• কি রূপ দেখিনু সই কদম্বের তলে
    কি রূপ দেখিনু সই! কদম্বের তলে। ঘর যাইতে না লয় মন পরাণ কেমন করে।। নয়নে লাগল রূপ কি আর বলিব। নিতি নব অনুরাগে পরাণ হারাব।। নেবারিতে নারি চিত ঝুরে রাতি দিনে। আকুল করিলে মোরে কালার বরণে।। কালিয়া বরণ কিয়ে অমিয়ার সার। জ্ঞান কহে না জীয়ে যে পিয়ে একবার ।। keyboard_arrow_right
  • কি রূপ দেখিনু সই সই
    কি রূপ দেখিনু সই সই, অই না যায় পাস্‌রা।। ধু সেইরূপ হইল নারীর প্রাণ-কাল, হরিল জীবন মোর বুকে দিয়া শাল।। লেখিল পাষাণে রূপ বজ্রের সমান, ক্ষুধা নিদ্রা হরিল হরিল লাজ মান।। হীন আলি রাজা কহে সেইরূপ বিনে।। keyboard_arrow_right
  • কি রূপ দেখিলাম কালিন্দী কূলে
    কি রূপ দেখিলাম কালিন্দী কূলে। অপরূপ রূপ কদম্ব মূলে।। অচলা চপলা মেঘেরি গায়। মৃগাঙ্করহিত শশাঙ্ক ভায়।। নাচিছে ময়ূর জলদ’পরি। অলিকূল আছে চাঁদেরে ঘেরি।। আর অপরূপ কহিল নহে। যথা মেঘ তথা বারি না রহে।। হৃদয় আকাশে উদয় করি। নয়নযুগলে বহায় বারি।। হেন মনে লয় বিজুরি হয়ে। জড়াইয়ে থাকি মেঘের গায়ে।। জ্ঞানদাস কহে না কহ আন। যে […] keyboard_arrow_right
  • কি রূপ দেখিলুঁ মধুর মূরতি
    কি রূপ দেখিলুঁ মধুর মূরতি পিরিতিরসের সার। হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহিক তার।। বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চান্দ। জিনি বিধুবর বদন সুন্দর ভুবন-মোহন ফান্দ।। নব জলধর রসে ঢরঢর বরণ চিকণ কালা। অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা।। জোড়াভুরূ যেন কামের কামান কেনা কৈল নিরমাণ। তরল নয়নে তেরছ চাহনি বিষম […] keyboard_arrow_right
  • কি লয়ে আইলে তুমি
    কি লয়ে আইলে তুমি। এ ঘর করণ দূরে তেয়াগিয়া জলে প্রবেশিব আমি।। অন্ধনার নড়ি বাছারে কানায়া কোথা না রাখিয়ে এলে। কেমনে বাঁচিব তাহা না দেখিয়া বড় দুখ মেনে দিলে।। কোথা হতে এল রাজা কংস-দূত অক্রূর তাহার নাম। শমন সমান প্রবেশি গোকুলে লইল সবার প্রাণ।। যেমন সোনার পুথলি ধূসর অবনী উপরে দেখি। নয়নের জলে তিতিয়া বসন […] keyboard_arrow_right
  • কি লয়ে আইলে তুমি
    “কি লয়ে আইলে তুমি। এ ঘর-করণ দরে তেয়াগিয়া জলে প্রবেশিব আমি।। অন্ধনার নড়ি বাছারে কানায়া কোথা না রাখিয়ে এলে। কেমনে বাঁচিব তাহা না দেখিয়া বড় দুখ মেনে দিলে।। কোথা হতে এল রাজা কংস-দূত অক্রূর তাহার নাম। শমন সমান প্রবেশি গোকুলে লইল সবার প্রাণ।।” যেমন সোনার পুথলি ধূসর অবনী উপরে দেখি। নয়নের জলে তিতিয়া বসন যমুনা-তরঙ্গ […] keyboard_arrow_right
  • কি লাগি আমার গৌর রায়
    কি লাগি আমার গৌর রায়। আবেশে শ্রীবাসমন্দিরে যায়।। কিবা ভাবে গোরা জাগিল নিশি। কি লাগি মলিন বদনশশী।। আলসে আউলাঞা পড়িছে গা। চলিতে না চলে কমল পা।। গৌর বরণ ঝামর ভেল। নিশি শেষে কেবা এ দুখ দেল।। কহয়ে রসিক ভকতগণ। রাধার ভাবে বিভাবিত মন।। পরসাদে কহে আমার গোরা। কাহারে কি কহে প্রলাপ পারা।। keyboard_arrow_right
  • কি লাগি আমার গৌরাঙ্গ সুন্দর
    কি লাগি আমার গৌরাঙ্গ সুন্দর বসিয়া গৃহের মাঝে। বসন আসন রতন ভূষণ ত্যজয়ে অঙ্গের সাজে।। আপন বপুর ছায়া নেহারিয়া চমকি উঠয়ে মনে। কি লাগি অবহুঁ না মিলল পহুঁ এত না বিলম্ব কেনে।। কহে নরহরি মোর গৌরহরি ভাবিয়া রাইএর দশা। সজল নয়নে চাহে পথ পানে কহে গদগদ ভাষা।। keyboard_arrow_right
  • কি লাগি এতেক বিলম্ব হইল
    কি লাগি এতেক বিলম্ব হইল আসিতে সঙ্কেত-ঘরে। সে বহু-বল্লভ তাহা সোঙরিতে পরাণ কেমন করে।। কিয়ে কংস-চর বরজে আইল কি বুঝি তাহার সনে। সমর আরম্ভ করিল মাধব নহে না আইলা কেনে।। কিয়ে কোন নারী দিঠি ভঙ্গী করি ভুলাঞা লইয়া গেল। নহিলে বা কেনে সঙ্কেত-ভবনে মুর-হর না আইল।। শশাঙ্ক উয়ল কুমুদ ফুটল ভ্রমর আইল ধাঞা। চন্দ্রশেখর কহে […] keyboard_arrow_right
  • কি লাগি গৌর মোর
    কি লাগি গৌর মোর। নিজ-রস ভেল ভোর।। অবনত করি মুখ। ভাবয়ে পুরুব-দুখ।। বিহি নিকরুণ ভেল। আধ নিশি বহি গেল।। জ্ঞানদাস কহে গোরা । নিজ-রসে ভেল ভোরা।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ