেশ্বর মল্লী থরে থর বিনোদ কেশের সাজ। ও রূপ দেখিতে যুবতী উমতি হরল ধৈরজ লাজ।। ও রূপ দেখিয়া পতি উপেখিয়া নদীয়া-নাগরী কান্দে। ভণে বলরাম আপনা নিছিল গোরা-পদ-নখ-ছান্দে।। keyboard_arrow_right
  • গৌরসুন্দর পহু নদীয়া উদয় করি
    গৌরসুন্দর পহু নদীয়া উদয় করি ভুবন ভরিয়া প্রেম-দান। পামর পাষণ্ড আদি দীন হীন ক্ষীণ জাতি উদ্ধারিল দিয়া হরি-নাম।। ঠাকুর গৌরাঙ্গের গুণ শুনিতে পরাণ কান্দে। অগেয়ান যত জন দেখিয়া অথির মন হরিবোল বলি মন বান্ধে।। গদাধর দেখি কান্দে মন থির নাহি বান্ধে করে ধরি স্বরূপ রামানন্দে। পহু মোর শ্রীপাদ বলি লোটায় ধরণী-ধূলি কোলে করি কান্দে নিত্যানন্দে।। […] keyboard_arrow_right
  • গৌরাঙ্গ কেবা জানে মহিমা তোমার
    গৌরাঙ্গ কেবা জানে মহিমা তোমার। কলিযুগ উদ্ধারিতে পতিতপাবন অবতার।। শ্যাম মহোদধি কেমনে বিধাতা মথিয়া সে কতকাল। কত সুধারসে তাতে নিরমিলা উপজে গৌর রসাল।। ত্রিভুবনে প্রেম বাদর হইল গৌর প্রেম বরিষণে। দীন হীন জন ও রসে মগন নরহরি গুণগানে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ