• একি আ অনলহু ন আবএ পাসে
    একি আ অনলহু ন আবএ পাসে। কোরহু করইত কাঁপ তরাসে।। নহি নহি নহি পএ ভাখে। জইঅও জতন করিঅ পএ লাখে।। সুমুখি বিমুখী রহ সোই। পঅ পরলহু নহি পরসনি হোই।। সেজ চকিত রহ জাগী। ছট পট কর জনি পরসলি আগী।। keyboard_arrow_right
  • একি দায় দেখ দেখ ওগো বড়ি মা
    একি দায় দেখ দেখ ওগো বড়ি মা। জীরণ শীরণ, আয়স ভিন্ন, অতি পুরাতন না।। অথির নীর, গভীর ধীর, অগাধ নাহিক থা। বিধির ঘটন, আসিয়া পবন, উপজিল বহু বা।। পাইয়া আশ্রয়, দিয়া জয় জয়, যমুনা কাড়িছে রা। কল কল কল, হিল্লোল কল্লোল, দেখিয়া হালিছে গা।। হেলিছে দুলিছে , তুলিয়া ফেলিছে, চলবল স্রোতসা। জ্ঞানদাসের আশা কেবল ভরসা, […] keyboard_arrow_right
  • একি পরমাদ আই
    একি পরমাদ আই। লোকের বদনে শুনি যে শ্রবণে তাহাই দেখিতে পাই।।ধ্রু।। তোমার আমার বাপের কুলেতে কখন কথাটি নাই। তবে কেন তুমি কানু কানু করি সদাই জপহ রাই।। কানু নাম শুনি চমকি উঠহ পুলক তাহার সাখী। কালা-রূপ দেখি ছলছল আঁখি বেকত এসব দেখি।। আমি ননদিনী সব রস জানি পাশার এ চৌপিঠ। কহে শিবরাম বুঝিলুঁ কথায় তুমি […] keyboard_arrow_right
  • একি মিতা কি কহব মুই তুঝে ঠাম
    একি মিতা কি কহব মুই তুঝে ঠাম লতিকা অধিপতি লাস লীলা ময় হেরিতে হরএ মন কাম।। ধু দামনত লতাএ চান্দ কি উললহি চকোর ভুলসি সুধা কাজে। সিন্দুর সূর মুখ অধিপতি সম সুখ ভজলিহ রাহু কোঁর মাঝে। মনোহর কুচস্থল কাঞ্চন যুগল শ্রীফল নীল জড়িত পরকাশে। রসে অলি-যুগ ভুলি মুদিত কমলে বুলি তুছ পরে কত লনী আছে। […] keyboard_arrow_right
  • একি শুনি আচম্বিতে অক্রুর আস্যাছে নিতে
    একি শুনি আচম্বিতে অক্রুর আস্যাছে নিতে হরি নাকি যাবে মধুপুরে। এইত দারুণ কথা শুনিতে অন্তরে ব্যথা গোপীগণ প্রতি ঘরে ঘরে।। নন্দঘোষ যশোমতী তারা দিল অনুমতি প্রাণনাথ যাইবে মথুরা। প্রাণনাথ পরিহরি কেমনে পরাণ ধরি নিশ্চয়ে সে মরিব আমরা।। হরি বিনা জীবন কি ছার ধন জন যৌবন সম্পদ আমার। যাহা বিনে এক ত্রুটি মানি কত যুগ কোটি […] keyboard_arrow_right
  • একে তুহুঁ নাগরি সব গুণে আগরি
    একে তুহুঁ নাগরি সব গুণে আগরি বৈঠসি চতুরি-সমাজ। আপনক বাত আপনাহি সমুঝসি হঠে নঠ কৈলি সব কাজ।। মানিনি নাহক কি করসি রোখ। নিকটে আনি বাত দুই পূছিয়ে বুঝিয়ে গুণ কিয়ে দোখ।। অপরাধ জানি গারি দশ দেয়বি পিরিতি ভাঙ্গবি কাহে লাগি। পীরিতি ভাঙ্গিতে যো উপদেশল তাকর মুখে দেই আগি।। যো তুয়া চরণ পরশি মহি লুঠল নিজ […] keyboard_arrow_right
  • একে বিরহানল দহই কলেবর
    একে বিরহানল দহই কলেবর তাহে পুন তপনক তাপ। ঘামি গলয়ে তনু নুনিক পুতলি জনু হেরি সখি করু পরলাপ।। মাধব পেখঁলু সো বর রমণী। দিনে দিনে খীণ হীন তনু-অভরণ গলি গলি মীলত ধরণী।। ঋতু বসন্ত অন্ত করি আওল গিরিষ কাল বলবন্ত। দারুণ জীবন আশে নাহি যায়ত হেরত এ তুয়া পন্থ।। কত পরবোধি গোঙায়ব সহচরি চৌঠ মাস […] keyboard_arrow_right
  • একে সে লোকের কথা সহনে না যায়
    একে সে লোকের কথা সহনে না যায়। মোর নাম ধরি বাঁশি অবিরত গায়।। গুরুজনা পরিজনার যখন থাকি কাছে। মোর নাম ধরি বাঁশি সঘনে গরজে।। রাধা রাধা বলিয়ে ডাকয়ে বাঁশি সদা। মা বাপ ছাড়াইল ঘন নাম থুঞে রাধা।। মন দুখে থাকি আমি মরমে মরিঞা। আপনা মজাইলাম আমি পিরিতি করিঞা।। গোবিন্দদাস কহে শুন ধনি রাধা। শ্যাম যে […] keyboard_arrow_right
  • একে হাম হব বনবাসী
    “একে হাম হব বনবাসী। রামেরে ছাড়িয়া সীতা বনবাসী ভেল গো তেন হাম মনে করিয়াছি।। কাননে রহব একা না হয়ে কাহারে দেখা থাকি যেন যোগীর ধেয়ানে। তুলিয়া মূল আর ফল নবীন কুসুমদল এই গুরি রাখিব যতনে ।। তুলিয়া সিন্দুর ভার এ জটা ধরিব সার অনুরাগে ভ্রমিব কাননে । তবে সে ঘুচিব তাপ এ দেহ অনুরাগ ইহা […] keyboard_arrow_right
  • একে অবলা অরু সহজহি ছোটি
    একে অবলা অরু সহজহি ছোটি। কর ধরইত করুনা কর কোটি।। আঁকম নামে রহএ হিঅ হারি। করিবর তলহি খসলি পাঞোনারি।। নয়ন নীর ভরি নহি নহি বোল। হরি ডরে হরিন জইসে জিব ডোল।। কৌসলে কুচ কোরক করে লেল। মুখ দেখি তিরিবধ সংসঅ ভেল।। বারি বিলাসিনি বেসনী কাহ্ন। মদন কউতুকিয়া ধীর নহি মান।। ভনই বিদ্যাপতি সুনহ মুরারি। অতি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ