• করি বৃন্দাবন ভান নিত্যানন্দ রায়
    করি বৃন্দাবন ভান নিত্যানন্দ রায়। পহুঁকে লইয়া আচার্য্যের গৃহে যায়।। অদ্বৈত অচৈতন্য ছিল প্রভুর বিরহে। চাঁদমুখ হেরি প্রাণ পাইল মৃতদেহে।। কাঁদিয়া কাঁদিয়া পহুঁ কহে সীতাপতি। কি জানি নিদয় হৈলা মোসবার প্রতি।। কহ প্রভু কি দোষে ছাড়িয়া সবে গেলে। তোমার সুখের হাট কেন বা ভাঙ্গিলে।। প্রভু কহে মোরে নাড়া অনুযোগ দেহ। তুমি ত নাটের গুরু নহে […] keyboard_arrow_right
  • করিব কি মুঞি করিব কি
    করিব কি মুঞি করিব কি। গোপত গৌরঙ্গের প্রেমে ঠেকিয়াছি।।ধ্রু।। দীঘল দীঘল চাঁচর কেশ রসাল দুটি আঁখি। রূপে গুণে প্রেমে তনু মাখা যেন দেখি।। আচম্বিতে আসিয়া ধরল মোর বুক। স্বপনে দেখিলুঁ হাম গোরাচাঁদের মুখ।। বাপের কুলের মুই কুলের ঝিয়ারী। শ্বশুর কুলের মুঞি কুলের বৌহারী।। পতিব্রতা মুঞি সে আছিলুঁ পতির কোলে। সকল ভাসিয়া গেল গোরা প্রেম জলে।। […] keyboard_arrow_right
  • করিব হরির নাম স্মরণ
    করিব হরির নাম স্মরণ, কর পথে পদার্পণ জলে হরি, স্থলে হরি, সে বিনা তরিতে নারি, আদি অন্তে সেই হরি, জপ তেঁই সর্বক্ষণ অনাহত চক্রে মন, মজাইল অনুক্ষণ শূন্য পথে সনয়ন, পুষ্পহারে নিরক্ষণমন পরিচিহ্ন করি, পঞ্চভূত সিদ্ধিধারী দশ বায়ু রুদ্ধ করি, চারিস্থল অন্বেষণ আষ্ট আষ্ট বত্রিশেতে, ভক্তি করি আনন্দিতে অরবিন্দ দৃষ্টিপাতে, করহ সুখে ভ্রমণ সুখে নির্জনেতে […] keyboard_arrow_right
  • করিবর রাজহংস জিনি গামিনি
    করিবর রাজহংস জিনি গামিনি চললিহু সঙ্কেত গেহা। অমলা তড়িতদণ্ড হেমমঞ্জরি জিনি অতি সুন্দর দেহা।। জলধর তিমির চামর জিনি কুন্তল অলকা ভৃঙ্গ সৈবালে। ভাভুলতা ধনু ভ্রমর ভুজঙ্গিনি জিনি আধ বিধুবর ভালে।। নলিনি চকোর সফরি বর মধুকর মৃগি খঞ্জন জিনি আখী। নাসা তিনফুল গরুড়-চঞ্চু জিনি গিধিনি স্রবণ বিসেখী।। কনক-মুকুর সসি কমল জিনিয়া মুখ জিনি বিম্বু অধর পঙারে। […] keyboard_arrow_right
  • করিয়ে পুরুষ বেশ রাধারে যতনে
    করিয়ে পুরুষ বেশ রাধারে যতনে। নিকুঞ্জ কাননে যায় নাগর যেখানে।। শ্রীরূপমঞ্জরি সখি তাম্বুল জোগায়। শ্রীরসমঞ্জরি সখি চামর ঢুলায়।। ঐছন বিবিধ রঙ্গে রাই চলি যায়। প্রবেশ করিল গিয়া নাগর যথায়।। রাধাশ্যাম জয় বলি দেয় সখিগণ। দেখি চমকিত হৈল নাগর মোহন।। একি অপরূপ আজি দেখি সখি মাঝে। কোথা হৈতে আইল এই নাগর রাজে।। চমকিত হয়ে শ্যাম চারি […] keyboard_arrow_right
  • করিলেন মহাপ্রভু শিখার মুণ্ডন
    করিলেন মহাপ্রভু শিখার মুণ্ডন। শিখা সোঙরিয়া কাদেঁ ভাগবতগণ।। কেহ বলে সে সুন্দর চাঁচর চিকুরে। আর মালা গাঁথিয়া কি না দিব উপরে।। কেহ বলে না দেখিয়া সে কেশ বন্ধন। কি মতে রহিবে এই পাপিষ্ঠ জীবন।। সে কেশের দিব্য গন্ধ না লইব আর। এত বলি শিরে কর হানয়ে অপার।। কেহ বলে সে সুন্দর কেশে আরবার। আমলকী দিয়া […] keyboard_arrow_right
  • করু জলকেলি আলি সঁয়ে বালা
    করু জলকেলি আলি সঁয়ে বালা। হেরলুঁ পথে জনু চাঁদকি মালা।। অপরূপ রূপ নয়নে মঝু লাগি। অনুখন মাধুরি মরমহি জাগি।। এ সখি মোহে হেরি রাই। বিহসি রহলি ধনী গীম মোড়াই।। সো মুখ ঝলমল নিরমল জ্যোতি। লোলিত নাসিক বেশর মোতি।। রঙ্গিম জাদ বিথারল পীঠ। চকিতহি মঝু মন লাগলি দীঠ।। ঐছে সুকেশিনী হম নাহি পেখি। চীত মুরতি হিয়ে […] keyboard_arrow_right
  • করুণাদধি কালার বরণী শ্যামা কালী
    করুণাদধি কালার বরণী শ্যামা কালী ।। ধু। তুমি নারায়ণ হরি, তুমি হর ব্রহ্মা গৌরী, দেবের দেবতা তুয়া মূল। অষ্টলোকে পরিহার, রাতুল চরণে যার, শরণ মাগে সব দেব কুল।। তুমি গুরু মাতা পিতা, ত্রিলোক পরম দাতা, তারিণী করুণাসিন্ধু সার। জগত রুদ্রাণী তনু, শিব লীলা রাধা কানু সত্ত্ব রজঃ তমঃ শক্তি যার।। হীন আলি রাজা বোলে, শ্যামা […] keyboard_arrow_right
  • করে কর জোড়ি মিনতি করু মো সঞে
    করে কর জোড়ি, মিনতি করু মো সঞে, চরণ কমল প্রণিপাত। কোপে কমলমুখী, নয়নে না হেরসি, অভিমানে অবনত মাথ।। সুন্দরি ইথে কি মনোরথ পুর। যাচিত রতন, তেজি পুনঃ মঙ্গল, সো মিলন অতি দূর।। কোকিল নাদ, শ্রবণে যব শুনবি, তব কাঁহা রাখবি মান। কোটি কুসুমশর, হিয়া পর বরিখব, তব কৈছে ধববি পরাণ।। মঝু এত বচনে, তুয়া নহি […] keyboard_arrow_right
  • করে কর ধরি জে কিছু কহল
    করে কর ধরি জে কিছু কহল বদন বিহসি থোর। জৈসে হিমকর মৃগ পরিহরি কুমুদ কয়ল কোর।। রামা হে সপতি করহু তোর। সোই গুনবতি গুন গনি গনি না জানি কি গতি মোর।। গলিত বসন লুলিত ভূসন ফুয়ল কবরি ভার। আহা উহু করি জে কিছু কহল তাহা কি বিছুরি পার।। নিভৃত কেতনে রহল চেতনে হৃদয়ে রহল বাধা। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ