• কলিকাল করি ধন্য অবতরি শ্রীচৈতন্য
    কলিকাল করি ধন্য অবতরি শ্রীচৈতন্য নবদ্বীপে করিলা বিহার। গোলক গোকুল ধাম ধন্য নবদ্বীপ গ্রাম যাহে পূর্ণ পূর্ণ অবতার।। স্বয়ং কৃষ্ণ ভগবান নিত্যানন্দ বলরাম অদ্বৈত আচায্য সদাশিব। পণ্ডিত শ্রীগদাধর প্রভুশক্তিগণ বর উদ্ধারিতে কলি ঘোর জীব।। শচীমাতা অগ্রগণ্যা যশোদা রোহিণী ধন্যা ধন্য ধন্য মিশ্র জগন্নাথ। জন্মিয়া যাহার ঘরে সন্ন্যাসী হইয়া ফিরে কৃষ্ণ চন্দ্র আপনি সাক্ষাৎ।। করিয়া পরম […] keyboard_arrow_right
  • কলিযুগ-মত্ত-মতঙ্গজ-মরদনে
    কলিযুগ-মত্ত-মতঙ্গজ-মরদনে কুমতি-করিণি দুর গেল। পামর দুরগত নাম-মোতি শত- দাম কণ্ঠ ভরি দেল।। অপরুপ গৌর বিরাজ। শ্রীনবদ্বীপ-নগর-গিরি-কন্দরে ঊয়ল কেশরি-রাজ।। সংকীর্ত্তন-রণ হুঙ্কৃতি শুনইতে দুরিত দীপি-গণ ভাগি। ভয়ে আকুল অণিমাদি মৃগীকুল পুণবত গরব তেয়াগি।। ত্যাগ যাগ যম তিরিথি বরত সম শশ জম্বুকি জরি যাতি। বলরাম দাস কহ অতয়ে সে জগমাহ হরি-ধনি শবদ খেয়াতি।। keyboard_arrow_right
  • কষিল কনকরুচির গৌর
    কষিল কনকরুচির গৌর অখিল ভুবন ময়ম চৌর করভ শুণ্ড বাহুদণ্ড কলুমষ তাপ ত্রাসনি। প্রচুর পুলকশোভিত অঙ্গ নটন লীলা অধিক রঙ্গ বয়ান শরদ পূনিম ইন্দু সরস হাস ভাষণি।। আজু বনি গৌর চান্দ জগজনমন নয়ন ফান্দ উরহি দোলত কুন্দমাল ভালে তিলক লায়নি।।ধ্রু।। নয়নে বহত সলিল ধার কমলে ঝরু কি মধু অপার চৌদিকে বেঢ়ল ভকত ভৃঙ্গ হরিষে হরি […] keyboard_arrow_right
  • কষিল কনয়া কমল কিয়ে
    কষিল কনয়া কমল কিয়ে। থীর বিজুরি নিছনি দিয়ে।। কিয়ে সে শোণ চম্পক ফুল। রাই-বরণে না হয় তুল’।। তাহি কিরণ ঝলকে ছটা। বদনে শরদ-বিধুর ঘটা।। চাঁচর চিকুর সিঁথায়ে মণি। দশন কুন্দ-কলিকা জিনি।। অরুণ অধর বচন মধু। অমিয়া উগারে বিমল বিধু।। চিবুকে শোভয়ে কস্তুরী বিন্দু। কনক-কমলে ভ্রমর নিন্দু।। গলায় মুকুতা দোসুতি ঝুরি। সুরধুনী বেঢ়ি কনক-গিরি।। শঙ্খ ঝলমলি […] keyboard_arrow_right
  • কষিল কাঞ্চন মণি গৌরকলেবর
    কষিল কাঞ্চন মণি গৌরকলেবর। আজানুলম্বিত ভুজ পুলক উজর।। বরণকিরণে দেশে গেল আঁধিয়ার। ধন্য কলিযুগ লোক, ধন্য অবতার।। গৌর করুণার সীমা। বিরিঞ্চিবাঞ্ছিত ভবভাবিত মহিমা।।ধ্রু।। তরুণী তরণ বৃদ্ধ শিশু পশু পাখি। যারে দেখে সভে সুখি চাহে অশ্রুমুখি।। আনন্দে রসাল শৈলশিখর সমান। জগভরি যারে তারে কৈল প্রেম দান।। অখিলের সার প্রভু গৌর চিন্তামণি। কেবল কৃপায়া কৈল ধরণিরে ধনি।। […] keyboard_arrow_right
  • কংস নরপতি করিল আরতি
    কংস নরপতি করিল আরতি যজ্ঞ আরম্ভণ-কাজে। বহু নরপতি নিমন্ত্রণ তথি ভেজল সমাজ মাঝে।। “গোকুল-নগরে ভেজব কাহারে কৃষ্ণ বলরাম কাছে ?” লাগিল মনেতে নৃপতি ভাবিতে মথুরাতে জিসে আসে।। মনেতে পড়িল অক্রূর বলিয়া ডাকিয়া আনিল তথি। কহে নরপতি — “যাহ শীঘ্রগতি কৃষ্ণ বলরাম প্রতি।। ধনুর্ম্ময় যজ্ঞ করি আরম্ভণ তুমি সে গোকুলে গিয়া। কৃষ্ণ বলরামে আনহ স্বজনে ত্বরায় […] keyboard_arrow_right
  • কংসের পীরিতে দিন গেল ওলো সজনী
    কংসের পীরিতে দিন গেল ওলো সজনী নন্দের ভজনে দিন গেল। কল্‌মা পড় কল্‌মা দড় শুনিতে মধুর, কল্‌মার অন্তরের ধন আছে বহু দূর। নমাজ পড় রোজা রাখ জগতে মাশুর, নমাজ মেরাজ হনে আমি রৈনু দূর। না ভজিলাম পীর মুর্শিদ না চেন্‌লাম আমান, ছখরাত দুষমণ ঘাটে লুটিব ঈমান। অন্ধকার ধন্ধকার গোরের মাঝারে, মনকীর নকীর যাবে ছুয়ালের তরে। […] keyboard_arrow_right
  • কস্ত্বং শ্যামল-ধামা
    কস্ত্বং শ্যামল-ধামা। হরি-কিঙ্কর হাম উদ্ধব-নামা।। অদ্য হরি স্তব কুত্র। মধু-পুরে বসই বরজ-জন-মিত্র।। কুরুতে কিং মধু-নগরে। কংসক পক্ষ দলন করি বিহরে।। পুন পুন পূছই গোরী। চন্দ্রশেখর কহে প্রেম-ভিখারী।। keyboard_arrow_right
  • কহ কথি সাঙরি ঝাঙরি দেহা
    কহ কথি সাঙরি ঝাঙরি দেহা। কোন পুরুখ সয়ঁ নয়লি নেহা।। অধর সুরঙ্গ জনু নিরস পঁঙার। কোন লুটল তুআ অমিয়া ভাণ্ডার।। রঙ্গ পয়োধর অতি ভেল গোর। মাজি ধরল জনু কনয়-কটোর।। না জাইহ সোপিয়া তহি একগূণে।। ফেরি আএলি তুহুঁ পুরুবক পূনে।। কবি বিদ্যাপতি ইহ রস জানে। রাজা সিবসিংঘ লছিমা পরমানে।। keyboard_arrow_right
  • কহ কহ অবধৌত নিমাঞি কেমন আছে
    কহ কহ অবধৌত নিমাঞি কেমন আছে। ক্ষুধার সময় জননী বলিয়া তোরে কখন কি পুছে।। যে অঙ্গ কোমল নুনীর পুতল আতপে মিলায় যে। যতির নিয়মে নানা দেশে গ্রামে কেমনে ভ্রময়ে সে।। এক তিল যারে না দেখি মরিতাম বাড়ীর বাহির দূরে। সে কেমনে মোরে ছাড়িয়া আছয়ে কোথা নীলাচলপুরে।। মুঞি অভাগিনী আছি একাকিনী জীবনে মরণপারা।। কোথা বা যাইব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ