• কি লাগি দাঁড়ায়্যা আছ হে নাগর
    কি লাগি দাঁড়ায়্যা আছ হে নাগর না বুঝি তোহার কাজ। না জানি সে ধনী কত বা খুঁজিছে সকল নগর মাঝ।। কাহার সহিতে পরম পিরীতে রজনী বঞ্চিয়াছিলা। না বুঝি চরিত উঠিয়া প্রভাতে এখানে কি কাজে আইলা।। তুরিতে চলহ বিলম্ব না কর না রহ আমার কাছে। আমার আঙ্গনে দেখিলে সে জনে তোমারে হইবে লাজে।। এতেক বচন শুনিয়া […] keyboard_arrow_right
  • কি লাগি ধূলায় ধূসর সোনার
    কি লাগি ধূলায় ধূসর সোনার বরণ শ্রীগৌরদেহ। অঙ্গের ভূষণ সকল তেজল না জানি কাহার নেহ।। হরি হরি মলিন গৌরাঙ্গ চাঁদে। উহু উহু করি ফুকরি ফুকরি ঊরে পাণি ধরি কাঁদে।। ঘামে তিতি গেল সব কলেবর ছাড়য়ে দীঘল শ্বাস। রাইএর পিরীতি যেন হেন রীতি কহে নরহরি দাস।। keyboard_arrow_right
  • কি লাগিয়া দণ্ড ধরে অরুণ বসন পরে
    কি লাগিয়া দণ্ড ধরে অরুণ বসন পরে কি লাগিয়া মুড়াইল কেশ। কি লাগিয়া মুখচাঁদে রাধা রাধা বলি কাঁদে কি লাগি ছাড়িল নিজ দেশ।। শ্রীবাসের উচ্চ রায় পাষাণ মিলঞা যায় গদাধর না জীবে পরাণে। বহিছে তপত ধারা যেন মন্দাকিনী পারা মুকুন্দের ও দুই নয়ানে।। সকল মোহান্ত ঘরে বিধাতা বুঝাঞা ফিরে তবু স্থির নাহি হয় কেহ। জ্বলন্ত […] keyboard_arrow_right
  • কি শুনি দারুণ কুলিশ যেমন
    “কি শুনি দারুণ কুলিশ যেমন মাথায় পড়িয়া গেল। আচম্বিতে হেরি এই সে অক্রূর কোথা বা হইতে এল।। পরাণ লইতে এই তার চিতে স্ত্রী-বধ পাতকী লাগি। এ সব গোকুল আকুল করল সবার বধের ভাগী।। কিবা দেখ নন্দ ঘুচিল আনন্দ বেড়ল আপদ আসি। সুখ গেল দূর দুখ রহে পাশে কেমনে বঞ্চিব নিশি।।” দর দর দর হিয়া জর […] keyboard_arrow_right
  • কি শুনি সুধা মুরলীরব
    কি শুনি সুধা মুরলীরব। না সম্বরে অম্বর ধায় গোপী সব।। করে তুলি পরে কেহ পদ-আভরণ। কেহ পরে আধ নয়নে অঞ্জন।। সদন ছাড়িয়া কেহ কাননে ধায়। পয়ঃপানে শিশু ছাড়ি সেহো গোপী যায়।। এক গোপীর পতি ধরিয়া রাখিল। শ্যাম অনুরাগে সেহো তনু তেয়াগিল।। সকল গোপীর আগে পাইল সে রামা। গোবিন্দদাস কহে কি দিব উপমা।। keyboard_arrow_right
  • কি শুনি কি শুনি দারুণ বচন
    কি শুনি কি শুনি দারুণ বচন যেনক বাজল শেল। বুকে পশি গসি(?) মরম ভেদিয়া পিঠে পার হৈয়া গেল।। যেমন হরিণী বিন্ধল বেয়াধি লইয়া ধেনুক শর। আচম্বিতে বাজে পড়ে বনমাঝে খাইয়া বিষম শর।। তেমন ধাওল হরিণীর প্রায় সে জন চৌদিকে চায়। কাষ্ঠের পুথলি রহে দাঁড়াইয়া চিত্তের কায়ার প্রায়।। কেহ বলে কোথা হইতে আইল অক্রূর কহিয়া নাম। […] keyboard_arrow_right
  • কি শুনি কি শুনি দারুণ বচন
    কি শুনি কি শুনি দারুণ বচন যেনক বাজল শেল। বুকে পশি গসি (?) মরম ভেদিয়া পিঠে পার হৈয়া গেল।। যেমন হরিণী বিন্ধল বেয়াধি লইয়া ধেনুক শর। আচম্বিতে বাজে পড়ে বনমাঝে খাইয়া বিষম শর।। তেমন ধাওল হরিণীর প্রায় সে জন চৌদিকে চায়। কাষ্ঠের পুতলি রহে দাঁড়াইয়া চিত্তের কায়ার প্রায়।। কেহ বলে –“কোথা হইতে আইল অক্রূর কহিয়া […] keyboard_arrow_right
  • কি শুনি দারুণ কুলিশ যেমন
    কি শুনি দারুণ কুলিশ যেমন মাথায় পড়িয়া গেল। আচম্বিতে হেরি এই সে অক্রূর কোথা বা হইতে এল।। পরাণ লইতে এই তার চিতে স্ত্রীবধ পাতকী লাগি। এ সব গোকুল আকুল করল সবার বধের ভাগী।। কিবা দেখ নন্দ ঘুচিল আনন্দ বেড়ল আপদ আসি। সুখ গেল দূর দুখ রহে পাশে কেমনে বঞ্চিব নিশি।। দর দর দর হিয়া জর […] keyboard_arrow_right
  • কি সাধনে আমি পাই গো তারে
    কি সাধনে আমি পাই গো তারে। ও সে ব্রহ্মাবিষ্ণু ধ্যানে পায় না যারে। স্বর্ণ শিখর যার নির্জন গোফা স্বরূপে সে তো চন্দ্রের আভা ও সে আভা চাই, হাতে নাহি পাই, কেমনে সে রূপ যায় গো সরে।। তিন রসের সাধন করো, রূপ স্বরূপের তত্ত্ব ধরো, লালন কয় তবে যদি পারো প্রাণ জুড়াতে সে রূপ হেরে। keyboard_arrow_right
  • কি হইল কি হইল প্রেমজ্বালা গো সজনী
    কি হইল কি হইল প্রেমজ্বালা গো সজনী সই কি হইল কি হইল প্রেমজ্বালা।। ধু নিশিতে প্রাণের নাথ লইয়াছিল একই সাথ ওরে শিওরে গাঁথিয়া ফুলের মালা, গো সই সে কথাটি মনে ওঠে সই গো পরানি ফাটে জাগিয়া না পাইলাম রসের খেলা গো সজনী সই।। দেহা ছাড়ি’ প্রাণ যাইতে বান্ধিয়ো তমাল ডালে গলে দিয়ো কদম্বের মালা; আমি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ