• কি আর বলহ স্যামের বচন
    কি আর বলহ স্যামের বচন তাহারি পিরিতি জানি। রসাঞা রসাঞা পিরিতি করিঞা পরাণ লইল টানি।। বিরহ-সায়রে এড়িয়া নাগরে বরাত মদন বাতি। (?) কানু মধুপুর সদা মন ঝুরে নাহি জানি দিবা রাতি।। সে জন সঙরি নিসি দিশি বারি নয়ন পুড়িয়া বহে। আন কিবা জানে আনের সে বেথা কহিলা কি জানি হয়ে।। জে জানে যাহার মরম সরম […] keyboard_arrow_right
  • কি আর বলিব পায়
    কি আর বলিব পায়। শুন হে নাগর রায়।। তারা কি পরাণ এড়ি। কাননে রহিলা ছাড়ি।। আমরা অবলা নারী। দোষগুণ নাহি ধরি।। তুমি সে পরাণ বন্ধু। কেবল করুণাসিন্ধু।। দীন চণ্ডীদাস কয়। সুধারস তুমি ময়।। keyboard_arrow_right
  • কি আর বলিব পায়
    “কি আর বলিব পায়। শুন হে নাগর রায়। তার কি পরাণ এড়ি। কাননে রহিলা ছাড়ি।। আমরা অবলা নারী। দোষগুণ নাহি ধরি।। তুমি সে পরাণ-বন্ধু। কেবল করুণাসিন্ধু।।” দীন চণ্ডীদাস কয়। সুধারস তুমি ময়।। keyboard_arrow_right
  • কি আর বিলম্বে কাজ
    কি আর বিলম্বে কাজ। তুরিত গমন করহ যতন ভেটহ নাগররাজ।। কিসের কারণে মানিনী হয়েছ শুনহ কিশোরী গোরি। সে শ্যাম নাগর তারে পরিহরি এ তোর মহিমা বড়ি।। দেখিল যেমন শুনহ কারণ নিদান দেখিল শ্যামে। তোমার বেণীর পদ্ম পড়েছিল তাহাই ধরিয়া বামে।। সেই পদ্ম ধরি নিজ করে করি তা হাতে লইয়া কাঁদে। এমনি দেখিল দেখাইব চল বড়ই […] keyboard_arrow_right
  • কি আর বিলম্বে কাজ
    “কি আর বিলম্বে কাজ। তুরিতে গমন করহ যতন ভেটহ নাগররাজ।। কিসের কারণে মানিনী হয়াছ শুনহ কিশোরী গৌরী। সে শ্যাম নাগর তার পরিহরি এ তোর মহিমা বড়ি।। দেখিল যেমন শুনহ কারণ নিদান দেখিল শ্যামে। তোমার বেণীর পদ্ম পড়িছিল তাহাই ধরিয়া বামে।। সেই পদ্ম ধরি নিজ করে করি তা হাতে লইয়ে কান্দে। এমনি দেখিল দেখাইব চল বড়ই […] keyboard_arrow_right
  • কি আর বুঝাও কুলের ধরম
    কি আর বুঝাও কুলের ধরম মন স্বতন্তর নয়। কুলবতী হঞা রসের পরাণি কভু জানি কার হয়।। কানু সে জীবন জাতি প্রাণধন দুখানি আঁখির তারা। পরাণ অধিক পরাণ পুতলি নিমেষে বাসিয়ে হারা।। সরস মাপিত বচন তোমার যেন বাজিয়ার বাজি। মুখে সরবস হৃদয়ে আন কাজের গতিক বুঝি।। সকল ফুলে ভ্রমরা বুলে কি তার আপন পর। জ্ঞানদাসে কহে […] keyboard_arrow_right
  • কি আর সাধসি মান
    কি আর সাধসি মান। গোকুল নগরে পুছ ঘরে ঘরে হএ নহে মোর দান।। চরণ দুখানি বরণ দেখিঞা মদন মুরুছা পায়। এ হেন বয়সে পসরা মাথাএ দেখি দুখ লাগে গায়।। কুটিল কবরি ক্ষীণ মাঝাখানি হেলিছে অলপ বায়। সুমেরু উপরে হার সুরেশ্বরী ভরে ভাঙ্গি পাছে যায়। তোমার পুরুখ জনম মুরুখ একলি পাঠাএ বিকে। শেখর কহিছে রাজার যোগানী […] keyboard_arrow_right
  • কি আরে নব জৌবন অভিরামা
    কি আরে ! নব জৌবন অভিরামা। জত দেখল তত কহএ ন পারিঅ ছও অনুপম এক ঠামা।। হরিন ইন্দু অরবিন্দ করিনি হেম পিক বুঝল অনুমানী। নয়ন বয়ন পরিমল গতি তনু-রুচি অও অতি সুললিত বানী।। কুচৃ-জুগ পর চিকুর ফুজি পসরল তা অরুঝায়ল হারা। জনি সুমেরু উপর মিলি ঊগল চাঁদ বিহিন সব তারা।। লোল কপোল ললিত মনি-কুণ্ডল অধর […] keyboard_arrow_right
  • কি কঠিণ ভারতী না জানি
    কি কঠিন ভারতী না জানি। পরাইল কোন প্রাণে কপিনী।। হেন ছেলে ফকীর হয় যার শত শত ধন্য সে মার, কেমন রয়েছে সে ঘর ছেড়ে সোনার গৌরমণি।। পরের ছেলে দেখিয়ে এ হাল শোকানলে আমরা বেহাল, না জানি এ শোকের কি হাল জ্বলছে উহার মা জননী।। তারে যে দিয়েছে এ কপিনী ডোর, তারে বিধি দেখাইত মোর, ঘুচাইত […] keyboard_arrow_right
  • কি কথা কহিলা সহচরি
    কি কথা কহিলা সহচরি। কোথা গেল কি করিলা হরি।। কার মুখে শুনিলি এ কথা। সত্য কহ খাও মোর মাথা।। শুনি প্রাণ চমকি উঠিল। মন মতি ভ্রম হোই গেল।। এত বলি ধরি সখী করে। সখেদিত কহে গদাধরে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ