• কালিআ নাচে রে রমণী সমাজে ভাল
    কালিআ নাচে রে রমণী সমাজে ভাল। ধু মৃদঙ্গ বাজেরে তাথৈ বাজে করতাল। সহস্র গোপিনী মাঝে কানু নাচে ভাল।। করেত কঙ্কণ শোভে কটিতে কিঙ্কিণী। চরণে নেপুর বাজে রুনুঝুনু শুনি।। নাচে আর গাহে কালা রমণী সমাজে। রবাব বেণু বাঁশী মধুর মধুর গাজে।। মির্জা কাঙ্গালী ভণে দেখহ চরিত। তারা সব সঙ্গে চান্দ নাচএ ভূমিত।। keyboard_arrow_right
  • কালিক অবধি করিয়া পিয়া গেল
    কালিক অবধি করিয়া পিয়া গেল। লিখইতে কালি ভীত ভরি গেল।। ভেল পরভাত কালি কহে সবহিঁ । কহ কহ রে সখি কালি কবহিঁ ।। কালি কালি করি তেজলুঁ আস। কান্ত নিতান্ত না মিলল পাস।। ভনই বিদ্যাপতি সুন বরনারি। পুর রমনীগন রাখল বারি।। keyboard_arrow_right
  • কালিক অবধি করিয়া পিয়া গেল
    কালিক অবধি করিয়া পিয়া গেল। লিখইতে কালি ভীত ভরি গেল।। ভেল পরভাত কালি কহে সবহিঁ। কহ কহ রে সখি কালি কবহিঁ।। কালি কালি করি তেজলুঁ আস। কান্ত নিতান্ত না মিলল পাস।। ভনই বিদ্যাপতি সুন বরনারি। পুর রমনীগন রাখল বারি।। keyboard_arrow_right
  • কালিদমন দিনমাহ
    কালিদমন দিনমাহ। কালিন্দি-কুল কদম্বক ছাহ।। কত শত ব্রজ-নব-বালা। পেখলুঁ জনু থির বিজুরিক মালা।। তোহে কহো সুবল সাঙ্গাতি। তবধরি হাম না জানো দিন রাতি। তহিঁ ধনি-মণি দুই চারি। তহিঁ পুন মনমোহিনি এক নারী।। সো রহু মঝু মনে পৈঠি। মনসিজ-ধূমে ঘূম নাহি দীঠি।। অনুখন তহ্নিক সমাধি। কো জানে কৈছন বিরহ-বিয়াধি।। দিনে দিনে খিন ভেল দেহা। গোবিন্দদাস কহ […] keyboard_arrow_right
  • কালিন্দি কিনারে নাগর রায়
    কালিন্দি কিনারে নাগর রায়। আমা পানে চাহি বাঁশরি রায়।। ক্ষণে ক্ষণে শ্রীদামের কর অবিলম্বে। ক্ষণে ক্ষণে বাজায় বাঁশি হইয়া ত্রিভঙ্গ ক্ষণে ক্ষণে মন্দ গমন অতি শোভা। সুর মুনি দেবতাগণের মনোলোভা।। শ্রীদাম সুদাম আদি চৌদিকে সাজে। চাঁদের উদয় যেন তারাগণ-মাঝে।। সে রূপ নেহারি মোর হরল গেয়ান। গোবিন্দদাস কহে সব পরমাণ।। keyboard_arrow_right
  • কালিন্দি-তীর নিকুঞ্জক মাঝ
    কালিন্দি-তীর নিকুঞ্জক মাঝ। রোয়ত সুবদনি ছোড়ল লাজ।। অতি উতকণ্ঠিত বিরহ-বিষাদ। সহচরিবৃন্দ গণয়ে পরমাদ।। দারুণ কোকিল ভ্রমর ঝঙ্কার। মলয়-পবনে ধনি করু সিতকার।। হরি হরি শবদে লুঠতি সখি-কোর। অবিরত লোচনে গলতহিঁ লোর।। হেরি চলল সখি কানুক পাশ। কত যে নিবেদব বলরাম দাস।। keyboard_arrow_right
  • কালিন্দির এক দহে কালীনাগ তাহাঁ রহে
    কালিন্দির এক দহে কালীনাগ তাহাঁ রহে বিষ জল দহন সমান। তাহে বহে বিষ বায় পাখী যদি উড়ি যায় পড়ে তাহে তেজিয়া পরাণ।। বিষ উথলিছে জলে প্রাণী যদি যায় কূলে জলের বাতাস তারে মারে। স্থাবর জঙ্গম যত কূলে মরি আছে কত বিষজ্বালা সহিতে না পারে।। দেখি যদুনন্দন দুষ্ট দর্পবিনাশন উঠিলেন কদম্বের ডালে। তাহার উপরে চড়ি ঘন […] keyboard_arrow_right
  • কালিন্দী কিনারে কান
    (তথা হি) কালিন্দী কিনারে কান বৈঠহি তুহারি ধ্যান একহু পলক যুগ কোটি কোটি মানহি। কুহু কুহু লিয়ে তান কোকিলাক সারী গান দুসরে অনঙ্গবাণ হোই প্রাণ হানহি।। ফুলহি বিছাই সেজ দুরহি দূরন তেজ শ্রবণে বয়নে আওর আন নাহি বাতহি। বাঁশুরী মে সোই ঠাম নেতহি তোহারি নাম যামিনী সো যাম যাম যায় হোয় যাঁতহি।। keyboard_arrow_right
  • কালিন্দী কিনারে গো নাগর কালিয়া
    কালিন্দী কিনারে গো নাগর কালিয়া। জলেরে যাইতে একা সে অঙ্গে লাগিল ঠেকা মনে ছিল তমাল বলিয়া।। কানাইয়ে হেরিয়া আগে আবেশ লাগিল গো ধাধসে বান্ধিল দুই পায়। রূপের বাতাসে তনু কি জানি কি হইল গো কথা কহিতে পুলক পড়ে গায়।। নব কুবলয় দল তনু নিরমল গো রতন মুকুর বর হিয়া। কেমন বিধাতা তায় রসাল করিল গো […] keyboard_arrow_right
  • কালিন্দীর কূল বিকশিত ফুল মত্ত অলিকুল
    কালিন্দীর কূল বিকশিত ফুল মত্ত অলিকুল পড়লহি পাঁতিয়া। নাচত মোর করতহিঁ শোর অনঙ্গ অগোর ফিরতহিঁ মাতিয়া।। কাননওর হেরইতে ভোর কিশোরি কিশোর প্রেমরসে ভাসিয়া। ঝুলন কেলি দুহুঁ জন মেলি অঙ্গে অঙ্গ হেলি হৃদয় উল্লাসিয়া।। কতয়ে সুতান করতহি গান রাখত মান যন্ত্র সুরঙ্গিয়া। দেই করতাল অতি সুরসাল কহে ভালি ভাল বাওয়ে মৃদঙ্গিয়া।। কত রসভাষ কমল বিকাশ মৃদু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ