ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • জয় জয় নিত্যানন্দ রোহিণীকুমার
    জয় জয় নিত্যানন্দ রোহিণীকুমার। পতিত উদ্ধার লাগি দুবাহু পসার।। গদগদ মধুর মধুর আধ বোল। যারে দেখে তারে প্রেমে ধরি দেই কোল।। ডগমগ লোচন ঘুরয়ে নিরন্তর। সোনার কমলে যেন ফিরয়ে ভ্রমর।। দয়ার ঠাকুর নিতাই পর দুখ জানে। হরিনামের মালা গাঁথি দিল জগমনে।। পাপ পাষণ্ডী যত করিল দলন। দীন হীন জনে কৈলা প্রেম বিতরণ।। হাহা গৌরাঙ্গ বলি […] keyboard_arrow_right
  • জয় জয় ব্রজেন্দ্রনন্দন
    জয় জয় ব্রজেন্দ্রনন্দন। ব্রজের জীবন প্রাণধন।।ধ্রু।। পরিবার সহ ব্রজ-বাসী। গর্ত্ত হৈতে উঠিলা হরষি।। সেইখানে লীলায় শ্রীহরি। স্থাপিলেন গোবর্দ্ধন গিরি।। নন্দ আদি যত গোপগণে। আশীর্ব্বাদ করে কায়মনে।। কেহো কেহো করে আলিঙ্গন। স্বর্গে স্তুতি করে দেবগণ।। যশোদা রোহিণী হর্ষ পাঞা। চাঁদ-মুখ চু্ম্বয়ে চাপিয়া।। আনন্দেতে নাচে বিদ্যাধরী। পুষ্প বর্ষে অপ্সরা কিন্নরী।। দেবরাজ পাঞা পরাভব। কর যুড়ি করে নানা […] keyboard_arrow_right
  • জয় জয় মহাপ্রভু জয় গৌরচন্দ্র
    জয় জয় মহাপ্রভু জয় গৌরচন্দ্র। জয় বিশ্বম্ভর জয় করুণার সিন্ধু।। জয় শচীসূত জয় পণ্ডিত নিমাঞি। জয় মিশ্র পুরন্দর জয় শচী আই।। জয় জয় নবদ্বীপ জয় সুরধুনী। জয় লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া প্রভুর গৃহিণী।। জয় জয় নবদ্বীপবাসী ভক্তগণ। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত-চরণ।। নিত্যানন্দপদদ্বন্দ্ব সদা করি আশ। নামসংকীর্ত্তন গাইল কৃষ্ণদাস।। keyboard_arrow_right
  • জয় জয় রব ভেল নদীয়া নগরে
    জয় জয় রব ভেল নদীয়া নগরে। জন্মিলেন শ্রীগৌরাঙ্গ জগন্নাথ ঘরে।। জগন্মাতা শচীদেবী মিশ্র জগন্নাথ। মহানন্দে গগন পাওল জনু হাত।। গ্রহণ সময়ে পহুঁ আইলা অবনী। শঙ্খনাদ হরিধ্বনি চারি ভিতে শুনি।। নদীয়া নাগরীগণ দেয় জয়কার। হুলুধ্বনি হরিধ্বনি আনন্দ অপার।। পাপ রাহু অবনী করিয়াছিল গ্রাস। পূর্ণশশী গৌরপহুঁ তে ভেল প্রকাশ।। গৌরচন্দ্রচন্দ্র প্রেমঅমৃত সিঞ্চিবে। বৃন্দাবনদাস কহে পাপতম যাবে।। keyboard_arrow_right
  • জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ
    জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ। মুরতি বসন্ত পিরীতি রস কন্দ।। বিকসিত তনুবন মুখ অরবিন্দ। ভাব কুসুম শোভা হাস মকরন্দ।। করুণা মলয়ানিল শীতল সুগন্ধ। জগত সুবাসিত প্রেম প্রবন্ধ।। নব পল্লব অনুরাগ অমন্দ। বিলসে কোকিল সহচর বৃন্দ।। এ ভুবন প্রকাশিত পদ নখ চন্দ। দর দরশন হীন দামোদর অন্ধ।। keyboard_arrow_right
  • জয় জয় শ্রীবৃষভানুতনি
    জয় জয় শ্রীবৃষভানুতনি। অবনী উয়ল থির বিজুরী জিনি।। অরুণ অধর মুখ চন্দ্র হেন ভাস। উগারে অমিয়া তাহে মৃদুমন্দ হাস।। নয়নযুগল শ্রুতি অতি মনলোভা। করপদতল এই অষ্ট পদ্মশোভা।। মুখইন্দু গণ্ডযুগ ভালে অর্দ্ধ চান্দে। করপদনখে কত বিধু পড়ি কান্দে।। কনকমৃণাল ভুজ নাভি সরোবর। এ দাস উদ্ধব হেরি চিত মনোহর।। keyboard_arrow_right
  • জয় রাধা গিরিবর ধারি
    জয় রাধা গিরিবর ধারি। নন্দনন্দন বৃষভানু দুলারি।। মোরমুকুট মুখ মুরলী জোরি। বেণি বিরাজে মুখে হাসি থোরি।। উনকি শোহে গলে বনমালা। ইনকি মোতিমমাল উজালা।। পীতাম্বর জগজনমন মোহে। নীল উঢ়নি বনি উনকি শোহে।। অরুণ চরণে মণিমঞ্জির বাওয়ে। শ্রীকৃষ্ণদাস তহিঁ মন ভাওয়ে।। keyboard_arrow_right
  • জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
    জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জবিহারী ব্রজজীবন নন্দলাল।।ধ্রু।। সুরঙ্গ পাগ শিরে টেড়ি শোভে বাঁকে নয়ন বিশাল। তা পরে ময়ূর চন্দ্রিকা বিরাজে রতনকি পেচ রসাল।। ঘুঙ্গুর ওয়ালি অলকে ঝলকে উরে মোতিয়নকি মাল। মুরলি বাজাওয়ে রীঝ রিঝাওয়ে শুনি ধনি রহত সাম্ভাল।। নাসায় মুকুতা বেশর ঝলকে মদগজমধুরিম চাল। কৃষ্ণদাস প্রভু এই কৃপা কিজে ভেট মোহে মদন গোপাল।। keyboard_arrow_right
  • জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
    জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জবিহারি ব্রজ জীবন নন্দলাল।। সুরঙ্গ পাগ শিরে তেরি শোভে রতনহি পেঁচ উজাল। তাপর মৌর চন্দ্রিকা বিরাজে গলে দোলে বৈজয়ন্তী মাল।। সুন্দর তিলক অলক ঝলকে বাঁকে নয়ন বিশাল। মুরলী বজায়ে রিঝি রিঝায়ে শুনি ধ্বনি মধুর রসাল।। নাসায় বিচিত্র মুকুতা দোলে মদগন্ধ মধুরিম চাল। শ্রীকৃষ্ণদাস স্বামী এই কৃপা কীজে ভেটহুঁ মদন […] keyboard_arrow_right
  • জয় রাধে শ্রীরাধে কৃষ্ণ
    জয় রাধে শ্রী- রাধে কৃষ্ণ শ্রীরাধে জয় রাধে। নন্দনন্দন বৃষ- ভানুদুলারি সকল গুণ অগাধে।।ধ্রু।। নবঘনসুন্দর নয়ন কিশোরি নিজগুণ হীতম সাধে। চাঁচর কেশে মউর শিখণ্ডক কুঞ্চিত কেশিনি জাদে।। পীতাম্বরধর উড়ে নীল শাড়ি ঘন সৌদামিনি রাজে। কানু গলে বন- মালা বিরাজিত রাই গলে মোতি সাজে।। অরুণিত চরণে মঞ্জির রঞ্জিত খঞ্জন গঞ্জন লাজে। কৃষ্ণদাস ভণে শ্রীবৃন্দাবনে যুগল কিশোর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ