• কি কহিলে সুধামুখি আমি মাঠে ধেনু রাখি
    কি কহিলে সুধামুখি আমি মাঠে ধেনু রাখি পুরুষে সকলি শোভা পায়। রাজার নন্দিনী হয়ে মাথায় পসরা লয়ে হাটে মাঠে কে ধেয়ে বেড়ায়।। পদ্ম গন্ধ উড়ে গায় মধুলোভে অলি ধায় অপরূপ শোভা আহিরিণী। দেখিতে চাঁদের সাধ কোটি কাম উনমাদ নিরুপম অমিয় নিছনি।। তোমার নিজ পতি যে কেমনে ধরেছে দে এ বেশে পাঠায়্যা দিয়া হাটে। এমন রূপসী […] keyboard_arrow_right
  • কি কাজ করিনু আপনা খাইয়া
    কি কাজ করিনু আপনা খাইয়া চাহিল শ্যামের পানে। এ ঘরে বসতি নহিল নহিল এমতি হইল কেনে।। যেমন বাউল হরিণী তরাসে খাইলে ব্যাধের বাণ। তেমত করিল অবলার প্রাণ ইহাতে নাহিক আন।। পরের পরাণ হরিতে নাগর পাতয়ে কতেক ফান্দ। কোন্‌ কুলবতী পীরিতি করিয়া এ চিত্তে ধৈরজ বান্ধ।। keyboard_arrow_right
  • কি কাজ কুসুমশয্যা কুঙ্কুম চন্দন
    কি কাজ কুসুমশয্যা কুঙ্কুম চন্দন। কি করব মণিমালা হেম আভরণ।। কর্পূর তাম্বূল কি করব ইহাই। যমুনার জলে সব দেই গো ভাসাই।। নাহ নিঠুর সঙ্গে বাড়াইয়া লেহ। ধিক রহু যুবতী যেবা ধরে দেহ।। ধিক রহু জীবন যৌবন অভিলাষ। ধিক রহু দূতী যে লাজ নাহি বাস।। ধিক রহু মদন কদন দুরাচার। গোপাল দাস ধিক জিউ পরকার।।। keyboard_arrow_right
  • কি ক্ষণে হইল দেখা নয়নে নয়নে
    কি ক্ষণে হইল দেখা নয়নে নয়নে। তোমা বন্ধু পড়ে মনে শয়নে স্বপনে।। নিরবধি থাকি আমি চাহি পথ পানে। মনের যতেক দুঃখ পরাণে তা জান।। শাশুড়ী ক্ষুরের ধার ননদিনী আগি । নয়ন মুদিলে বলে কান্দে শ্যাম লাগি।। ছাড়ে ছাড়ুক নিজ জন তাহে না ডরাই। কুলের ভরমে পাছে তোমারে হারাই।। কান্দিতে কান্দিতে কহে নরোত্তম দাসে। অগাধ সলিলের […] keyboard_arrow_right
  • কি খেনে আসিলাম ঘাটে
    কি খেনে আসিলাম ঘাটে। নন্দের নন্দন, ভুবনমোহন, দেখিয়া মরম ফাটে।। ধু পদ্মনাভ কদম্ব শিখরে বসি, করে বেণু ঝাঁঝর বদনে পুরে বাঁশী। যেরূপ দর্শনে ভ্রমে ইন্দ্র সূর শশী, যেরূপ স্মরণে ডুবি মজিল তপস্বী।। যেরূপ দেখিয়া রাধা হৈল উদাসিনী, লাজ ভয় ধর্ম তেজি শ্যাম কলঙ্কিনী। আলি রাজা গাহে প্রেম রতন উত্তম, * * * ।। keyboard_arrow_right
  • কি খেনে হেরিলাম শ্যামরায়
    কি খেনে হেরিলাম শ্যামরায়। মল্লিকাকলিকা কানে রহই ত্রিভঙ্গ ঠামে করে ধরি মুরলী বাজায়।। মুরলীতে নখ পাঁতি জিনিয়া চাঁদের জ্যোতি বাঁশী রন্ধ্রে কত সুধা ঝরে। গগন হইতে চাঁদ বাঁশীতে নামিয়াছে মুখ-সুধা লইবার তরে।। নবীন নীরদ অঙ্গ আর তাহে রস ঢঙ্গ প্রেম-চাতুরী করু তায়। গোবিন্দদাসের বাণী শুন রাধে বিনোদিনী ভজ গিয়া সেই শ্যামের পায়।। keyboard_arrow_right
  • কি খেনে দেখিলুঁ গোরা নবীন কামের কোঁড়া
    কি খেনে দেখিলুঁ গোরা নবীন কামের কোঁড়া সেই হৈতে রৈতে নারি ঘরে। কত না করিব ছল কত না ভরিব জল কত যাব সুরধুনী-তীরে।। বিধি তো বিনু বলিতে কেহ নাই। যত গুরু-গরবিত গঞ্জন-বচন কত ফুকরি কাঁদিতে নাহি ঠাঁই।। অরুণ নয়ানের কোণে চাঞাছিল আমা পানে পরাণে বড়শি দিয়া টানে। কুলের ধরম মোর ছারে খারে যাউক গো না […] keyboard_arrow_right
  • কি ঘর বাহির লোকে বলে একি রীতি
    কি ঘর বাহির লোকে বলে একি রীতি। জীতে পাসরিল নহে বন্ধুর পিরীতি।। দেখিতে না দেখে আঁখি শ্যাম বিনে আন। ভরমে আনের কথা না কহে বয়ান।। শুনিতে শুনিয়ে সই শ্যাম পরসঙ্গ। সোঙরি সঘনে মোর পুলকিত অঙ্গ।। হিয়ার আরতি গো কহিতে নাহি দেশ। মরমে ধরম কথা না করে প্রবেশ।। গৃহকাজ করিতে অবশ সব দেহ। জ্ঞানদাস কহে বড় […] keyboard_arrow_right
  • কি চাহ নাতিয়া বচন শুনহ
    “কি চাহ নাতিয়া, বচন শুনহ, নাগর রসিয়া নাতি। নাতিনি মিলাব ধন বিলায়ব নেহত আঁচল পাতি।।” হাসিয়া হাসিয়া বড়াই তখন কহিছে রাধার ঠাঁই । “কি বলে নাতিয়া দেখহ চাহিয়া শুনহ সুন্দরী রাই।। কুলশীলপনা শুনহ নাতিনা, নিতে চাহে ওনা দানী। তার কিবা ভয় কিসের সংশয় এই কর বিকি-কিনি।। অমূল্য রতন যাহার বচন কি তারে লোকের ভয়। যে […] keyboard_arrow_right
  • কি ছার পিরীতি কৈলা জীয়ন্তে বধিয়া আইলা
    কি ছার পিরীতি কৈলা জীয়ন্তে বধিয়া আইলা বাঁচিতে সংশয় ভেল রাই। সফরী সলিল বিন গোঙাইব কত দিন শুন শুন নিঠুর মাধাই।। ঘৃত দিয়া এক রতি জ্বালি আইলা যুগ বাতি সে কেমনে রহে অ-যোগানে। তাহে সে পবনে পুন নিভাইল বাসোঁ হেন ঝাট আসি রাখহ পরাণে ।।ধ্রু।। বুঝিলাম উদ্দেশে সাক্ষাতে পিরীতি তোষে স্থান ছাড়া বন্ধু বৈরী হয়। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ