• কি পেখলুঁ যমুনার তীরে
    কি পেখলুঁ যমুনার তীরে। কালিয়া-বরণ এক মানুষ-আকার গো বিকাইলুঁ তার আঁখি-ঠারে।। নিতি নিতি আসি যাই এমন কভু দেখি নাই কি খেনে বাড়াইলাম পা ঘরে। গুরুয়া গরব কুল নাশাইতে কুলবতী কলঙ্ক আগে আগে ফিরে।। কামের কামান জিনি ভুরুর ভঙ্গিমা গো হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। কালিয়া নয়ান বাণ মরমে হানিল গো কালাময় আমি সব দেখি।। চিকণ কালার […] keyboard_arrow_right
  • কি পেখলুঁরে সখি আজু বড় রঙ্গ
    কি পেখলুঁরে সখি আজু বড় রঙ্গ। ফুটল বান্ধুলি কমলক সঙ্গ।। উতপল উপর ভ্রমর কর ভোর।। কশিপুসহোদর কোটি জিনি দেহা। ঝাঁপল জলধর বিজুরিক রেহা।। গঞ্জিত দ্বিজরাজ উদিত দ্বিজরাজ। ভকত নখত তাঁহি বেঢ়ি সমাজ।। কহ কবিশেখর অনুভব সার। মূঢ় না বুঝয়ে গূঢ় অবতার।। keyboard_arrow_right
  • কি পেখলুঁরে সখি গৌরকিশোর
    কি পেখলুঁরে সখি গৌরকিশোর। নটবর নাগর বয়স কিশোর।। বেশ ভূষণ হেরি লাগএ চঙ্ক। কেবল কুলবতী মুরতি কলঙ্ক।। কঞ্জ অরুণিম নয়ন সন্ধান। জনু মেনে হাসি মদন মুরছান।। কি কহবরে সখি তোহারি সমাজ। গুরুজন গৌরব না রহে লাজ।। কহ কবিশেখর বচন নিরাস। দূরে কর তাকর পরশ কি আশ।। keyboard_arrow_right
  • কি পেখিলু বরজ রাজকুল নন্দন
    কি পেখিলু বরজ রাজকুল নন্দন ভাগ্যেতে রহল পরাণ। নিরখিতে রসনিধি আমারে না দিল বিধি প্রতি অঙ্গে অধিক নয়ান।। একে চিকনিয়া তহু কাঞ্চ আভরণ কিরণে ভুবন উজোর। হেরইতে লোচনে লোর প্রসারল না চিনিলুঁ কালা কি গোরা।। সহজ দৃগঞ্চল অরুণ কঞ্জদল তাহে কত ফুলশর সাজ। শ্যামরূপ মাধুরি না হেরিলু দিঠি ভরি শেল রহল হৃদি মাঝ।। সরস কপোলে […] keyboard_arrow_right
  • কি বলিতে জানু মুঞি কি বলিতে পারি
    কি বলিতে জানু মুঞি কি বলিতে পারি। একে গুণহীনা আর পরবশ নারী।।ধ্রু।। তোমার লাগিয়া মোর যত গুরুজন। সকল হইল বৈরি কেহ নয় আপন।। বাঘের মাঝেতে যেন হরিণীর বাস। তার মাঝে দীঘল ছাড়িতে নারি শ্বাস।। উদয় আদিত্যে কহে মনে ভয় উঠে। তোমার পিরীতিখানি তিলে পাছে টুটে।। keyboard_arrow_right
  • কি বলিব আর বন্ধু কি বলিব আর
    কি বলিব আর বন্ধু কি বলিব আর। নয়ানের লাজে না ছাড়ি লোকাচার।। গোকুলে গোয়ালাকুলে কেবা কিনা বোলে। তমু মোর ঝুরে প্রাণ তোমা না দেখিলে।। মরি মনোদুখে আরে গুরুর গঞ্জনা। ডাকিয়া শোধায় হেন নাহি কোন জনা।। ডরে ডরাইয়া সে বঞ্চিব কত কাল। তুয়া প্রেম-রতন গাঁথিব কষ্ঠমাল।। নিশি দিশি অবিরত পোড়ে মোর হিয়া। বিরলে বসিয়া কান্দি তোমা […] keyboard_arrow_right
  • কি বলিব সখি মরম তোরে
    কি বলিব সখি মরম তোরে। না জানি বিহি কি করিলে মোরে।।ধ্রু।। সে নব কালিয়া কোথা না ছিল। হিয়ার মাঝারে উদয় হৈল।। না দেখি না শুনি না জানি কে। সদাই নয়ানে নাচিছে সে।। মুখে হাসি সুধা খসয়ে তাথে। যেন কথা কহে আমার সাথে।। পাশরিতে নারি কি হৈল দায়। ভাবিতে ভাবিতে পরাণ যায়।। নরহরি কহে বুঝিলুঁ মনে। […] keyboard_arrow_right
  • কি বলিব বিধাতারে এ দুখ সহায়
    কি বলিব বিধাতারে এ দুখ সহায়। গোরামুখ হেরি কেনে পরাণ না যায়।। মলিন বদনে বসি আঁখি যুগ ঝরে। আকাশগঙ্গার ধারা সুমেরুশিখরে।। ক্ষণে মুখ শির ঘসে ক্ষণে উঠি ধায়। অতি দুরবল ভূমে পড়ি মুরছায়।। নাসায় নাহিক শ্বাস দেখি সভে কান্দে। চৈতন্য দাসের হিয়া থির নাহি বান্ধে।। keyboard_arrow_right
  • কি বলিব সখি বিশাখা এমন
    কি বলিব সখি বিশাখা এমন করিলে বিষম কাজ। ঘুচাইলে মোর এ গুরু গৌরব ধৈরজ ধরম লাজ।। চারু চিত্রপট চাতুরি করি সে সোঁপিল আমার হাতে। কি দিব তুলনা অতি অপরূপ পুরুষ বিলসে তাথে।। প্রতি অঙ্গে কত অনঙ্গ মুরুছে সুচারু বদনশশী। সাধে সাধে মেনে তা পানে চাহিতে হিয়ায় রহল পশি।। ছাড়াইব বলি বিচারিতে চিতে পরাণ ছাড়িয়া যায়। […] keyboard_arrow_right
  • কি বলিস গো তোরা আজ আমারে
    কি বলিস গো তোরা আজ আমারে। চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ ফণী দংশিল যার হৃদয় মাঝারে।। গৌররূপের কাল যারে দংশয় সে ধাত কি বোঝে ওঝায় বিষ ক্ষণেক জ্বলে, ক্ষণেক সাজায়, ধন্বন্তরি ঔষধ যায় গো ফিরে।। আমি ভুলবো না ভুলবো না বলি, কটাক্ষেতে অমনি ভুলি, আমার জ্ঞান পরশ যায় সকলি ব্রহ্মমন্ত্রে ঝাড়িলে না সারে।। যদি মেলে রসিক সুজন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ