• কনক কেতকী দাম দমন
    কনক কেতকী দাম দমন মনোজ মোহন দেহ। কতহি কুলবতী ধরম ধ্বংসন ধূরি ধূসর সেহ।। কৌন সমুঝব ভাব তিলে তিলে হোত অতিহি উদাস। খেদ বচন উচারি ঘন পিয় পারিষদগণ পাশ।। লোরে লোচন জলজ ছলছল চারু করুণ বিথারি। দীন দুরগত পতিত পামরে গহই বাহু পসারি।। দেত কি মধুর অমিয় পিবইতে কো না উনমত হোই। দাস নরহরি পহুঁক […] keyboard_arrow_right
  • কনক চম্পক গোরাচাঁদে
    কনক চম্পক গোরাচাঁদে। ভূমিতে পড়িয়া কেন কাঁদে।। ক্ষণে উঠে কহে হরি হরি। কে করিল আমারে বাউরী।। আজানুলম্বিত বাহু তুলি। বিধিরে পাড়েয় সদা গালি।। কহে ধিক বিধির বিধানে। এমত জোটন করে কেনে।। কোন ভাবে কয় গোরা রায়।। নরহরি শুধায়া বেড়ায়।। keyboard_arrow_right
  • কনক ধরাধর মদহর দেহ
    কনক ধরাধর মদহর দেহ। মদনপরাভব সুবরণ গেহ।। হোর দেখ অপরূপ গৌর কিশোর। কৈছন ভাব নহত কছু ওর।। ঘন পুলকাবলি দিঠি জলধার। উরধ নেহারি রচই ফুতকার।। নিরুপম নিরজন রস বিলাস। অচল সুসঞ্চর গদগদ ভাষ।। কিয়ে বরমাধুরি বাঁশি নিসান। ইহ বলি সঘনে পাতে নিজ কান।। সদন তেজি তব চলত একান্ত। মীলব অব জানি কিয়ে কৃষ্ণকান্ত।। keyboard_arrow_right
  • কনক বরণ করিয়া মনে
    কনক বরণ করিয়া মনে। ভ্রমই মাধব গহন বনে।। হিমকর হেরি মূরছি পড়ি। ধূলায় ধূসর যাওত পড়ি।। “অপরাধী আমি কোথায় যাব। রাই সুধামুখী কেমনে পাব।।” এতেক কহিলে মিললি রাই। চণ্ডীদাস তবে জীবন পায়।। keyboard_arrow_right
  • কনক বরণ করিয়া মনে
    কনক বরণ করিয়া মনে। ভ্রমই মাধব গহনবনে।। হিমকর হেরি মুরছি পড়ি। ধূলায় ধূসর যাওত গড়ি।। “অপরাথী আমি কোথায় যাব। রাই সুধামুখী কেমনে পাব।।” এতেক কহিতে মিললি রাই। চণ্ডীদাস তব্‌ জীবন পায়।। keyboard_arrow_right
  • কনক বরণ কিয়ে দরপণ
    কনক বরণ কিয়ে দরপণ নিছনি লই যে তার। কপালে ললিত চাঁদ সুশোভিত সিন্দুর অরুণ-ফার।। সই, কিবা সে মুখের হাসি। হিয়ার ভিতরে কাটিয়া পাঁজরে মরমে রহল পশি।। ধ্রু।। হিয়ার উপর মণিময় হার গগনমণ্ডল হেরু। কুচযুগ গিরি কনয়া কঠোরি উলটি পড়য়ে মেরু।। উরু যে লম্বিত কাম যে স্তম্ভিত হেরিয়ে নিতম্বে তার। যেন বনফুল হেরি যে দুকুল জলদ-সোঙরি […] keyboard_arrow_right
  • কনক বরন কিয়ে দরপণ
    কনক বরন কিয়ে দরপণ নিছনি দিয়ে যে তার। কপালে ললিত চাঁদ শোভিত সুন্দর অরুণ আর।। সই, কিবা সে মুখের হাসি। হিয়ার ভিতর পাঁজর কাটিয়া মরমে রহিল পশি। গলার উপর মণিময় হার গগন মণ্ডল হেরু। কুচযুগ গিরি কনক গাগরি উলটি পড়য়ে মেরু।। গুরু যে উরুতে লম্বিত কেশ হেরি যে সুন্দর ভার। বহিয়া দুকূল বরণের ফুল জলদ […] keyboard_arrow_right
  • কনক ভূধর গরব গঞ্জন
    কনক ভূধর গরব গঞ্জন মঞ্জু গৌর শরীর। ভাবে গর গর মরম কি বুঝব বিজুরী জিনিয়ে অথির।। শরদ বিধু মদ কদন বিধু মুখে গদত গদগদ বাত। নিরখি মাধব- তনয়ে অভিনব ভঙ্গি ভণই ন যাত।। সুঘর পরিকর করত কীর্ত্তন শ্রবণে ঘন ঘন মাতি। বঞ্চে গহি মহী পঙ্ক করু ঝরু অরুণ দিঠি দিন রাতি।। প্রেমধনে ধনী কয়ল কলি-হতে […] keyboard_arrow_right
  • কনক মুকুরে আপন মুখ হেরি
    কনক মুকুরে আপন মুখ হেরি। সহচরি আগে কহই বেরি বেরি।। রিঝায়র নাগর করি অনুমান। বিলসব কুঞ্জে আজু কুসুম-শয়ান।। উচ কুচ হেরই নয়ন সুবঙ্ক। উর পর লেপব চন্দনপঙ্ক।। আয়ব কন্ত পূরব অভিলাষ। পুন পুন নিবেদয়ে গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • কনক-ভূধর-সিখরবাসিনি
    কনক-ভূধর-সিখরবাসিনি চন্দ্রিকাচয় চারু হাসিনি দসন কোটি বিকাস বঙ্কিম- তুলিত চন্দ্র কলে। ক্রুদ্ধ সুররিপু বলনিপাতিনি মহিস শুম্ভনিসুম্ভ ঘাতিনি ভীতভক্ত ভয়াপনোদন পাটল প্রবলে।। জয় দেবি দুর্গে দুরিততারিনি দুর্গমারি বিমর্দকারিনি ভক্তিনম্র সুরাসুরাধিপ মঙ্গলায়তরে। গগনমণ্ডল গর্ভগাহিনি সমরভূমিসু সিংহবাহিনি পরসু পাস কৃপান সায়ক সঙ্খ চক্রধরে।। অষ্ট ভৈরবি সঙ্গসালিনি সুকর-কৃত্তকপালকদম্বমালিনি দনুজসোনিত পিসিত বদ্ধিত- পারনা রভসে। সংসারবন্ধনিদানমোচিনি চন্দভানুকৃসানু লোচিনি যোগিনীগন গীত শোভিত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ