• কহিতে দুঃখ ফাটে বুক শ্যাম
    কহিতে দুঃখ ফাটে বুক শ্যাম পিরীতের লাঞ্ছনা, সই গো, পিরিতে আমায় চাইল না। সখী গো জলের সনে কাষ্ঠের পিরিত জলে ভাসে দুই জনা। জলের সনে মীনের পিরিত জল ছাড়া মীন বাঁচে না। সখী গো অগ্নির সনে করতাম পিরিত মনে ছিল বাসনা; হায় রে অকুল নদীর ভেদ না জানে কালসাপিনী ছৈও না। সখী গো অধম খলিলে […] keyboard_arrow_right
  • কহিতে লাগিল তবে রাজা পরীক্ষিত
    কহিতে লাগিল তবে রাজা পরীক্ষিত। “কহ কহ মুনিবর, আকর্ষিল চিত। প্রেমরস কথা শুনি অমৃতের ধারা। কোন্‌ প্রয়োজন উক্তি কহ মুনি সারা।।” “ব্রহ্মবৈবর্ত্তের কথা নৈমিষারণ্যেতে। গরুড়পুরাণ কথা শুনিলে তুরিতে।। ষাটি সহস্র মুনি শুনি কহে খগরাজ। অষ্টাদশ পুরাণ কথা দেখি পাখ-মাঝ।। বিস্মিত হইলা ব্যাস দেখি পক্ষরাজ। অষ্টাদশ পুরাণ লেখা পাখের সমাজ।। গরুড় পুরাণ কথা আর বৈবর্ত্ত। বিষ্ণুপুরাণ […] keyboard_arrow_right
  • কহিমু কাহার আগে
    কহিমু কাহার আগে। তুমি সে বেথিত তথির কারণে কহিল তোমার লগে।। যে দিন দেখল কদম্বের তলে চাহিয়া অকাজ কইনু। সেই দিন হতে অঙ্গ জর জর না জানি কি ফল পানু।। গৃহপতিজনে বিষ সম দেখি লোকের বচন রুঠা। বুক দুরু দুরু কেমন করয়ে এ বড়ি বিষম লেঠা।। জাতি কুল শীল আর কিবা রয় বেক … … […] keyboard_arrow_right
  • কহিয় কানুরে সই কহিয় কানুরে
    কহিয় কানুরে সই কহিয় কানুরে। একবার পিয়া যেন আইসে ব্রজপুরে।। নিকুঞ্জে রাখিলুঁ মোর এই গলার হার। পিয়া যেন গলায় পরয়ে একবার।। এই তরুশাখায় রহিল শারী শুকে। এই দশা পিয়া যেন শুনে ইহার মুখে।। এই বনে রহিল মোর রঙ্গিণী হরিণী। পিয়া যেন ইহারে পুছয়ে সব বাণী।। শ্রীদাম সুবল আদি যত তার সখা। ইহা সভার সনে পুনরায় […] keyboard_arrow_right
  • কহিলাম মনের কথা ছাড়িতে নারিব
    কহিলাম মনের কথা ছাড়িতে নারিব। শ্যাম নাগর বিনে তিলেক না জীব।। অনুখন হিয়া মোর শ্যামঅনুরাগী। ছাড়িতে যে কহিবে সে হবে বধের ভাগী।। শ্যাম সঙ্গে রসরঙ্গে অঙ্গে অঙ্গ লাগা। মজিল আমার মন সোনায় সোহাগা।। শিবরাম দাসে বলে ভাঙ্গিল চাতুরী। মরমে লাগিল শ্যামরূপের মাধুরী।। keyboard_arrow_right
  • কহু সখি কহু সখি রাতুক রঙ্গ
    কহু সখি কহু সখি রাতুক রঙ্গ। কতেক দিবসপর পহুক প্রসঙ্গ।। কি কহব আহে সখি রাতুক রঙ্গ। পীঠিদয় সুতলহুঁ মুরখক সঙ্গ।। বররে জতন ঘর বৈসলহুঁ জায়। সুতি রহল পহু দীপ মিঝায়।। আঁচর ওছাএ হমহুঁ সঙ্গ দেল। জেহোরে জাগল ছল সেহো অঙ্গ গেল।। ভনাহঁ বিদ্যাপতি সুনু ব্রজনারী। ধৈরজ ধৈরহু মিলত মুরারি।। keyboard_arrow_right
  • কহে জত গোপ কানুর গোচর
    কহে জত গোপ কানুর গোচর “চলহ জাইব তোথা। তোমার মু … … … … … … কথা।।” কহেন গোপাল — “সুন গোপকুল গোবর্দ্ধন এক দেবা। নানা বিধি মত … … … … … … বা ।। মধুর মুরুতি গোবর্দ্ধনে দেব দেখিবে গোচর পরে। মুর্ত্তিমান হঞা … … … … … … বরে।। সাক্ষাতে জে দেখি […] keyboard_arrow_right
  • কহে দেবগণ সরল বচন
    কহে দেবগণ সরল বচন “শুন ত্রিলোচন তুমি। তুমি না রাখহ পিরিতি-বৈভব যে পদ জপএ ফণি।। হেনক পিরিতি অনেক যতনে পায়ল সায়র-জলে । হারাধন পাঞা সুখী ভেল মন কহিব ইহার ছলে।।” হর হরষিত পাইয়া পিরিতি আনন্দে নাচত রঙ্গে। ডম্বুর বাজাএ ঘন সিঙ্গা বায়ে দেবগণ নাচে সঙ্গে।। “আজু শুভদিন দিনহি ভেঠল এহেন পিরিতি রিত । কোথা না […] keyboard_arrow_right
  • কহে পঞ্চজন–শুনহ রাজন
    কহে পঞ্চজন– “শুনহ রাজন, এক নিবেদন আছে। তোমার নন্দিনী সঙ্গে একজন নিরবধি থাকে কাছে।। দেবের নিঘাত হৈয়াছিল অঙ্গে এবে জানি কোন দোষ। যমুনাতে স্নান করাহ যতনে ঘুচুক দেবের রোষ।। এক তীর্থ হয় পতিত-পাবনী করিলে তাহাতে স্নান। সব দোষ ঘুচে তবে অন্ন রুচে ইহাতে নাহিক আন।।” তবে সহচরী রসের নাগরী রসময় ধনী আগি।। চলিতে গমন মন্থর […] keyboard_arrow_right
  • কহে পরিক্ষিত–কহ সুকদেব
    কহে পরিক্ষিত– “কহ সুকদেব আর কি করিলা লিলা। সকট-ভঞ্জন সুনিল শ্রবণ আর কন ভেল খেলা।। * মুনিবর ইহার উত্তর আর কোন রস হএ । অমৃত-সমান কৃষ্ণলিলা -কথা। কহ মুনি মহাসত্র।। কহেন (?) কাহিনি * বড় কথা অমৃত সমান বানি। সুখি হউ চিত সুনি ভাগবত বোলহ সুকদেব মুনি।।” একথা জখন কহি পরিক্ষিত সুনেন পরম সুখে। ভাগবত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ