• কাননে কাননে কুন্দ ফূল
    কাননে কাননে কুন্দ ফূল । পলটি পলটি তাহি ভমর ভূল।। পুনমতি তরুনি পিয়া সঙ্গ পাব। বরিসে বরিসে ঋতুরাজ আব।। রঅনি ছোটি হো দিবস বাঢ়। জনি কামদেব করবাল কাঁঢ়।। মলয়ানিল পিব জুবতি মান। বিরহিন-বেদন কেও ন জান।। ভন বিদ্যাপতি রিতু বসন্ত। কুমর অমর জ্ঞানো-দেই কন্ত।। keyboard_arrow_right
  • কানাই তুমি খেইড় খেলাও কেনে
    কানাই তুমি খেইড় খেলাও কেনে ? রঙ্গের রঙ্গিয়া কানাই, কানাই তুমি খেইড় খেলাও কেনে। এই কথাটা হাছন রাজার উঠে মনে মনে।। স্বর্গপুরী ছাড়িয়া কানাই আইলায় এ ভুবনে। হাছন রাজায় জিজ্ঞাস করে আইলায় কি কারণে।। কানাইয়ে যে কর রঙ্গ রাধিকা হইছে ঢঙ্গ। এড়িয়া যাইব জুংরার পতঙ্গ খেলা হইব ভঙ্গ।। হাছন রাজায় জিজ্ঞাস করে কানাই কোন জন। […] keyboard_arrow_right
  • কানাই বিরহে বুলে সকল গোপিনী
    কানাই বিরহে বুলে সকল গোপিনী। হেন বেলে কোকিলের কলরব শুনি।। কৃষ্ণের বিরহে গোপী বুলে অচেতন। ব্রজাঘাত শব্দ হেন শুনিল শ্রবণে।। জৈমিনি জৈমিনি গোপী করয়ে স্মরণ। দুহাতে চাপিয়া গোপী রহিল শ্রবণ।। কোকিলের নাদে তারা বজ্রাঘাত মানি। হেন বেলে হৈল তথা চাতকের ধ্বনি।। চৌদিকে চাতকপাখী ডাক পিউ পিউ। তা শুনিয়া গোপীগণ নাহি ধরে জীউ।। কৃষ্ণের বিরহে গোপী […] keyboard_arrow_right
  • কানাই একবার এই ব্রজের দশা
    কানাই, একবার এই ব্রজের দশা দেখে যা রে। তোর মা যশোদা কিরূপ হালে আছে রে।। শোকে তোর পিতা নন্দ কেঁদে কেঁদে হল অন্ধ, আরও গোপীগণ হয়ে ধন্দ রযেছে। বাল-বৃদ্ধ-যুবা আদি নিরানন্দ নিরবধি তারা না দেখে চরণ-নিধি তোর ওরে।। পশু পক্ষী উচাটন না শুনে তোর বাঁশীর গান লালন কয়, ছিদাম করে হেন বিনয় রে।। keyboard_arrow_right
  • কানাই কত ফরকাহ চুল
    কানাই কত ফরকাহ চুল। দানী হৈয়া পথে যে জন বৈসয়ে তার ধরমগণ্ডা মূল।। আছে ঘন তোমার চাঁচর কেশ টানিয়া বান্ধ্যাছ ভালে। তাহার উপরে শিখী-পাখীর পাখা জড়ান বকুল-মালে।। এ তোড়ল বলয়া ঘাঘর ইথে আছে বুঝি ভাড়া। নন্দরাজ ঘরে নবনী খাইয়া হৈয়াছ উমাদ ষাঁড়া।। বনের কাষ্ঠ ঘসিয়া মেখেছ কত না সুগন্ধ তাহে। কি দেখি তোমার যুবতি ভুলিবে […] keyboard_arrow_right
  • কানাই করিয়া কোলে
    কানাই করিয়া কোলে। যশোদা কিছুই বলে।। তুমি কি ছাড়িবে মায়। শুন হে যাদব রায়।। কি দোষ পাইয়া মোর। কিছু না জানিল ওর।। মায়ের কি দোষ ধরি। দোষ গুণ না বিচারি।। তোরে উদূখলে বাঁধি। কি দোষ তাহার সাধি।। সে দোষ পাইয়া যদি। ছাড়ি যাবে গুণনিধি।। অনেক তপের ফলে। তোমারে পাইল কোলে।। মুই সে অভাগিনী নারী। ছাড়হ […] keyboard_arrow_right
  • কানাই করিয়া কোলে
    কানাই করিয়া কোলে। যশোদা কিছুই বলে।। “তুমি কি ছাড়িবে মায়। শুনহে যাদব রায়।। কি দোষ পাইয়া মোর। কিছু না জানিল ওর।। মায়ের কি দোষ ধরি। দোষ-গুণ না বিচারি।। তোরে উদুখলে বাঁধি। কি দোষ তাহার সাধি।। সে দোষ পাইয়া যদি। ছাড়ি যাবে গুণনিধি।। অনেক তপের ফলে। পাইল তোমারে কালে।। মুই অভাগিনী নারী। ছাড়হ অনাথ করি।।” মায়ের […] keyboard_arrow_right
  • কানাই কারভাবে তোর এভাব দেখি রে
    কানাই, কারভাবে তোর এভাব দেখি রে। ব্রজের সে ভাব তো দেখিনে রে।। পরণে ছিল পীতধড়া, মাথায় ছিল মোহন চূড়া করে বাঁশী রে। আজ দেখি তোমার করোয়া কৌপীনসার ব্রজের সে ভাব কোথায় রাখলি রে।। দাস দাসী ত্যজিয়ে কানাই একা একা ফিরছো রে ভাই কাঙ্গাল বেশ ধরে। ভিখারী হলি কেন্তা সার করলি কিসের অভাবে রে।। ব্রজবাসী হ’য়ে […] keyboard_arrow_right
  • কানাই তোমার তিলেক নাহি লাজ
    কানাই তোমার তিলেক নাহি লাজ। বিষয় কে দিল পথে ঠেকিলে রাধার হাতে অলপ না বাসিহ কাজ।। মোহন মুরতি ধর সন্ধানে মুরলী পূর বুকে হান মনমথ বাণ। রমণী মণ্ডলী করি আভরণ নিব কাড়ি ভালমতে সাধাইব দান।। কাড়ি নিব পীত ধড়া এলায়ে ফেলিব চূড়া মুরলী ভাসায়ে দিব জলে। কুবোল বলিবে যদি মাথায় ঢালিব দধি যেবা থাকে দানীর […] keyboard_arrow_right
  • কানাই ফিরা রে ধেনু ফিরা রে
    কানাই ফিরা রে ধেনু ফিরা রে। এ কি ঠাকুরাল কে তোর রাখাল সভাই গোয়ালছাল্যা রে।। কত বারে বার ফিরাইব আর ধবলি শ্যামলি চোরা রে। খন্দ খাইলে মন্দ বলিলে ডাড়াঞা দেখিব মোরা রে।। ধেনু না ফিরাল্যে আখি আড় হল্যে পালে পালে হবে মেলা রে। গোধন হারাবে চাহিঞা বেড়াবে তখনি করাবে খেলা রে।। হের দেখ ভাই তোর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ