• কি হেরলুঁ সুন্দর নাগর রাজে
    কি হেরলুঁ সুন্দর নাগর রাজে। রূপগুণ লাবণি অসিমহি অনুপম মনমধ বয়ন মলিন করু লাজে।। কাঞ্চন আভরণ মেঘে তড়িত যেন পীত বসন মণিকিঙ্কিণি সাজে। রতনহার হিয়ে শোভন কি কহব চন্দন তিলক ভালে অধিক বিরাজে।। ও চূড়া চাঁচর কেশে মালতীর মালা সাজে আন্ধারে উদয় যেন শশী ষোলকলা। আর এক অপরূপ তাহে শিখিচন্দ্রক মধুকর মধুকরী সঙ্গে করে খেলা।। […] keyboard_arrow_right
  • কি হেরিনু আগো সই বিদগধরাজ
    কি হেরিনু আগো সই বিদগধরাজ। ভকত কলপতরু নবদ্বীপ মাঝ।। পিরীতির শাখা সব অনুরাগ পাতে। কুসুম আরতি তাহে জগত মোহিতে।। নিরমল প্রেমফল ফলে সর্ব্বকাল। এক ফলে নব রস ঝরয়ে অপার।। ভকত চাতক পিক শুক অলি হংস। নিরবধি বিলসয়ে রস পরশংস।। স্থির চর সুরনর যার ছায়ায় পৈসে। বাসুদেব বঞ্চিত আপন কর্ম্মদোষে।। keyboard_arrow_right
  • কি হেরিলাম কদম্বের তলে
    কি হেরিলাম কদম্বের তলে। বামপাশে দাঁড়ায়েছে হেলে।। উহার গলে দোলে বনফুলের মালা। পুঞ্জে পুঞ্জে তহিঁ অলি করে খেলা।। কিবা সে কুঞ্চিত কেশের বেণী। মন্দ মন্দ দুলিছে আপনি।। উহার করেতে মোহন বাঁশী। মুখে মৃদুমন্দ মধুর হাসি।। ললিত ত্রিভঙ্গ শ্যাম রূপ। অলকা আবৃত চাঁদ মুখ।। গোবিন্দদাস গুণ গায়। শ্যাম বিনে আন নাহি ভায়।। keyboard_arrow_right
  • কি হেরিলাম অপরূপ গোরা গুণনিধি
    কি হেরিলাম অপরূপ গোরা গুণনিধি। কতই চাঁদ নিঙ্গাড়িয়া নিরমিল বিধি।। উগারই সুধা জনু গোরা মুখের হাসি। নিরখিতে গোরা রূপ হৃদয়ে রৈল পশি।। আঁখি পালটিতে কত যুগ হেন মানি। হিয়ার মাঝে গাঁথি থোবো গোরারূপ খানি।। মনে অভিলাষ ক্ষমা নাহি হয় মোর। গোবিন্দদাস বলে মুঞি ভেল ভোর।। keyboard_arrow_right
  • কি হেরিলাম গোরারূপ না যায় পাসরা
    কি হেরিলাম গোরারূপ না যায় পাসরা। নয়নে অঞ্জন হৈয়া লাগি রৈল গোরা।। জলের ভিতর ডুবি সেথা দেখি গোরা। ত্রিভুবনময় গোরাচাঁদ হৈল পারা।। তেই বলি গোরারূপ অমিঞা পাথার। ডুবিল তরুণীর মন না জানে সাঁতার।। নরহরি দাস কয় নব অনুরাগে। সোনার বরণ গোরাচাঁদ হিয়ার মাঝে জাগে।। keyboard_arrow_right
  • কি হেরিলাম নবজলধরে
    কি হেরিলাম নবজলধরে। সেই হতে পরাণ কেমন করে।। গুরুগরবিত নাহি মানে। নিঝরে ঝরয়ে দু-নয়ানে।। সদাই বিকল মোর প্রাণ। অন্তরে জাগিয়া রৈল শ্যাম।। হিয়া দুরু দুরু তাহে হেরি। বিরলে স্মণ্ডরি রূপ ঝুরি।। পাসরিতে করি তারে মন। পাসরিলে নহে পাসরণ।। কদম্বতলায় শ্যাম-চাঁদে। হেরি কুলবতী পৈল ফাঁদে।। এ যদুনন্দন মন ভোর। হেরি রূপের না পায়ল ওর।। keyboard_arrow_right
  • কি হেরিলাম যমুনার কূলে
    কি হেরিলাম যমুনার কূলে। চিকণ-কালিয়া রূপ কদম্বের তলে।। কেমন বান্ধ্যাছে চূড়া কুটিল কুন্তলে। বেড়িয়া দিয়াছে কিবা বকুলের মালে।। মউরের পাখা তাথে করে ঝলমলে। হেরিয়া কামিনী কুল হারাইল কুলে।। চন্দন-তিলক শোভে সুচারু-কপালে। অঙ্গদ-বলয়া সাজে সুবাহু-যুগলে।। হিয়ার উপরে মালতীর মালা দোলে। কটি মাঝে পীত-ধটী সদাই চঞ্চলে।। চরণে পরশে আসি ধড়ার অঞ্চলে। ভুবন মোহন রূপ নিমানন্দ বোলে।। keyboard_arrow_right
  • কি হেরিলুঁ কদম্বতলাতে
    কি হেরিলুঁ কদম্বতলাতে। বিনি পরিচয়ে মোর পরাণ কেমন করে জিতে কি পারিয়ে পাসরিতে ।।ধ্রু।। কপালে চন্দনচাঁদ কামিনী মোহন ফান্দ আন্ধারে করিয়া আছে আলা।। মেঘের উপরে চাঁদ সদাই উদয় করে নিশিদিশি শশী ষোল কলা।। কিশোর বয়েস বেশ আর তাহে রসাবেশ আর তাহে ভাতিয়া চাহনি। হাসির হিলোলে মোর পরাণপুতলী দোলে দিতে চাই যৌবন নিছনি।। যে দেখয়ে একবার […] keyboard_arrow_right
  • কি হেরিলুঁ নাগর নবিন কিশোর
    কি হেরিলুঁ নাগর নবিন কিশোর। শারদ শশধর বয়ন মনোহর রঙ্গিণি নয়নহি লুবধ চকোর।। নীলেন্দীবর সুন্দর লোচন অঞ্জন অরুণ তরুণি চিতচোর। মাণিক অধরে মনোহর বংশী রসতরঙ্গে চিত মোহিত মোর।। অমিয়া বচন শ্রবণ অনুরঞ্জন গুঞ্জন নীরদ ভাষ। এক আর অনুপম জগমন মোহন হাসি যেন বিজুরি প্রকাশ।। নাসা তিলফুল রঙ্গিম মুকুতা ঝলকত কুণ্ডল গণ্ডহি লোল। চাঁচর কেশ- পাশ […] keyboard_arrow_right
  • কি হৈল আমারে রে বন্ধু কি হৈল আমারে
    কি হৈল আমারে রে বন্ধু কি হৈল আমারে। দিবা নিশি ঝুরে প্রাণি না দেখিয়া তোরে।। এই সাধ করি মনে তোর লাগত পাই। তোমার পদের ধূলী নয়ানে লাগাই।। কামবাণে হানে প্রাণি না দেখিলে প্রিয়া। গৃহছাড়া হৈয়া যাই তুই বন্ধুর লাগিয়া।। সাধিয়া আপনা কাজ ছাড়ি গেল মোরে। পাগল হইলাম বন্ধু না দেখিয়া তোরে।। ফকির ওহাবে কহে এই […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ