• কাজ কি আমার এ ছার কুলে
    কাজ কি আমার এ ছার কুলে। আমার গৌরচাঁদকে যদি মেলে।। মনচোরা সেই যে গোরারায় অকূলের কূল জগৎময় রে ভোগের আশায় যে কূল দুষয় বিপদ ঘটিবে তার কপালে।। কুলে কালি দিয়ে ভজিবো সই অন্তিম কালের বান্ধব যেই, ভব বন্ধুজন কি করবে তখন দীনবন্ধুর দয়া না হইলে।। কুল-গৌরবী লোক যারা, গুরু-গৌরব কি জানে তারা, যে ভাবের যে […] keyboard_arrow_right
  • কাজর ভ্রমর তিমির জনু তনু-রুচি
    কাজর ভ্রমর তিমির জনু তনু-রুচি নিবসই কুঞ্জ কুটীর। বাঁশি-নিশাসে মধুর বিষ উগরই গতি গতি কুটিল সুধীর।। শুন সজনী কানু সে বরজ-ভুজঙ্গ।। সো মঝু হৃদয়-চন্দন-রুহে লাগল ভাগল ধরম-বিহঙ্গ।। লোচন-কোণে পড়ত যব নাগরি রহই না পারই থীর। কুঞ্চিত অরুণ অধরে ধরি পীবই কুলবতি-বরত-সমীর।। এক অপরূপ নয়ন-বিষ তাকর মেটই দশনক দংশে। ও বিষ-ঔষধ বিষ অবধারল গোবিন্দদাস পরশংসে।। keyboard_arrow_right
  • কাজর রঙ্গ বমএ জনি রাতি
    কাজর রঙ্গ বমএ জনি রাতি। অইসন বাহর হোইতে সাতি।। তড়িতহু তেজলি মিত আঁধিআর। আসা সংসয় পরু অভিসার।। ভল ন কএল মঞে দেল বিসবাস। নিকট জোএন সত কাহ্নক বাস।। জলদ ভুজঙ্গম দুহু ভেল সঙ্গ। নিচল নিসাচর কর রসভঙ্গ।। মন অবগাহএ মনমথ রোস। জিবঞো দেলে নহি হোএত ভরোস।। আগমন গমন বুঝএ মতিমান। বিদ্যাপতি কবি এহু রস জান।। keyboard_arrow_right
  • কাজর রুচিহর রয়নী বিশালা
    কাজর রুচিহর রয়নী বিশালা। তছুপর অভিসার করু ব্রজবালা।। ঘর সঞে নিকসয়ে যৈছন চোর। নিশবদ পদগতি চলতহিঁ থোর।। উনমত চিত অতি আরতি বিথার। গুরুয়া নিতম্বনব যৌবনভার।। কমলিনী মাঝা খিনি উচকুচজোড়। ধাধসে চলু কত ভাবে বিভোর।। রঙ্গিণী সঙ্গিনী নব নব জোড়া। নব অনুরাগিনি নব রসে ভোরা।। অঙ্গক আভরণ বাসয়ে ভার। নূপুর কিঙ্কণি তেজলি হার।। লীলাকমল উপেখলি রামা। […] keyboard_arrow_right
  • কাজরে উজর চিকন বরন
    কাজরে উজর, চিকন বরন কিবা সে রূপের ছটা। জেন চান্দের উদয় ভালে করল কি দিক্রা ফোটা।। সই রূপ দেখি জগমন মোহে। নয়ন কোমলের বান মদন বিসাল ভালে ভালে জিতে রহে। ধরনি ধয়ল তাহে অভরণ সোনা। কালা কেশের অধিক উজোর জিনি আন্ধারের জোনা।। পহিল বয়েস রসের আবেশ চমকি চলনি জাইতে। জ্ঞানদাস কয় জানিল নিশ্চয় কামিনির কুল […] keyboard_arrow_right
  • কাজরে রাঙ্গলি সঞে জনি রাতি
    কাজরে রাঙ্গলি সঞে জনি রাতি। অইসন বাহর হোইতে সাতি।। তড়িতহু তেজলি মিত অন্ধকার। আসা সংসয় পরু অভিসার।। ভল ন কএল মঞে দেল বিসবাস। নিকট জোএন সত কাহ্নক বাস।। জলদ ভুজঙ্গম দুহু ভেল সঙ্গ। নিচল নিসাচর কর রস ভঙ্গ।। মন অবগাহএ মনমথ রোস। জিবঞো দেলে নহি হোএত ভরোস।। আগমন গমন বুঝএ মতিমান। বিদ্যাপতি কবি এহু রস […] keyboard_arrow_right
  • কাজরে সাজলি রাতি
    কাজরে সাজলি রাতি। ঘন ভএ বরিসএ জলধর পাঁতি।। বরিস পয়োধরধার। দূর পথ গমন কঠিন অভিসার।। জমুন ভয়াউনি নীর। আরতি ধসতি পাউতি নহি তীর।। বিজুরী তরঙ্গ ডরাই। তৌঁ ভল কর জৌঁ পলটি ঘর জাই।। ঝাঁখথি দেব বনমালী। এহি নিসি কোনে আউতি গোয়ালী।। ভনই বিদ্যাপতি বানী। তোহহু তহ কাহ্ন নারী সয়ানী।। keyboard_arrow_right
  • কাঞ্চন দরপণ বরণ সুগোরা রে
    কাঞ্চন দরপণ বরণ সুগোরা রে বর-বিধু জিনিয়া বয়ান। দুটি আঁখি নিমিখ মুরুখ বড় বিধি রে নাহি দিল অধিক নয়ান।। হরি হরি কেনে বা জনম হৈল মোর। কনক মুকুর জিনি গোরা অঙ্গ সুবলনী হেরিয়া না কেনে হৈলাম ভোর ।।ধ্রু। আজানুলম্বিত ভুজ বনমালা বিরাজিত মালতী কুসুম সুরঙ্গ। হেরি গোরা মূরতি কত শত কুলবতী হালত মদন তরঙ্গ।। অনুখণ […] keyboard_arrow_right
  • কাঞ্চন -বরণী কে বটে সে ধনী
    “কাঞ্চন-বরণী কে বটে সে ধনী ধীরে ধীরে চলি যায়। হাসির ঠমকে চপলা চমকে নীল শাড়ী শোভে গায়।। দেখিতে বদন মোহিত মদন নাসাতে দুলিছে দুল । সুবিশাল আঁখি মানস ভারিয়া ছুটিছে মরালকুল।। আঁখি-তারা দুটি বিরলে বসিয়া সৃজন করেছে বিধি । নীল পদ্ম ভাবি লুবধ ভ্রমরা ছুটিতেছে নিরবধি।। কিবা দন্ত-ভাঁতি মুকুতার পাঁতি জিনিয়া কুন্দক কুঁড়ি। সীতায় সিন্দূর […] keyboard_arrow_right
  • কাঞ্চন কমলক কান্তি কলেবর
    কাঞ্চন কমলক কান্তি কলেবর বিহরই সুরধুনি তীর। তরুণ তরুণ তরু তরু হেরি তোড়ই কুন্দ কুসুম করবীর। সম-বয় সকল সখাগণ সঙ্গহি সরস রভস-রসে ভোর। গজবর-গমন গঞ্জি গতি মন্থর গপতে গদাধর কোর।। অপরূপ গৌরাঙ্গ-রঙ্গ। পূরব প্রেম পরমানন্দে পূরিত পুলক-পটলময় অঙ্গ। নিরুপম নদিয়া নগর পর নিতি নিতি নব নব করত বিলাস দীনে দয়া করু দুরিত দুঃখ হরু কহতহি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ