ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • জয় রে জয় রে গোরা শ্রীশচীনন্দন
    জয় রে জয় রে গোরা শ্রীশচীনন্দন মঙ্গল নটন সুঠান রে। কীর্ত্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসু গুণ-গান রে।। দাং দ্রিমিকি দ্রিমি মাদল বাজত মধুর মঞ্জীর রসাল রে। শঙ্খ করতাল ঘন্টারব ভেল মিলন পদতলে তাল রে।। কো দেই গোরা অঙ্গে সুগন্ধি চন্দন কো দেই মালতী মাল রে।। পিরীতি ফুল শরে মরম ভেদল ভাবে সহচর ভোর রে।। […] keyboard_arrow_right
  • জয় রে জয় রে জয় নিত্যানন্দ রায়
    জয় রে জয় রে জয় নিত্যানন্দ রায়। পণ্ডিত রাঘবঘরে বিহরে সদায়।। পারিষদ সকল দেখয়ে পরতেক। ঠাকুর পণ্ডিত সে করেন অভিষেক।। নিত্যানন্দরূপ যেন মদন সমান। দীঘল নয়ান ভাঙ প্রসন্ন বয়ান।। নানা আভরণ অঙ্গে ঝলমল করে। আজানুলম্বিত মালা অতি শোভা ধরে।। অরুণ কিরণ জিনি দুখানি চরণ। হৃদয়ে ধরিয়া কহে দাস বৃন্দাবন।। keyboard_arrow_right
  • জয় রে জয় রে শ্রী নিবাস নরোত্তম
    জয় রে জয় রে শ্রী নিবাস নরোত্তম রামচন্দ্র শ্রীগোবিন্দদাস। জয় শ্রীগোবিন্দ গতি অগতি জনার গতি প্রেমমূরতি পরকাশ।। শ্রীদাস গোকুলানন্দ চক্রবর্ত্তী শ্রীগোবিন্দ শ্রীরামচরণ শ্রীল ব্যাস। শ্যামদাস চক্রবর্ত্তী কবিরাজ নৃসিংহ খ্যাতি কর্ণপুর শ্রীবল্লবীদাস।। শ্রীগোপীরমণ নাম ভগবান গোকুলাখ্যান ভক্তি-গ্রন্থ কৈলা পরকাশ। প্রভুর প্রেয়সী রামা শ্রীগৌরাঙ্গপ্রিয়া নামা জাজীগ্রামে সতত বিলাস।। শ্রীমতী দৌপদী আর শ্রীঈশ্বরী খ্যাতি যাঁর গৌরপ্রেম ভক্তিরসে ভাসে। […] keyboard_arrow_right
  • জয়তি জয় বৃষ-ভানু-নন্দিনি
    জয়তি জয় বৃষ- ভানু-নন্দিনি শ্যাম-মোহিনি রাধিকে। বেনি লম্বিত যৈছে ফণি-মণি বেঢ়ল মালতি-মালিকে।। শরদ-বিধুবর ও মুখ-মণ্ডল ভালে সিন্দুর-বিন্দু যে। ভাঙু গঞ্জিত জিনিয়া কাম-ধেনু চিবুকে মৃগমদ-বিন্দু যে।। গরুড়-চঞ্চু জিনি নাসা সুবলনি তাহে শোহে গজমোতি যে। রাতা-উতপল অধর যুগল দশন মোতিক পাঁতি যে।। হৃদয় ঊপর শোহে কুচযুগ লাজে চকোরিণি ভোর রে। নাভি-সরোবরে লোম-ভুজগিনি বিহরে কুচ-গিরি-কোর রে।। কণ্ঠে শোভিত […] keyboard_arrow_right
  • জর জর জর জারিল অন্তর
    “জর জর জর জারিল অন্তর জবে সে শুনিল ইহা। যাইতে মথুরা নাগর চতুরা জারল রাধার দেহা।। যার লাগি যাই নিকুঞ্জ-ভবনে বোলাতে জাইব ভালে। যমুনা-কিনারে যশোদা-নন্দন রহিব কদম্ব-তলে।। যাচিয়া যাচিয়া যতন করিয়া কে দিব কদম্ব-ফুল। * * * * * * * * * *।। যবে সে জানল যবে আইল রথ যবে সে পড়ল সারা। যাই […] keyboard_arrow_right
  • জর জর জর জারিল অন্তর
    জর জর জর জারিল অন্তর জবে সে শুনিল ইহা। যাইতে মথুরা নাগর চতুরা জারল রাধার দেহা।। যার লাগি যাই নিকুঞ্জ-ভুবনে বোলা তেজাইব ভালে। যমুনা কিনারে যশোদা-নন্দন রহিব কদম্বতলে।। যাচিয়া যাচিয়া যতন করিয়া কে দিব কদম্ব-ফুল। * * * * * * * * * * * যবে সে জানল যবে আইল রথ যবে সে পড়ল […] keyboard_arrow_right
  • জলদ -বরণ কানু দলিত-অঞ্জন তনু
    “জলদ-বরণ কানু দলিত-অঞ্জন তনু উদয় হয়াছে সুধাময় । নয়ন-চকোর মোর পিতে করে উতরোল নিমিখে নিমিখ নাহি সয়।। সই, কি পেখলু যমুনার কুলে। ভালে সে গোকুল –নাগরী পাগল সকল লোকেতে বলে।।ধ্রু।। কিবা সে চাহনি ভুবন-ভুলানী দোলনী গলার মাল। মধুর ছলে ভ্রমরা বুলে বেড়িয়া তঁহি রসাল।। দুইটি লোচন মদনের বাণ চাহিয়া পরাণে হানে। পশিয়া মরমে ঘুচায়ে ধরমে […] keyboard_arrow_right
  • জাগল শিখিকুল কোকিল কল কল
    জাগল শিখিকুল কোকিল কল কল শবদই দ্বিজ অলি আলী। তেজল আলস যুগল কলেবর ধনিমুখ হেরি বনমালী।। কহে পুন প্রাণপিয়ারী। দেখহ দারুণ দিনকর উদয়তি দুখদায়ক নর নারী।।ধ্রু।। তুহুঁ বরনাগর রসময় সাগর মঝুকর জানহ রীত। পরিজন দুরজন ননদিনি দারুণ কাঁপয়ে হিয়া ভয়ভীত।। তুহুঁকর অঙ্গ সঙ্গ রস রঙ্গ এ তেজি চলব অব গেহা। বয়নক বোল কহব অব কৈছনে […] keyboard_arrow_right
  • জাতি কুল শীল সকল মজিল
    “জাতি কুল শীল সকল মজিল ও রাঙ্গা চরণতলে। হাসিতে হাসিতে পীরিতি করিয়া নিদানে ডারিলে জলে।। তখন আনিয়া চাঁদ করে দিলা অনেক কহিলা মোরে। ‘তোমা না ছাড়িব সঙ্গে করি নিব’- বলিলে মাধবীতলে।। এবে কোথা যাহ ছাড়িয়া রাধারে সংহতি করিয়া লহ। বিষম দারুণ শেল বুকে বাঁধি এবে কেন তুমি দেহ।। আঁখি আড় হলে এখনি মরিব এখানে দাঁড়ায়ে […] keyboard_arrow_right
  • জাতি কুল শীল সকলি মজিল
    জাতি কুল শীল সকলি মজিল ও রাঙ্গা চরণতলে। হাসিতে হাসিতে পীরিতি করিয়া নিদানে ডারিলে জলে।। তখন আনিয়া চাঁদ করে দিলা অনেক কহিলা মোরে। তোমা না ছাড়িব সঙ্গে করি নিব বলিলে মাধবীতলে।। এবে কোথা বাহু ছাড়িয়া রাধারে সংহতি করিয়া লহ। বিষম দারুণ শেল বুকে বাঁধি এবে কেন তুমি দেহ।। আঁখি আড় হলে এখনি মরিব এখানে দাঁড়ায়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ