• এত বলি যত বালকমণ্ডল
    এত বলি যত বালকমণ্ডল শ্রীমুখ পানেতে চেয়ে। কেহ কান্দে ভাই ভাই ভাই বলি পড়ে মুরছিত হয়ে।। ছল ছল বারি চতুর মুরারি উঠব রথের পরে। হেন বেলে সব গোপিনী ধাওল পাইয়া নিশ্চয় সরে(?)।। কতি যাবে ছাড়ি অখল রমণী মো সব সঙ্গেতে লহ। কিবা আর সাধ সব হল বাদ এই সে কারণে গেহ।। লেহ বাড়াইয়া নিদান করিলে […] keyboard_arrow_right
  • এত শুনি দোতি চলল ধনি পাশ
    এত শুনি দোতি চলল ধনি পাশ। যৈছনে নাহক পূরয়ে আশ।। বচনক ভাতি আপন হিয়ে সাঁচি। মিললি মুগধি-সঞে গুরুজনে বাঁচি।। হেরি সুধামণি হরিণ-নয়ানী। পুছইতে না পুছয়ে তা সঞে বাণী।। কহ যদুনন্দন কর অবধান। তোহরি নিয়ড়ে মুঝে ভেজল কান।। keyboard_arrow_right
  • এত শুনি এক সখী মনেতে হইয়া সুখী
    এত শুনি এক সখী মনেতে হইয়া সুখী যায়্যা বলে শুন গো বড়াই। বিকি কিনি করিবারে কৃষ্ণমুখ দেখিবারে তোমায় নিতে পাঠাইছে রাই।। বড়াই আসিয়া বলে অতি বড় কুতূহলে শুন ওগো রাজার নন্দিনি। মথুরায় বিকে যাই পসরা সাজাও রাই তোরে শিখাইব বিকিকিনি।। সুবর্ণের ভাণ্ড তথি খীর নবনী দধি সারি সারি পসরা উপরে। বিচিত্র নেতের ফালি তাহাতে উড়নি […] keyboard_arrow_right
  • এত শুনি ধনি রাজার নন্দি[নী]
    এত শুনি ধনি রাজার নন্দি[নী] সজল নয়নে চায়। “এত কি নিদান নন্দের নন্দন মথুরাতে মন ভায়।। পাইঞা মথুরা নাগরী জতেক তাসনে রসের লেহা। বরজ-রমণি তেজল সঘনে তেজল গকুল-গেহা।। শুনিঞা শ্রবণে লোকের বদনে সেখানে কুবুজা সনে। আনন্দ লহরি বঞ্চিয়ে রজনি সে নব নাগর কানে।। তারে ভালে জানি হৃদয়ে হৃদয়ে করিল অনেক লেহা। তাহার সঙ্গেতে প্রেম বাঢ়াইয়া […] keyboard_arrow_right
  • এত সব রাইক কহলুঁ বিলাপ
    এত সব রাইক কহলুঁ বিলাপ। আর কত আছয়ে মানস তাপ।। জগতহিঁ কোঁ অছু সো করু গান। রসিক-শিরোমণি সব তুহুঁ জান।। ঝটিতে চলহ ব্রজ মধুপুর ছোড়ি। পরতেখ দেখবি যৈছন গোরি।। সখীগণ মরমে মরত সোই দুখে। কহবি এতেক সব মাধব সমুখে।। এত কহি আওল প্রিয় সখি ঠাম। উচ করি বোলল প্রাণনাথ-নাম।। তৈখনে পাওল রাই পরাণ। করু রাধামোহন-পহুঁ […] keyboard_arrow_right
  • এতএ কতএ অএল জতি
    এতএ কতএ অএল জতি গোরি অছ তপে। রাজরে কুমারি বেটি ডরব দেখি সাপে।। তোড়ব মোয়ঁ জটাজুট ফোড়ব বোকানে। হটল ন মান জতি হোএত অপমানে।। তীনি নঅন হর বীসম জর দহনু । উমা মোরি ননুমি হেরহ জনূ।। ভনই বিদ্যাপতি সুন জগমাতা। ও নহি উমত ত্রিভুবন দাতা।। keyboard_arrow_right
  • এতক্ষণে রাই ঘুমাওল
    এতক্ষণে রাই ঘুমাওল দুই বাহু রাহু যেন চাঁদে গরাসল। কনক লতিকা যেন তমালে বেঢ়িল ।। চাঁদ বদন বদন চাঁদ ইন্দু বদন শশী। দুই চাঁদে এক যেন চাঁদে মিশামিশি।। শ্যাম-নাসা নিশ্বাসে রাইয়ের মোতি দোলে। জাহ্নবীর জলে যেন কনক মালা খেলে।। দুরহু দূরে গেও যত সখিগণ । নরোত্তম দাস কহে শয়ন-মিলন।। keyboard_arrow_right
  • এতদিনে বুঝলুঁ তুয়া হৃদয় নিঠুর
    এতদিনে বুঝলুঁ তুয়া হৃদয় নিঠুর। রাই উপেখি আয়লি এত দূর।। অব তুহুঁ একলি রহসি বন মাঝ। তোহে নাহি সম্ভবে এমন অকাজ।। সময় উচিত করিয়ে যদি মান। আঁচরে ঝাঁপিয়ে আপন বয়ান।। একক্ষণ শুতিয়ে চিত সমাধি। সাধিয়ে বাদ তঁহি ঝাঁখয়ে উপাধি।। অনুগত তুয়া বিনু না বোলয়ে আন। করে ধরি বলে দূতী করহ পয়ান।। রতিপতি দাস করয়ে পরণাম। […] keyboard_arrow_right
  • এতদিনে রমণি রভস-রস জানল
    এতদিনে রমণি রভস-রস জানল উপজল নব অনুরাগ। প্রেমক অঙ্কুর তুহুঁ যদি ভাঙ্গবি লাগব তিরিবধ-ভাগ।। মাধব তুহুঁ বড় হৃদয় পাষাণ। নব নব লেহ ছোড়ি অব কৈছনে মধুপুর করবি পয়ান।। ঘরে ঘরে নগরে সবহুঁ জন ঘোষই তুহুঁ যাওবি দূরদেশ। শুনইতে সুন্দরি বিরহ-বেয়াকুল মরণ শরণ অবশেষ।। হা হরি করি করি বদন শুখাওল অবনি-পতন মুরছাই। দীনবন্ধু কহে তুরিতে চল […] keyboard_arrow_right
  • এতদিনে সদয় হইল মোরে বিধি
    এতদিনে সদয় হইল মোরে বিধি। আনি মিলায়ল গোরাগুণনিধি।। এতদিনে মিটল দারুণ দুখ। নয়ন সফল ভেল দেখি চাঁদমুখ।। চির উপবাসী ছিল লোচন মোর।। চাঁদ পাওল যেন তৃষিত চকোর।। বাসুদেব ঘোষে গায় গোরা পরবন্ধ। লোচন পাওল যেন জনমের অন্ধ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ