• কান্দিআ আকুল দুগুন হইল
    কান্দিআ আকুল দুগুন হইল নন্দের নন্দন হরি। হরষে পুতুনা দেখিয়া কান্দনা মুখে স্তন দিল ভরি।। জুড়িল চমক পাইল ধমক ননাড়ি (?) বেড়িল বোটা। “একি, একি”–বলি কান্দএ রাক্ষসী, “কি করে নন্দের বেটা ! উহু, মরি মরি”– কহে বেরি বেরি তত সে শুষেন বালা। নিবিড় করিঞা কর আরপিল স্তনের উঠিল জ্বালা।। “ছাড় ছাড়, বালা, স্তনে উঠে জ্বালা […] keyboard_arrow_right
  • কান্দিতে না পাই বন্ধু কান্দিতে না পাই
    কান্দিতে না পাই বন্ধু কান্দিতে না পাই। নিচয়ে মরিব তোমার চাঁদমুখ চাই।। শাশুড়ী ননদীর কথা সহিতেও পারি। তোমার নিঠুরপনা সোঙারিয়া মরি।। চোরের রমণী যেন ফুকরিতে নারে। এমতি রহিয়ে পাড়াপড়সীর ডরে।। তাহে আর তুমি সে হইলা নিদারুণ। জ্ঞানদাস কহে তবে না রহে জীবন।। keyboard_arrow_right
  • কান্দিতে লাগিলা রানি–কোথা গেলে জা
    কান্দিতে লাগিলা রানি– “কোথা গেলে জা * * * ছাড়ি নিজ অভাগির কোল। দিয়া ঝড় অতিসয়ে কোথারে উড়াঞা লয়ে ভাল মন্দ না জানিল আ * ।। আসিঞা অসুর-কায়া কোথারে চলিলা লয়্যা কোন পথে করিল গমন। পড়িয়া রহিল কতি কি হব আ * * গতি কোথা গেলে পাব দরসন।। কে নিল কোথারে গেল কি মোর বিপাক […] keyboard_arrow_right
  • কান্দে ব্রজেশ্বরী উচ্চ স্বর করি
    কান্দে ব্রজেশ্বরী উচ্চ স্বর করি কোথা রে গোকুলচন্দ। ভুলি কারে বোলে ঝাঁপ দিয়া জলে ভুজগে হইলা বন্ধ।। অপুত্রক হৈয়া মন্দির লইয়া আছিলুঁ পরম সুখে। পুত্র হইয়া তুমি জঠরে জনমি শেল দিয়া গেলে বুকে।। নিদারুণ বিধি এ বাদ সাধিলা বিচারিলা অদভুত। কি দোষ পাইয়া লইলা কাড়িয়া আমার সোনার সুত।। শিরে কর হানে বিষজল পানে সঘনে ধাইয়া […] keyboard_arrow_right
  • কাম আর মদন দুই প্রকৃতি পুরুষ
    কাম আর মদন দুই প্রকৃতি পুরুষ। তাহার পিতার পিতা সহজ মানুষ।। তাহা দেখ দূর নহে আছয়ে নিকটে। ব্রহ্মাণ্ড ভিতরে তেঁহ রহে চিত্রপটে।। সর্পের মস্তকে যদি রহে পঞ্চ মণি। কীটের স্বভাব-দোষে তাহে নহে ধনী।। গোরোচনা জন্মে দেখ গাভীর ভাণ্ডরে। তাহার যতেক মূল্য সে জানিতে নারে।। সুন্দর শরীরে হয় কৈতবের বিন্দু। কৈতব হৈলে হয় গরলের সিন্ধু।। অকৈতবের […] keyboard_arrow_right
  • কামিনি কানু কহল কত মোয়
    কামিনি কানু কহল কত মোয়। কোমল কেলি- কুতূহলে কমলিনি কোনে কঠিন করু তোয়।। কালিন্দি-কূল কদম্বক কানন কুসমিত কুঞ্জ-কুটীর। কাম-কলহকারি কপটে কলাবতি কানুক করহ অথীর।। করষিতে কান্ত কবরি কুচ-কঞ্চুক করসি শয়ন কর বারি। কুটিল কটাখ- কুসুম-শরে কোপিনি কিয়ে কিয়ে না কর হামারি।। করইতে কোরে কাঁপি করু কাকলি কোকিল-কূজিত-ভাষে। কালি কুঞ্জবনে কৈ তবে কি কহল কহত না […] keyboard_arrow_right
  • কামিনি করএ সনানে
    কামিনি করএ সনানে। হেরিতহি হৃদয় হনএ পঁচবানে।। চিকুর গলএ জলধারা। জনু মুখ-সসি ডরে রোঅএ অঁধারা।। কুচ-জুগ চারু চকেবা। নিঅ কুল মিলিত আনি কোন দেবা।। তেঁ সঙ্কাএ ভুজ-পাসে। বাঁধি ধএল উড়ি জাএত অকাসে।। তিতল বসন তনু লাগূ। মুনিহুক মানস মনমথ জাগূ।। ভনই বিদ্যাপতি গাবে। গুনমতি ধনি পুনমত জনি পাবে। keyboard_arrow_right
  • কামিনি কাম কলা কিয়ে জীতল
    কামিনি কাম কলা কিয়ে জীতল নীচল শ্যামরদেহ। যামিনি শেষ বেশ সব খণ্ডিত তবহুঁ না পাওত থেহ।। সখি হে হোর দেখ রাইক ঠাম। স্বেদিত সবতনু শ্বাস বহত ঘন কীয়ে করব পরিণাম।।ধ্রু।। শ্যামর বদন-কমল-মধু পানহিঁ অবহি কি ভেল বিভোর। অধরে অধর ধরি নিচলে নিচুম্বল প্রতিতনু ঠোরহিঁ ঠোর।। অতুল মদালসে সবহুঁ বিছুরল শূতলি ধনি তনু ঢারি। উহ কিয়ে […] keyboard_arrow_right
  • কামিনি নাহি হরি যামিনি জাগল
    কামিনি নাহি হরি যামিনি জাগল সঙ্কেত-কাননে যাই। নিজ-গৃহে সুন্দরি রজনি উজাগরি ভয়ে যাইতে নহি পাই।। দেখ দেখ সোই শর্বরী বিহানে। কুজ্‌ঝটী তিমিরে বেঢ়ল ব্রজ-মণ্ডল অনুকূল দৈব-বিধানে।।ধ্রু।। অলখিতে সু্ন্দরি ছল করি নিকসল গুরু-জন কোই ন জানে। দক্ষিণ-করে এক শোভে জল-ভাজন চলতহি মাঘ-সিনানে।। অচিরে কলাবতি কুঞ্জহি মিলল নাগর নিরখি আনন্দ। অমিলন-জনিত দুহুঁক দুখ দূরে গেল উলসিত শেখর […] keyboard_arrow_right
  • কামিনী বৃন্দাবনে মোহ লোভে করে খেলা
    কামিনী বৃন্দাবনে মোহ লোভে করে খেলা আমার মন পাখী হৈলরে হরবোলা। কখন বধূ কখন সাধু, কখন ভূতের চেলা, দিন যামিনী ভূত বেগারে মন করে উতালা। কখন পানী কখন বহ্নি কাম সাগরে মেলা। বেদ-বেদান্ত আদেশ মানা করে অবহেলা, বারে বারে ডাকি তারে, পিঞ্জর রাখে খোলা, দিগ-দিগন্তর উড়ে চলে আঁখি না রাখে মেলা। গেলে পাখী আয় না […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ