• কি কহব এ সখী কানুক চরিত
    কি কহব এ সখী কানুক চরিত। যত যত বুঝাইয়ে না শুনয়ে রীত।। তুয়া রূপে ভোরি জপয়ে তুয়া নাম। তুয়া লাগি মাধব ছোড়ব প্রাণ।। তুহুঁ ধনী উনমত ভাবে বিভোর। নাহি জান কানুক নাহিক দুখ ওর।। গুরু কুল গৌরব ভয়ে রহ ঘরে। বসু রামানন্দ কি বলিবে তোরে।। keyboard_arrow_right
  • কি কহব নিঠুর মুরারি
    কি কহব নিঠুর মুরারি। অব কি জিবই বর-নারি।।ধ্রু।। তুহারি-নেহ-ভুজঙ্গে। দংশল কোমল অঙ্গে।। গদ ঔখদ নাহি মানে। তাগা তুহারি ধেয়ানে।। শ্যাম দু-আখর মন্ত। তে ধনি ধৈরজ অন্ত।। এক আছয়ে প্রতিকারে। তুহারি পাণি-পানীসারে।। তুয়া দিঠিসারক আশে। অবহি বহই মৃদু-শাসে।। শুনইতে মুরছিত কান। জানকীবল্লভ অগেয়ান।। keyboard_arrow_right
  • কি কহব বঁধুর পিরীতি
    কি কহব বঁধুর পিরীতি। নিরুপম সকলি কি রীতি।। আপনা না জানে আমা পিয়ে। রাখে মোরে হিয়ায় পুরিয়ে।। সদায় বচন নিরখয়। তবু আঁখি তিরপিত নয় বচন শুনিতে সাধ কত। রহে যেন সেবকের মত।। আলতা পরায় মোর পায়। আপনার নাম লেখে তায়।। বলরাম দাসে কহে সার। শ্যাম বঁধু রসের পাথার।। keyboard_arrow_right
  • কি কহব বরজ-রাজকুল-মঙ্গল
    কি কহব বরজ- রাজকুল-মঙ্গল তুহুঁ জীবন দূরদেশ। ব্রজজন-মীন খীন-তনু জল বিনু মরণ শরণ অবশেষ।। মাধব যব তুহুঁ কয়লি পয়ান। তবধরি গোকুল বিরহ বেয়াকুল ছটফট ধরনি শয়ান।। ব্রজপুরে অবিরতি শমন গতাগতি যমুনা দেখি নিজ তীরে। আদরে সোদর- চরণ পাখালই ব্রজবধুলোচন-নীরে।। নাগরি-নাগর হেরি তুহুঁ বিছুরলি বনচারিণি বনকুঞ্জ। দীনবন্ধু কহে খেদ বিফল নহে নাগর তিরিবধপুঞ্জ।। keyboard_arrow_right
  • কি কহব মাধব কি করব কাজে
    কি কহব মাধব কি করব কাজে। পেখলুঁ কলাবতি প্রিয় সখী মাঝে।। আছইতে আছল কাঞ্চন পুতলা। ত্রিভুবনে অনুপম রূপে গুণে কুসলা।। এব ভেল বিপরিত ঝামর দেহা। দিবসে মলিন জনু চাঁদক রেহা।। বামকরে কপোল লুলিত কেস-ভার। কর-নখে লিখ মহি আঁখি-জলধার।। বিদ্যাপতি ভন সুন বরকাহ্ন। রাজ সিবসিংঘ ইথে পরমান।। keyboard_arrow_right
  • কি কহব মাধব রাইক খেদ
    কি কহব মাধব রাইক খেদ। কহইতে হৃদয় হোয়ত মঝু ভেদ।। অতি দুরবল তনু ধরই না পার। কোকিল শবদে বহয়ে জলধার।। ইহ মধুসময় পূরব রসখেল। সোঙরি সোঙরি ধনি ঝামরি ভেল।। বিরহ আনলে দহি বি-বরণ অঙ্গ। বিষম বসন্ত তাহে মদনতরঙ্গ।। রোই রোই কি কহয়ে কছু নাহি জান। জনু পররলাপ কবিশেখর ভাণ।। keyboard_arrow_right
  • কি কহব রসবতী রাই
    কি কহব রসবতী রাই। তুয়া বিনে না জীয়ে মাধাই।। নব জলধর জিতি কাঁতি। তিলে তিলে ভেল আন ভাতি।। মদন বিজয়ী মুখচান্দ। সো ভেল কালিম ছান্দ।। দূরে গেও বচন বিভঙ্গ। নিচল হোয়ল সব অঙ্গ।। সোঙরি নাম তুয়া রোই। পড়ল ধরণীতলে সোই।। নরহরি সহচর মেলি। নিরখি বিয়াকুল ভেলি।। keyboard_arrow_right
  • কি কহব রাইক চরিত অপার
    কি কহব রাইক চরিত অপার । ঐছন কতিহুঁ না হেরিয়ে আর।। গুরুজন সনে আজু চলইতে বাট। অন্তরে উপজল কানুক নাট।। পুলকে পুরল তনু ঝর ঝর ঘাম। অবশ হইয়া কহে কানু কানু নাম।। ননদি কহয়ে তহিঁ কানু কাহা হেরি।। ভানু ভানু করিয়া কহয়ে পুন বেরি।। অতিশয় তাপে তনুতে বহে ঘাম। তাহে পুন পুন সে কহলুঁ ভানু […] keyboard_arrow_right
  • কি কহব রাইক লেহা
    কি কহব রাইক লেহা। তুয়া গুণ গনি গনি দশমী দশাশ্রমী দুরবল ভেল নিজ দেহা।। মাধব তুহুঁ যব আওলি মধুপুর রাইক অথির পরাণ। কানু কানু করি ফুকরই সুন্দরী দিন রজনী নাহি জান।। অঙ্গুলিক মুদরি সোই ভেল কঙ্কণ কঙ্কণ গীমক হার। চাঁদ কলাসম দিনে দিনে ক্ষীণ ভেল হাস শ্বাস ভেল সার।। ঐছন বচন শুনল যব মাধব চলইতে […] keyboard_arrow_right
  • কি কহব রাইকো হরি অনুরাগ
    কি কহব রাইকো হরি অনুরাগ। নিরবধি মনহি মনোভব জাগ।। সহজে রুচির তনু সাজি কত ভাতি। অভিসরু শারদ পূণমীকো রাতি।। ধবল বসন তনু চন্দন পূর। অরূণ অধরে ধরু বিশদ কপূর।। কবরী উপরে করু কুন্দ বিথার। কণ্ঠে বিলম্বিত মোতিম হার।। কৈরবে ঝাঁপল করতল কাঁতি। মলয়জ চন্দন বলয়কো পাঁতি।। চান্দকি কৌমুদী তনু নহে চিন। যৈছন ক্ষীর নীর নহে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ